JAZZBAAT 24 BANGLA
১৬ নভে ২০২৬, ০৯:২৫ এএম
Breaking
Ratna Debnath : ‘মনে হচ্ছে বিজেপি না জিতলেই ভালো হত..., বিজেপি কর্মীর মৃত্যুতে বিষ্ফোরক রত... বিগ বসের ঘর থেকে সোনামণি সাহার বিদায়! তনুশ্রীর কাছে ভোটের লড়াইয়ে হার, বদলে গেল ঘরের সমীকর... DJ Sound: ডিজের বিকট শব্দে থামল ২০ দিনের শিশুর হৃদ্‌স্পন্দন! উৎসবের উল্লাসেই কি ঝরে গেল এক... Shamik Bhattacharya: স্কুলে পাকিস্তানের পতাকা ও শিক্ষিকার অধিকার হরণের অভিযোগ, কলকাতার সভা... হাইওয়ের ধারে মৃত কুকুরের নাড়িভুঁড়ি ও মাংস খেতে দেখা গেল যুবককে, সাহায্যের আর্জি স্থানীয়দ... Politics: মন্ত্রিত্ব মানেই সব কথা বলার অধিকার নয়! শঙ্কর ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্টে বিতর্ক, প... হিরোইজমের জন্য দুর্বলতা দেখাচ্ছে পুলিশ? এনকাউন্টার নিয়ে প্রশ্ন কুণালের Chhath Ghat Accident: ছটের অর্ঘ্যের মাঝেই মৃত্যুফাঁদ পুনপুন নদীতে! তলিয়ে গেল ৪ কিশোর, উদ্ধ... Ratna Debnath : ‘মনে হচ্ছে বিজেপি না জিতলেই ভালো হত..., বিজেপি কর্মীর মৃত্যুতে বিষ্ফোরক রত... বিগ বসের ঘর থেকে সোনামণি সাহার বিদায়! তনুশ্রীর কাছে ভোটের লড়াইয়ে হার, বদলে গেল ঘরের সমীকর... DJ Sound: ডিজের বিকট শব্দে থামল ২০ দিনের শিশুর হৃদ্‌স্পন্দন! উৎসবের উল্লাসেই কি ঝরে গেল এক... Shamik Bhattacharya: স্কুলে পাকিস্তানের পতাকা ও শিক্ষিকার অধিকার হরণের অভিযোগ, কলকাতার সভা... হাইওয়ের ধারে মৃত কুকুরের নাড়িভুঁড়ি ও মাংস খেতে দেখা গেল যুবককে, সাহায্যের আর্জি স্থানীয়দ... Politics: মন্ত্রিত্ব মানেই সব কথা বলার অধিকার নয়! শঙ্কর ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্টে বিতর্ক, প... হিরোইজমের জন্য দুর্বলতা দেখাচ্ছে পুলিশ? এনকাউন্টার নিয়ে প্রশ্ন কুণালের Chhath Ghat Accident: ছটের অর্ঘ্যের মাঝেই মৃত্যুফাঁদ পুনপুন নদীতে! তলিয়ে গেল ৪ কিশোর, উদ্ধ...

SpaceX Starship Catch : মহাকাশ গবেষণায় ইতিহাসে বিরল ঘটনা, SpaceX-এর Starship-কে মাঝ আকাশে ধরল যান্ত্রিক বাহু

SpaceX Starship Catch : মহাকাশ গবেষণায় ইতিহাসে বিরল ঘটনা, SpaceX-এর Starship-কে মাঝ আকাশে ধরল যান্ত্রিক বাহু
মহাকাশ অভিযানে বড় সাফল্য ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: মহাকাশ গবেষণার ইতিহাসে একেবারে নতুন অধ্যায়ের রচনা হল। যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। পৃথিবীর কক্ষপথে প্রায় ২২ ঘণ্টা কাটিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরে এল SpaceX-এর Starship। আর ফেরার পথেই ঘটে গেল এক বিরল ঘটনা। টেক্সাসের Starbase উৎক্ষেপণ কেন্দ্রে ফিরে আসা মহাকাশযানটিকে মাঝ আকাশেই ধরে ফেলল লঞ্চ টাওয়ারে লাগানো বিশালাকার যান্ত্রিক বাহু। SpaceX-এর ইতিহাসে এই প্রথম মহাকাশ থেকে ফিরে আসা Starship-কে এভাবে সফলভাবে ধরে ফেলা সম্ভব হল। 

https://aninews.in/news/world/us/starship-has-landed-spacex-catches-returning-spacecraft-from-orbit-in-launch-tower-arms-musk-hails-feat20261115060948/

প্রসঙ্গত, গত শুক্রবার টেক্সাসের Starbase থেকে উৎক্ষেপণ করা হয় বিশ্বের বৃহত্তম ও শক্তিশালী এই রকেট। প্রায় ৪০৭ ফুট বা ১২৪ মিটার উচ্চতার Starship উৎক্ষেপণের পর প্রথম ধাপের Super Heavy Booster থেকে আলাদা হয়ে পৃথিবীর কক্ষপথে পৌঁছে যায়। সেখানে ২৬ টি উন্নত Starlink স্যাটেলাইটও মহাকাশে স্থাপন করে মহাকাশযানটি। আর এরপরেই পৃথিবী থেকে প্রায় ২৬৫ কিলোমিটার উচ্চতায় মোট ১৪ বার পৃথিবীকে প্রদক্ষিণ করে।

