JAZZBAAT 24 BANGLA
০১ অক্টো ২০২৬, ০১:৪৮ এএম
Breaking
Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভার... DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক ন... Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র বিমল এলাইচির-র বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার Rohit Sharma: পাহাড় চড়ার পথে অবিস্মরণীয় নজির, দ্বিতীয় দ্রুততম ১২ হাজার রান রোহিতের Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভার... DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক ন... Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র বিমল এলাইচির-র বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার Rohit Sharma: পাহাড় চড়ার পথে অবিস্মরণীয় নজির, দ্বিতীয় দ্রুততম ১২ হাজার রান রোহিতের

'দেশবাসীর কাছে ক্ষমা চান' সোনিয়াকে বিঁধলেন স্বরাষ্ট্রমন্ত্রী

'দেশবাসীর কাছে ক্ষমা চান' সোনিয়াকে বিঁধলেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীনতা দিবসে  জাতীয় সঙ্গীত ‘বন্দে মাতরম’ গাওয়ার সময় সোনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে একে অপরকে ইঙ্গিত করায়, বিতর্ক সৃষ্টির হয়েছিল।  বিতর্কের বিষয় জাতীয় সঙ্গীতের অবমাননা! ঘটনাস্থল ইন্দিরা ভবন', ৯/এ কোটলা রোড, নয়া দিল্লি।অর্থাৎ, কংগ্রেসের সদল দফতর। এর পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেসের বিরুদ্ধে ‘নির্লজ্জতা’র অভিযোগ তুলে তীব্র সমালোচনা করেন। 

চিতোরগড়ে এক জনসভায় তিনি বলেন, 'তাদের (কংগ্রেসের) নির্লজ্জতা দেখুন। কংগ্রেস দলের সদর দপ্তরে ‘বন্দে মাতরম’ গাওয়া হচ্ছিল। সেই সময় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী দলের সভাপতিকে গানটি থামানোর ইঙ্গিত দেন।' অমিত শাহ আরও যোগ করেন, 'আমরা সবাই টিভিতে তা দেখছিলাম... সোনিয়া জি, ১৪০ কোটি মানুষ আপনাকে দেখছে। আপনি যে পাপ করেছেন, তা এ দেশের মানুষ কখনোই ক্ষমা করবে না। ‘বন্দে মাতরম’ গানটি অসম্পূর্ণ রেখে দেওয়ার কথা কেউ কীভাবে ভাবতেও পারে? কংগ্রেসের লোকজনের লজ্জা হওয়া উচিত...'  প্রসঙ্গত, সোনিয়া গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে একে অন্যকে যে ইশারা করেছিলেন, তা সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

শাহ- র দাবি, 'যদি বিন্দুমাত্র লজ্জা অবশিষ্ট থাকে, তবে আপনাদের উচিত হাত জোড় করে বঙ্কিম বাবুর অমর আত্মা ও জনগণের কাছে ক্ষমা চাওয়া।' বিজেপি নেতারা এই ঘটনার ক্ষোভের সাথে অভিযোগ করে বলেছেন যে,এই আচরণ জাতীয় সঙ্গীতের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। বিজেপি নেতা অমিত মালব্য সোনিয়া গান্ধীর সমালোচনা করে অভিযোগ করে বলেন, 'তিনি ‘বন্দে মাতরম’ সম্পূর্ণ গাওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। 

তিনি দাবি করেন, গানের শুরুর কয়েকটি স্তবক গাওয়ার পরই গান্ধী উত্তেজিত হয়ে পড়েন এবং গানটি থামানোর নির্দেশ দেন।' মালব্য দাবি করেন, 'রাহুল গান্ধীও ইঙ্গিত করেছিলেন যে গানটি শেষ করে দেওয়া উচিত।' তবে কংগ্রেস পরিষ্কার এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা জানায় যে, সোনিয়া গান্ধীর আচরণের সঙ্গে জাতীয় সঙ্গীত থামানোর কোনো সম্পর্ক ছিল না।  তিনি কেবল নিশ্চিত করার চেষ্টা করছিলেন যে অনুষ্ঠানে গানটি গাওয়ার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শাহ এই বিতর্ককে কংগ্রেসের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঙ্গেও যুক্ত করেছেন। এক্ষেত্রে তাঁর অভিযোগ 'দলটি ভোট-ব্যাঙ্ক রাজনীতির কারণে বন্দে মাতরম-কে ভুলে গেছে'। তিনি বলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে ‘বন্দে মাতরম’-এর ভূমিকা অনস্বীকার্য। 

