রাজ্য জুড়ে শুরু হচ্ছে ঝড় বৃষ্টির তাণ্ডব। আবহাওয়ার পরিবর্তন হচ্ছে ক্রমাগত। নতুন করে আবারো বৃষ্টিতে ভাসবে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গা। সকাল থেকেই মেঘলা আকাশে ঢেকেছে শহর কলকাতা। রোদের দেখা খুব কম রয়েছে। বেলা বাড়াতেই ঝড়-বৃষ্টির প্রভাব বাড়াতে পারে শহরতলীতে। কোনো কোনো জায়গাতে বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। ক্রমাগতই উঠা-নামা করছে তাপমাত্রার পারদ।
আজ কোলকাতার সর্বোচ্চ তাপমাত্রার কারণ থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস বলে জানা গিয়েছে হাওয়া অফিস সুত্রে। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে তাপমাত্রা। তবে এর মাঝেও ভ্যাপসা গরমের অনুভূতি বহাল থাকবে।
দক্ষিণের অধিকাংশ জেলাতে মেঘলা আকাশ দেখতে পাওয়া যাবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। হালকে থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর , পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায়। ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায়।
অপরদিকে উত্তরে জেলাগুলিতেও ঝড় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃষ্টির কারণে কুয়াশার প্রভাব অনেকটাই থাকবে উত্তরের জেলা গুলিতে। ঝড় বৃষ্টির পাশাপাশি কিছু এলাকায় ঝোড়ো হাওয়াও বইতে পারে।
আজ রাজ্য জুড়ে বৃষ্টির প্রভাব স্পষ্ট রয়েছে। ক্রমাগতই আবহাওয়ার পরিবর্তন হতে দেখা যাচ্ছে গোটা রাজ্যে। কখনো ভারী তো কখনো হালকা বৃষ্টি হচ্ছে।