JAZZBAAT 24 BANGLA
২২ নভে ২০২৬, ০৫:১৮ পিএম
Breaking
Bengal vs Baroda: ১৭২ রান তুলেও হার এড়াতে পারলেন না শামিরা Dilip Ghosh: সবজির দাম বাড়লে আলু খান, পরামর্শ দিলীপ ঘোষের অভিযোগ প্রমাণিত হলেই মোটা অঙ্কের জরিমানা, চিকিৎসকদের নিরাপত্তায় বড় পদক্ষেপ Koffee With Karan Season 9: ‘যৌ*নতাই কি সেরা ওয়ার্কআউট?’ করণের প্রশ্নে অক্ষয়ের বেফাঁস জবাব... Terahvi Ceremony : মেয়ের কাঁধে চাপাতে চাননি দায়িত্ব, অভিনব উদ্যোগ বাবার Adani Group: রাজ্যের বিদ্যুৎ মানচিত্রে নয়া সমীকরণ, দীর্ঘমেয়াদি চুক্তিতে রাজ্যে আসছে আদানির... Big-Boss 2026: দাদার দরবারে আজ এভিকশনের খাঁড়া: একজনের বদলে কি দুজন প্রতিযোগীর বিদায় ঘটতে চ... Memes: একটা মিমই কি বদলে দিচ্ছে আপনার চিন্তাভাবনা? জনমত তৈরির নেপথ্যে ডিজিটাল গেম! Bengal vs Baroda: ১৭২ রান তুলেও হার এড়াতে পারলেন না শামিরা Dilip Ghosh: সবজির দাম বাড়লে আলু খান, পরামর্শ দিলীপ ঘোষের অভিযোগ প্রমাণিত হলেই মোটা অঙ্কের জরিমানা, চিকিৎসকদের নিরাপত্তায় বড় পদক্ষেপ Koffee With Karan Season 9: ‘যৌ*নতাই কি সেরা ওয়ার্কআউট?’ করণের প্রশ্নে অক্ষয়ের বেফাঁস জবাব... Terahvi Ceremony : মেয়ের কাঁধে চাপাতে চাননি দায়িত্ব, অভিনব উদ্যোগ বাবার Adani Group: রাজ্যের বিদ্যুৎ মানচিত্রে নয়া সমীকরণ, দীর্ঘমেয়াদি চুক্তিতে রাজ্যে আসছে আদানির... Big-Boss 2026: দাদার দরবারে আজ এভিকশনের খাঁড়া: একজনের বদলে কি দুজন প্রতিযোগীর বিদায় ঘটতে চ... Memes: একটা মিমই কি বদলে দিচ্ছে আপনার চিন্তাভাবনা? জনমত তৈরির নেপথ্যে ডিজিটাল গেম!

SSKM Hospital: পিজিতে ৮০ লক্ষের গামা ক্যামেরা, চালানোর লোক নেই! ১৮ বছর ধরে পড়ে থেকে ‘স্ক্র্যাপ’ যন্ত্র

SSKM Hospital: পিজিতে ৮০ লক্ষের গামা ক্যামেরা, চালানোর লোক নেই! ১৮ বছর ধরে পড়ে থেকে ‘স্ক্র্যাপ’ যন্ত্র
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা: যন্ত্র আছে। দামও কম নয়—প্রায় ৮০ লক্ষ টাকা। এমন যন্ত্র, যা শরীরের কোনও অঙ্গ শুধু দেখতে নয়, সেই অঙ্গ কতটা কাজ করছে, তারও হদিস দিতে পারে। কিন্তু সেই যন্ত্র চালানোর মতো প্রশিক্ষিত কর্মী নেই। এক বছর-দু’বছর নয়, টানা ১৮ বছর ধরে। ফলে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল এসএসকেএম বা পিজিতে পড়ে পড়ে নষ্ট হওয়ার মুখে পৌঁছে গিয়েছে কোটি টাকার চিকিৎসা-পরিকাঠামোর আগের প্রজন্মের এই গামা ক্যামেরা। পিজির নিউক্লিয়ার মেডিসিন বিভাগ দেশের অন্যতম পুরনো। পঞ্চাশের দশকে যখন দেশের বহু জায়গায় নিউক্লিয়ার মেডিসিনের আলাদা পরিকাঠামোই তৈরি হয়নি, তখন থেকেই এই বিভাগ চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত। 