এরপর শনিবার পৃথিবীতে ফিরতে শুরু করে মহাকাশ যানটি। সেই সময় বায়ুমণ্ডলে প্রবেশের সময় প্রবল তাপ সহ্য করে ধীরে ধীরে টেক্সাসের উৎক্ষেপণ কেন্দ্রে ফিরে আসে Starship। এরপর লঞ্চ প্যাডের উপরে থাকা বিশাল যান্ত্রিক বাহু দুটির মাঝখানে নিখুঁতভাবে অবস্থান নেয় মহাকাশযানটি। মুহূর্তের মধ্যে সেটিকে ধরে ফেলে ওই বাহু। সফল এই অভিযান ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন SpaceX-এর কর্মীরা। সংস্থার প্রধান ইলন মাস্কও নিজের দলের প্রশংসা করেন।

কিন্তু পুরো অভিযান নিখুঁত হয়নি। SpaceX-এর পরিকল্পনা ছিল আরও অন্যরকম। ‌ তারা পরিকল্পনা করেছিলেন মহাকাশযানের পাশাপাশি প্রথম ধাপের Super Heavy Booster-কেও লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহু দিয়ে ধরে ফেলা হবে। কিন্তু উৎক্ষেপণের পর ফেরার পথে বুস্টারের ইঞ্জিন নির্ধারিত সময়ের আগেই কাজ বন্ধ করে দেয়। তাই পরিকল্পনা মত কাজ হয়নি। ফলে সেটিকে সমুদ্রে নামতে হয় এবং শেষ পর্যন্ত সেটি বিস্ফোরিত হয়। কেন এই সমস্যা তৈরি হল, তা খতিয়ে দেখছেন ইঞ্জিনিয়াররা। 

এই সাফল্য ভবিষ্যতের মহাকাশ অভিযানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, Starship-কে সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য করে তোলাই SpaceX-এর অন্যতম লক্ষ্য। SpaceX-এর এই সাফল্য শুধু ইলন মাস্কের সংস্থার নয়, আগামী দিনের মহাকাশ গবেষণার ক্ষেত্রেও বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

7 Views 0 Likes 0 Comments

Related News

China Electric Aircraft : জ্বালানির বদলে বিদ্যুতে উড়বে বিমান, সফল চীনের পরীক্ষা
বিদেশ

China Electric Aircraft : জ্বালানির বদলে বিদ্যুতে উড়বে বিমান, সফল চীনের পরীক্ষা

চীনের তৈরি ১০ টন ওজনের বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান CE-25A সফলভাবে প্রথমবার চালকসহ পরীক্ষামূলক উড়ান সম্পন্ন করেছে। ২০২৬ সালের ১৪ নভেম্বর পূর্ব চীনের শানডং প্রদেশের বিনঝৌ

১৫ নভে ২০২৬, ০৭:৩০ পিএম · 2 মিনিট
Lalit Modi : ১৬ বছর পর ব্রিটিশ নাগরিকত্ব পেলেন ললিত মোদী, বাড়ছে জল্পনা!
বিদেশ

Lalit Modi : ১৬ বছর পর ব্রিটিশ নাগরিকত্ব পেলেন ললিত মোদী, বাড়ছে জল্পনা!

ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর ললিত মোদী জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ব্রিটেনে তাঁর বাড়ি। সেই সূত্রেই নাগরিকত্ব গ্রহণ তাঁর জীবনের নতুন অধ্যায়।

১৫ নভে ২০২৬, ০৭:১০ পিএম · 2 মিনিট
Spain: ২০২০-র রেকর্ড ভেঙে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের ঢল
বিদেশ

Spain: ২০২০-র রেকর্ড ভেঙে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের ঢল

ক্যানারি: পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক মহাসাগর পেরিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছনোর মরিয়া চেষ্টা। মাত্র ২৪ ঘণ্টায় ১৪টি নৌকা থেকে ১,৪৮৮ জন অভিবাসীকে উদ্ধার করল স্পেনের উপকূলরক্ষী বাহিনী। ২০২০ সালের পর এক দিনে এত ব...

১৫ নভে ২০২৬, ০৬:৫১ পিএম · 3 মিনিট
প্রেমের ফাঁদে ৭০ জন নাবালিকা! ভুয়ো পরিচয়ে যৌন নিপীড়ন, ভারতীয় ছাত্রের ৩০ বছরের কারাদণ্ড
বিদেশ

প্রেমের ফাঁদে ৭০ জন নাবালিকা! ভুয়ো পরিচয়ে যৌন নিপীড়ন, ভারতীয় ছাত্রের ৩০ বছরের কারা...

অনলাইনে অন্তত ৭০ জন নাবালিকাকে প্রেমের জালে ফাঁসিয়ে যৌন নিপীড়ন ও আপত্তিকর কাজ করতে বাধ্য করার দায়ে এক ভারতীয় ছাত্রকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে ব্রিটেনের একটি আদালত। সাজাপ্রাপ্ত ওই যুবকের নাম বিলাল কাজি বয়স ২৭। গত শুক্রবার চেস্টার ক্রাউন কোর্টে শিশু যৌন নিপীড়নের ৩৭টি অভিযোগ স্বীকার করে নেওয়ার পর বিচারক স্টিভেন এভারেট তাকে এই কঠোর সাজা শোনান। আদালত ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিলাল আদতে মুম্বইয়ের বাসিন্দা। তিনি ব্রিটেনের ইউনিভার্সিটি অফ চেস্টারে রসায়ন নিয়ে পিএইচডি করছিলেন এবং পরবর্তীকালে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেন। জানা গিয়েছে, স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তিনি বেআইনিভাবে ব্রিটেনে বসবাস করছিলেন।

১৫ নভে ২০২৬, ০৬:৩৩ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.