JAZZBAAT 24 BANGLA
০৪ নভে ২০২৬, ০৯:৫৭ পিএম
Breaking
Assam News : বাড়ি ছেড়ে উধাও ৯ যুবক! ULFA-I যোগের সন্দেহে অসমে চাঞ্চল্য, নেপথ্যে কী রহস্য... WorkersProtest: বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষ, থমকে গেছে অর্থনীতি চাকা Politics: মমতার জোট বদলের ইতিহাস টেনে পোস্টের ব্যাখ্যা ঋতব্রতর, নোবেল বিতর্কেও কটাক্ষ বলিউড অভিনেত্রীর ২৭ বছরের প্রেমে ইতি, রণক্ষেত্রে মুখোমুখি নাগার্জুন-টাব্বু! Ranji Trophy 2026: ইডেনে মহাবিপদে বাংলা, হার বাঁচাতে শেষ দিনে অলৌকিক কিছুর অপেক্ষা Sachin Tendulkar: নিজের নেতৃত্বের দিন নিয়ে খোলামেলা শচীন পর্দায় কখনও স্বয়ং মা কালী, কখনও মাতৃশক্তির রূপ! এই ৭ বাংলা ছবি আজও মনে গেঁথে আছে! লোহার শিকলে বাঁধা মা কালী! চেতলার ডাকাত কালীবাড়ির নেপথ্যে কী রহস্য? Assam News : বাড়ি ছেড়ে উধাও ৯ যুবক! ULFA-I যোগের সন্দেহে অসমে চাঞ্চল্য, নেপথ্যে কী রহস্য... WorkersProtest: বাংলাদেশে পোশাক শিল্পে অসন্তোষ, থমকে গেছে অর্থনীতি চাকা Politics: মমতার জোট বদলের ইতিহাস টেনে পোস্টের ব্যাখ্যা ঋতব্রতর, নোবেল বিতর্কেও কটাক্ষ বলিউড অভিনেত্রীর ২৭ বছরের প্রেমে ইতি, রণক্ষেত্রে মুখোমুখি নাগার্জুন-টাব্বু! Ranji Trophy 2026: ইডেনে মহাবিপদে বাংলা, হার বাঁচাতে শেষ দিনে অলৌকিক কিছুর অপেক্ষা Sachin Tendulkar: নিজের নেতৃত্বের দিন নিয়ে খোলামেলা শচীন পর্দায় কখনও স্বয়ং মা কালী, কখনও মাতৃশক্তির রূপ! এই ৭ বাংলা ছবি আজও মনে গেঁথে আছে! লোহার শিকলে বাঁধা মা কালী! চেতলার ডাকাত কালীবাড়ির নেপথ্যে কী রহস্য?

Assam News : বাড়ি ছেড়ে উধাও ৯ যুবক! ULFA-I যোগের সন্দেহে অসমে চাঞ্চল্য, নেপথ্যে কী রহস্য?

Assam News : বাড়ি ছেড়ে উধাও ৯ যুবক! ULFA-I যোগের সন্দেহে অসমে চাঞ্চল্য, নেপথ্যে কী রহস্য?
উধাও ৯ যুবক ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: উৎসবের আবহে যেন হঠাৎ করেই বদলে গিয়েছে ছবিটা। যে বাড়িগুলিতে কয়েকদিন আগেও ছিল পুজোর আনন্দ, সেখানে এখন শুধু উৎকণ্ঠা আর অপেক্ষা। প্রিয়জনদের খোঁজে উদ্বিগ্ন পরিবারের সদস্যরা। কোথায় গেলেন তাঁরা? স্বেচ্ছায় কি ঘর ছেড়েছেন, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? একাধিক যুবকের হদিস না মেলায় অসমের এক জেলায় তৈরি হয়েছে নতুন করে উদ্বেগ। গোটা ঘটনা ঘিরে দানা বাঁধছে নানা প্রশ্ন।