অথচ সেই ঐতিহ্যশালী বিভাগেরই একটি গুরুত্বপূর্ণ যন্ত্র আজ কার্যত অচল। রোনাল্ড রস ভবনের পাঁচতলায় ২০০৮ সাল থেকে রয়েছে আনুমানিক ৮০ লক্ষ টাকা দামের গামা ক্যামেরাটি। সময়ের সঙ্গে সঙ্গে আধুনিক চিকিৎসা প্রযুক্তি অনেক এগিয়ে গেলেও এই যন্ত্রটি রোগীদের কাজে লাগানো যাচ্ছে না। কারণ একটাই, যন্ত্র আছে, যন্ত্রী নেই! গামা ক্যামেরা সাধারণ এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান বা এমআরআইয়ের মতো শুধু শরীরের অঙ্গের গঠন দেখায় না। নিউক্লিয়ার মেডিসিনের বিশেষ পদ্ধতিতে শরীরের নির্দিষ্ট অঙ্গের কার্যক্ষমতা বা ‘ফাংশনাল’ অবস্থার ছবি তুলে ধরে এই প্রযুক্তি। অর্থাৎ কোনও অঙ্গ দেখতে কেমন, তার পাশাপাশি সেটি ঠিক কতটা কাজ করছে, কোথাও কার্যকারিতায় সমস্যা তৈরি হয়েছে কি না—তারও গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে এই পরীক্ষা।

ক্যানসার থেকে শুরু করে বিভিন্ন অঙ্গের কার্যক্ষমতা নির্ণয়, রোগের অবস্থান ও চিকিৎসার পরিকল্পনা তৈরিতে নিউক্লিয়ার মেডিসিনের এই ধরনের পরীক্ষা গুরুত্বপূর্ণ। ফলে যন্ত্রটি নিয়মিত চালু থাকলে পিজির বহু রোগী উপকৃত হতে পারতেন। কিন্তু সেই সম্ভাবনাই আটকে রয়েছে লোকবলের অভাবে। এই ধরনের যন্ত্র পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গামা ক্যামেরার সঙ্গে তেজস্ক্রিয় পদার্থ ও রেডিও-ফার্মাসিউটিক্যাল ব্যবহারের বিষয় জড়িত। তাই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী প্রশিক্ষিত টেকনিক্যাল অফিসার এবং রেডিয়েশন সেফটি অফিসারের প্রয়োজন হয়। একজন দেখেন যন্ত্রের প্রযুক্তিগত দিক, অন্য জন নিশ্চিত করেন রোগী, চিকিৎসাকর্মী এবং হাসপাতাল চত্বর যাতে অপ্রয়োজনীয় তেজস্ক্রিয়তার ঝুঁকিতে না পড়ে।

পিজিতে এই দুই ধরনের প্রয়োজনীয় প্রশিক্ষিত কর্মীই দীর্ঘদিন ধরে নেই। বিভাগীয় সূত্রের খবর, মাঝেমধ্যে অস্থায়ী ভাবে কর্মী নিয়োগ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু সেই ব্যবস্থা স্থায়ী হয়নি। যাঁরা এসেছিলেন, তাঁদের কেউ বেসরকারি প্রতিষ্ঠানে, কেউ আরও ভাল বেতনের সরকারি প্রতিষ্ঠানে চলে গিয়েছেন। ফলে ফের থমকে গিয়েছে পরিষেবা।আর তত দিনে বুড়িয়ে গিয়েছে যন্ত্রও। ২০০৮ সালে বসানো গামা ক্যামেরাটি এখন প্রযুক্তিগত ভাবেও পুরনো। অর্থাৎ আজ প্রশিক্ষিত কর্মী পাওয়া গেলেও যন্ত্রটি আগের মতো কার্যকর ভাবে ব্যবহার করা সম্ভব হবে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। বছরের পর বছর অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা ৮০ লক্ষ টাকার যন্ত্রটির এখন কার্যত ‘স্ক্র্যাপ’ হয়ে যাওয়ার পরিস্থিতি।