তিনি সেই কথা স্মরণ করিয়ে বলেন, 'এই গান গাওয়ার জন্য হাজার হাজার মানুষ গুলি, লাঠিচার্জ ও কারাবরণের মুখোমুখি হয়েছিলেন।' চিতোরগড়ে আয়োজিত ‘অটল গৌরব স্মৃতি সমারোহ’ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সমবেত জনতাকে উদ্দেশ্য করে ভাষণ দিচ্ছিলেন। সেখানেই প্রসঙ্গান্তরে এই বিতর্কের কথা উঠে আসে।

97 Views 0 Likes 0 Comments

Related News

Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার
দেশ

Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার

ইরাকের মাটি থেকে নিজেদের সমস্ত সেনাসদস্যকে সম্পূর্ণভাবে ফিরিয়ে নেওয়ার চূড়ান্ত পদক্ষেপ কার্যকর করেছে আমেরিকা। প্রেসিডেন্ট জো বাইডেনের কার্যকালেই এই ঐতিহাসিক প্রস্থানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা অবশেষে বাস্তবায়নের রূপ নিল। তবে আন্তর্জাতিক মহলের নজর এখন সামরিক ঘাঁটির শূন্যতার চেয়েও বেশি আটকে রয়েছে বাগদাদের রাজনৈতিক ও কৌশলগত ভবিষ্যতের ওপর।

০১ অক্টো ২০২৬, ০১:০৬ এএম · 2 মিনিট
CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ
দেশ

CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্র...

বিমানটি যখন মাটি থেকে প্রায় ৩৪ হাজার ফুট উঁচুতে উড়ছিল, ঠিক তখনই ককপিটের ভেতর সংঘাত শুরু হয়। প্রাথমিক ভাবে সূত্রের খবর, ওমানের নাগরিক তথা সংশ্লিষ্ট বিমান সংস্থার অভিজ্ঞ সহকারী পাইলট হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন প্রধান ক্যাপ্টেনকে। ছুরির আঘাতে ক্যাপ্টেন রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন এবং আক্রমণকারী বিমানটিকে নিচে ফেলে ধ্বংস করার চেষ্টা করেন বলে অভিযোগ। ককপিটের ভিতরে দু’জন পাইলটের মধ্যে শুরু হওয়া এই ধস্তাধস্তির জেরে বিমান চালনার স্বাভাবিক পরিস্থিতি মুহূর্তের মধ্যে বদলে যায়। রক্তাক্ত অবস্থায় ক্যাপ্টেনকে সামলানোর পাশাপাশি বিমানের নিয়ন্ত্রণ নিয়ে তৈরি হয় চরম অনিশ্চয়তা। মুহূর্তের মধ্যে বিমানটি প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে আসে, যার ফলে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

৩০ সেপ্টে ২০২৬, ১১:৫৪ পিএম · 2 মিনিট
DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক নেটদুনিয়া
দেশ

DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখ...

বিপন্ন হরিণটির মরণপণ লড়াই নজর এড়ায়নি পাশের ঢালে বসে থাকা বানরদলটির। কোনো হিংসা বা দূরত্ব নয়, চোখের নিমেষে যেন এক অদ্ভুত সহযোগিতার মনোভাব জেগে ওঠে তাদের মধ্যে। বানরগুলি একে অপরের শরীর ও হাত শক্ত করে ধরে খাড়া নিকাশি নালার দেওয়াল ঘেঁষে একদম মানুষের কায়দায় নিচে ঝুঁকে পড়ে। প্রথম থাকা বানরটি প্রচণ্ড সাহসিকতার সঙ্গে নিজের হাত বাড়িয়ে দেয় নীচে থাকা হরিণটির দিকে। নর্দমার তোড়ে তলিয়ে যেতে থাকা হরিণটিও যেন আশার আলো দেখতে পায়,সে-ও প্রাণপণে নিজের সামনের দু’টি পা উঁচিয়ে বানরের দিকে বারিয়ে দেয়।

৩০ সেপ্টে ২০২৬, ১০:৩০ পিএম · 2 মিনিট
Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ
দেশ

Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ

মানাং জেলায় অবস্থিত হিমলুং হিমালের বেস ক্যাম্পে আছড়ে পড়ল বিশাল তুষারধস বা হিমানীসংপ্রপাত। মুহূর্তের মধ্যে প্রায় ১৪ থেকে ১৫ ফুট পুরু বরফের স্তরের নীচে চাপা পড়ে গোটা শিবির। এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনের দেহ উদ্ধার হয়েছে। তবে বরফের তলায় অন্তত ১২ জন সহযোগী কর্মী আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।

৩০ সেপ্টে ২০২৬, ০৯:২৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.