ঘটনাটি অসমের তিনসুকিয়া জেলার। বিভিন্ন এলাকা থেকে মোট ৯ জন যুবক নিখোঁজ হয়েছে বলে খবর। গোয়েন্দা সূত্রে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে সন্দেহ করা হচ্ছে, নিখোঁজ যুবকদের কয়েকজন নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম-ইন্ডিপেন্ডেন্ট (ULFA-I)-এর সঙ্গে যুক্ত হয়ে থাকতে পারেন। যদিও এই সন্দেহের স্বপক্ষে এখনও কোনও সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি। পুলিশ কিংবা নিরাপত্তা সংস্থার তরফেও নিখোঁজ যুবকদের অবস্থান বা সংগঠনের সঙ্গে তাঁদের সম্ভাব্য যোগসূত্র নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সূত্রে খবর, নিখোঁজদের মধ্যে চারজন তিনসুকিয়ার কদমগুড়ি এলাকার বাসিন্দা। তাঁদের নাম  লক্ষ্মজিত মোরান, বিপ্লব মোরান,  হাতি মোরান এবং নিপু বর। অভিযোগ, দুর্গাপূজার উৎসব চলাকালীন তাঁরা বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যেরা দীর্ঘ সময় ধরে তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনও সন্ধান পাননি।

অন্যদিকে, জেলার আরও কয়েকটি এলাকা থেকেও যুবকদের নিখোঁজ হওয়ার খবর সামনে এসেছে। সব মিলিয়ে সংখ্যাটা ন'জনে পৌঁছেছে বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও। তবে, নিখোঁজ হওয়ার পিছনে ULFA-I-এর কোনও ভূমিকা রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। যুবকদের সন্ধান এবং তাঁদের নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ জানতে এখন প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষায় সংশ্লিষ্ট পরিবারগুলি।

1 Views 0 Likes 0 Comments

Related News

NCERT: ব্যক্তিগত অর্থনীতি ও উদ্যোগপতির পাঠ দেবে এনসিইআরটি
দেশ

NCERT: ব্যক্তিগত অর্থনীতি ও উদ্যোগপতির পাঠ দেবে এনসিইআরটি

নয়াদিল্লি: শুধু ইতিহাস, ভূগোল কিংবা অর্থনীতির তাত্ত্বিক পাঠ নয়, স্কুলের পড়ুয়াদের এবার শেখানো হবে বাস্তব জীবনে টাকা সামলানোর কৌশলও। কী ভাবে সঞ্চয় করতে হয়, কোথায় বিনিয়োগ করা যায়, মিউচুয়াল ফান্ড কী, ঋণের ইএমআই কী ভাবে কাজ ...

০৪ নভে ২০২৬, ০৭:১৬ পিএম · 4 মিনিট
Double Decker Bridge : দিল্লি থেকে বিহার-বাংলা, গঙ্গার বুকে এবার ৬ লেনের রাস্তা ও ৪ রেললাইনের মেগা সেতু!
দেশ

Double Decker Bridge : দিল্লি থেকে বিহার-বাংলা, গঙ্গার বুকে এবার ৬ লেনের রাস্তা ও...

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যাত্রী ও পণ্য পরিবহনের চাহিদা। তাই এবার এমন এক পরিকল্পনা নেওয়া হয়েছে, যা বদলে দিতে পারে উত্তর ভারতের যোগাযোগ ব্যবস্থার চেনা ছবি

০৪ নভে ২০২৬, ০৭:১০ পিএম · 2 মিনিট
Rahul Gandhi: সংসদে মদের গন্ধ, সন্ধ্যায় নেশার অভিযোগ! ভগবন্ত মানকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর
দেশ

Rahul Gandhi: সংসদে মদের গন্ধ, সন্ধ্যায় নেশার অভিযোগ! ভগবন্ত মানকে তীব্র আক্রমণ রা...

জনসভায় দাঁড়িয়ে পাঞ্জাবের মাদক পরিস্থিতির প্রসঙ্গ টেনে সরাসরি মুখ্যমন্ত্রী মানের অতীত ও বর্তমান জীবনযাত্রাকে তুলে ধরেন রাহুল।

০৪ নভে ২০২৬, ০৬:২৪ পিএম · 2 মিনিট
SC ST Reservation: SC-ST সংরক্ষিত আসন নিয়ে বড় দাবি খারিজ সুপ্রিম কোর্টের, এবার কী হবে?
দেশ

SC ST Reservation: SC-ST সংরক্ষিত আসন নিয়ে বড় দাবি খারিজ সুপ্রিম কোর্টের, এবার কী...

নিউজ ডেস্ক: লোকসভা ও বিধানসভায় তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতি (ST)-দের জন্য সংরক্ষিত আসন কি নির্দিষ্ট সময় অন্তর বদলানো উচিত? অর্থাৎ, বছরের পর বছর একই কেন্দ্র সংরক্ষিত না রেখে পর্যায়ক্রমে অন্য কেন্দ্রগুলিকেও সংরক্ষণের...

০৪ নভে ২০২৬, ০৫:৩৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.