এই ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন উঠছে সরকারি অর্থের ব্যবহার নিয়ে। একটি আধুনিক চিকিৎসা-যন্ত্র কেনার জন্য বিপুল অর্থ খরচ করা হল, কিন্তু সেটি চালানোর জন্য প্রয়োজনীয় মানবসম্পদ নিশ্চিত করা হল না। ফলে রোগীর পরিষেবা তো বাড়লই না, উল্টে সময়ের সঙ্গে সঙ্গে যন্ত্রটির কার্যকর জীবনও ফুরিয়ে এল। অথচ নিউক্লিয়ার মেডিসিনের প্রয়োজনীয়তা এখন আরও বেড়েছে। ক্যানসার চিকিৎসা ও রোগ নির্ণয়ের ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার ক্রমশ বাড়ছে। পিজির মতো রাজ্যের প্রধান সরকারি হাসপাতালে সেই পরিষেবা শক্তিশালী হওয়ার বদলে একটি গুরুত্বপূর্ণ যন্ত্রের এমন পরিণতি স্বাভাবিক ভাবেই প্রশ্ন তুলছে।

এখন অবশ্য নতুন করে আশার আলো দেখছে বিভাগটি। পিজিতে পেট সিটি স্ক্যান পরিষেবা চালুর উদ্যোগ রয়েছে। সেই সঙ্গে নিউক্লিয়ার মেডিসিন বিভাগে নতুন যন্ত্র আনার বিষয়টিও বিবেচনায় আসতে পারে বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। কারণ পুরনো গামা ক্যামেরাকে ফের কার্যকর করার চেয়ে নতুন প্রযুক্তির যন্ত্র বসানোই বাস্তবসম্মত সমাধান হতে পারে।
তবে সেই নতুন যন্ত্রের দামও কম নয়। সংশ্লিষ্ট সূত্রের হিসাব অনুযায়ী, আধুনিক গামা ক্যামেরা কিনতে প্রায় ৩ থেকে ৪ কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে। অর্থাৎ নতুন যন্ত্র কেনার জন্য ফের বিপুল সরকারি অর্থ খরচ হবে। তার সঙ্গে যদি প্রয়োজনীয় প্রশিক্ষিত কর্মী না থাকে, তা হলে পুরনো সমস্যাই নতুন যন্ত্রের ক্ষেত্রেও ফিরে আসার আশঙ্কা থেকে যায়।

তাই শুধু নতুন যন্ত্র কেনাই নয়, যন্ত্রের সঙ্গে যন্ত্রী, প্রযুক্তির সঙ্গে প্রশিক্ষিত কর্মী এবং কেনার সঙ্গে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা—তিনটিকেই একসঙ্গে নিশ্চিত করার দাবি উঠছে। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম জানিয়েছেন, বিষয়টি দেখা হচ্ছে।পিজির এই ৮০ লক্ষ টাকার গামা ক্যামেরা তাই শুধু একটি নষ্ট হয়ে যাওয়া চিকিৎসা-যন্ত্রের গল্প নয়। এটি সরকারি হাসপাতালে পরিকাঠামো তৈরির পর তার যথাযথ ব্যবহার নিশ্চিত করার প্রশ্নও। কোটি কোটি টাকা খরচ করে আধুনিক যন্ত্র কেনা সহজ; কিন্তু সেই যন্ত্র যেন বছরের পর বছর তালাবন্দি হয়ে না থাকে, তার জন্য দরকার পরিকল্পনা, প্রশিক্ষিত কর্মী এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ। নইলে রোগীর জন্য কেনা যন্ত্র এক দিন সত্যিই স্ক্র্যাপ হয়ে যায়—আর তার সঙ্গে নষ্ট হয় চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাও।

