JAZZBAAT 24 BANGLA
০৫ নভে ২০২৬, ১১:২৫ এএম
Breaking
হারকে হারিয়ে জয়ের রাজমুকুট! ৯২ মিনিটে ভালভার্দের গোলে ফের কামব্যাক কিং রিয়াল-রূপকথা WPL 2027: জানুয়ারির ১৪ তারিখ থেকে শুরু মহিলা প্রিমিয়ার লিগ, ফাইনাল ৭ ফেব্রুয়ারি Weather: কালীপুজোয় কি বাধা দেবে বৃষ্টি? উৎসবের পরেই আবহাওয়ার ভোলবদল, নামবে পারদ Assam News : বাড়ি ছেড়ে উধাও ৯ যুবক! ULFA-I যোগের সন্দেহে অসমে চাঞ্চল্য, নেপথ্যে কী রহস্য... WorkersProtest: বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষ, থমকে গেছে অর্থনীতি চাকা Politics: মমতার জোট বদলের ইতিহাস টেনে পোস্টের ব্যাখ্যা ঋতব্রতর, নোবেল বিতর্কেও কটাক্ষ বলিউড অভিনেত্রীর ২৭ বছরের প্রেমে ইতি, রণক্ষেত্রে মুখোমুখি নাগার্জুন-টাব্বু! Ranji Trophy 2026: ইডেনে মহাবিপদে বাংলা, হার বাঁচাতে শেষ দিনে অলৌকিক কিছুর অপেক্ষা হারকে হারিয়ে জয়ের রাজমুকুট! ৯২ মিনিটে ভালভার্দের গোলে ফের কামব্যাক কিং রিয়াল-রূপকথা WPL 2027: জানুয়ারির ১৪ তারিখ থেকে শুরু মহিলা প্রিমিয়ার লিগ, ফাইনাল ৭ ফেব্রুয়ারি Weather: কালীপুজোয় কি বাধা দেবে বৃষ্টি? উৎসবের পরেই আবহাওয়ার ভোলবদল, নামবে পারদ Assam News : বাড়ি ছেড়ে উধাও ৯ যুবক! ULFA-I যোগের সন্দেহে অসমে চাঞ্চল্য, নেপথ্যে কী রহস্য... WorkersProtest: বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষ, থমকে গেছে অর্থনীতি চাকা Politics: মমতার জোট বদলের ইতিহাস টেনে পোস্টের ব্যাখ্যা ঋতব্রতর, নোবেল বিতর্কেও কটাক্ষ বলিউড অভিনেত্রীর ২৭ বছরের প্রেমে ইতি, রণক্ষেত্রে মুখোমুখি নাগার্জুন-টাব্বু! Ranji Trophy 2026: ইডেনে মহাবিপদে বাংলা, হার বাঁচাতে শেষ দিনে অলৌকিক কিছুর অপেক্ষা

Weather: কালীপুজোয় কি বাধা দেবে বৃষ্টি? উৎসবের পরেই আবহাওয়ার ভোলবদল, নামবে পারদ

Weather: কালীপুজোয় কি বাধা দেবে বৃষ্টি? উৎসবের পরেই আবহাওয়ার ভোলবদল, নামবে পারদ
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: শীতের অপেক্ষায় দিন গুনছে বঙ্গবাসী। নভেম্বরের শুরু থেকেই ভোরের হালকা কুয়াশা আর বাতাসে শিরশিরানি ভাব ঋতু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে এখনই জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। তার মধ্যেই কালীপুজো ও দীপাবলির আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। উৎসবের দিনগুলিতে আপাতত বৃষ্টির বড়সড় আশঙ্কা না থাকলেও পুজো মিটতেই ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। ফলে কালীপুজো ও দীপাবলির উৎসবের দিনগুলিতে বৃষ্টির কারণে বড়সড় সমস্যার আশঙ্কা আপাতত কম। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে স্বস্তি খুব বেশি দিন স্থায়ী হবে না।হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৯ নভেম্বর কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদের কিছু এলাকায় হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০ নভেম্বর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দুই ২৪ পরগনার কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, তাপমাত্রার ক্ষেত্রেও ধীরে ধীরে পরিবর্তন আসতে পারে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও পরবর্তী চার দিনে রাজ্যের বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ধাপে ধাপে প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ফলে রাত ও ভোরের দিকে শীতের আমেজ আরও কিছুটা বাড়বে।

উত্তরবঙ্গের ক্ষেত্রেও রয়েছে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। ৯ নভেম্বর মালদহ, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের দু-এক জায়গায় হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকার পূর্বাভাস মিলেছে। 

 কালীপুজো ও দীপাবলিতে আপাতত বৃষ্টির বড়সড় বাধার আশঙ্কা নেই। তবে উৎসবের পরেই রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা এবং তাপমাত্রার ক্রমাগত পতন, এই দুইয়ের প্রভাবেই আবহাওয়ায় আসতে পারে নতুন পরিবর্তন।

6 Views 0 Likes 0 Comments

Related News

CycloneUpdate: ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র দাপট শেষ! বাংলায় কি এবার শীতের আমেজ? আবহাওয়ার বড় আপডেটে মিলল স্বস্তির খবর
আবহাওয়া

CycloneUpdate: ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র দাপট শেষ! বাংলায় কি এবার শীতের আমেজ? আবহাওয়ার...

আবহাওয়া দফতরের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, এই ঘূর্ণিঝড়ের কারণে পশ্চিমবঙ্গে কোনও ধরনের চূড়ান্ত সতর্কতা বা দুর্যোগের পূর্বাভাস জারি করা হয়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের যাতায়াতে ৩ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছিল।

০৪ নভে ২০২৬, ১২:২৮ পিএম · 2 মিনিট
CycloneMurasu: আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু! অন্ধ্রপ্রদেশে তাণ্ডবের আশঙ্কা, সরানো হল লক্ষাধিক মানুষ
আবহাওয়া

CycloneMurasu: আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু! অন্ধ্রপ্রদেশে তাণ্ডবের আশঙ্কা, সরানো হল ল...

ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায় ওড়িশাতেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পাঁচটি বিপজ্জনক জেলা থেকে ১ লক্ষ ৬০ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে শুধু গঞ্জাম জেলা থেকেই সরানো হয়েছে প্রায় দেড় লক্ষ মানুষ। পরিস্থিতি বিবেচনা করে আরও বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

০৩ নভে ২০২৬, ০৯:৪৭ এএম · 2 মিনিট
Cyclone : নতুন করে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, উত্তাল হতে পারে সমুদ্র
আবহাওয়া

Cyclone : নতুন করে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি, উত্তাল হতে পারে সমুদ্র

১ নভেম্বর বেলা ১১টা ৩০ মিনিট নাগাদ দক্ষিণ-পশ্চিম ও সংলগ্ন মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপটি।

০১ নভে ২০২৬, ০৩:২৭ পিএম · 2 মিনিট
‘অর্ণব’-এর শক্তিক্ষয়, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ!
আবহাওয়া

‘অর্ণব’-এর শক্তিক্ষয়, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ!

স্থলভাগে প্রবেশের পর ক্রমশ শক্তি হারাচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব। এর মধ্যেই দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে নতুন নিম্নচাপ। আগামী ৭২ ঘণ্টায় সেটি আরও শক্তিশালী হতে পারে বলে পূর্বাভাস। তবে নতুন নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। আপাতত কোনও ঘূর্ণিঝড় সতর্কতাও জারি হয়নি।

৩০ অক্টো ২০২৬, ০১:৩২ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.