54 Views 0 Likes 0 Comments

Related News

Dilip Ghosh: সবজির দাম বাড়লে আলু খান, পরামর্শ দিলীপ ঘোষের
মহানগর

Dilip Ghosh: সবজির দাম বাড়লে আলু খান, পরামর্শ দিলীপ ঘোষের

নিউজ ডেস্ক: অকালবৃষ্টির জেরে রাজ্যের কৃষিক্ষেত্রে বড়সড় ক্ষতির আশঙ্কা। একদিকে জমিতে পাকা আমন ধান নষ্ট হওয়ার ভয়, অন্যদিকে শীতকালীন সবজি ও আলু চাষ নিয়েও চিন্তায় কৃষকরা। এর প্রভাব পড়তে পারে বাজারেও। বাড়তে পারে বিভিন্ন সব...

২২ নভে ২০২৬, ০৪:৫৫ পিএম · 2 মিনিট
অভিযোগ প্রমাণিত হলেই মোটা অঙ্কের জরিমানা, চিকিৎসকদের নিরাপত্তায় বড় পদক্ষেপ
মহানগর

অভিযোগ প্রমাণিত হলেই মোটা অঙ্কের জরিমানা, চিকিৎসকদের নিরাপত্তায় বড় পদক্ষেপ

নিউজ ডেস্ক: হাসপাতালে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপর হামলা, হেনস্তা কিংবা হুমকির ঘটনা রুখতে এবার কঠোর অবস্থান নিল রাজ্য সরকার। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ২০০৯ সালের বিশেষ আইন ক...

২২ নভে ২০২৬, ০৪:৪৬ পিএম · 2 মিনিট
Private Bus: সরকারি নির্দেশ কাগজেই! তিন মাসেও মিলল না ছাড়, ১৫ বছরের পুরনো বাসের ফিটনেস ফি নিয়ে চরম বিপাকে মালিকরা
মহানগর

Private Bus: সরকারি নির্দেশ কাগজেই! তিন মাসেও মিলল না ছাড়, ১৫ বছরের পুরনো বাসের ফ...

নিউজ ডেস্ক: সরকারি নির্দেশিকা জারি হয়েছে প্রায় তিন মাস আগে। কিন্তু বাস্তবে তার কোনও প্রতিফলন নেই! ১৫ বছরের বেশি পুরনো বেসরকারি বাসের ফিটনেস সার্টিফিকেট বা সিএফ ফি নিয়ে নতুন করে সমস্যায় পড়েছেন কলকাতা ও শহরতলির বাসমালিকের...

২২ নভে ২০২৬, ০২:৪৬ পিএম · 2 মিনিট
Mallick Ghat: চারতলা ভবন থেকে কোল্ড স্টোরেজ, কী কী থাকছে নতুন পরিকল্পনায়?
মহানগর

Mallick Ghat: চারতলা ভবন থেকে কোল্ড স্টোরেজ, কী কী থাকছে নতুন পরিকল্পনায়?

নিউজ ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান! প্রায় দু’দশক পর নতুন করে সংস্কারের উদ্যোগ নেওয়া হল কলকাতার ঐতিহ্যবাহী মল্লিকঘাট ফুলবাজারের। হাওড়া ব্রিজের কাছে হুগলি নদীর তীরে অবস্থিত এই ফুলবাজারকে আধুনিক রূপ দিতে উদ্যোগী হয়েছে কলকা...

২২ নভে ২০২৬, ০২:৩৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.