JAZZBAAT 24 BANGLA
০৪ নভে ২০২৬, ০৬:৩০ পিএম
Breaking
Digha Beach: পর্যটকদের স্বস্তি দিতে বড় সিদ্ধান্ত প্রশাসনের Santu Pan: ভাইরাল অডিওয় দলীয় কর্মীকে মারধরের হুমকি? বিতর্কে বিজেপি বিধায়ক সন্তু পান Jhargram: শিলিগুড়ির ধাঁচে ঝাড়গ্রামে তৈরি হচ্ছে বিশাল টাইগার সাফারি, আসছে ৫ বাঘ Rahul Gandhi: সংসদে মদের গন্ধ, সন্ধ্যায় নেশার অভিযোগ! ভগবন্ত মানকে তীব্র আক্রমণ রাহুল গান্... আইসিইউর রোগীদেরও বের করে তালা, মারধরের অভিযোগ চিকিৎসক-নার্সদের Bangladesh: ঢাকায় পুলিশের গাড়িতে আগুন, মৃত ১, বন্ধ ৬৭০ কারখানা US Midterm Elections 2026: ট্রাম্পের হাত থেকে কংগ্রেসের দখল গেল ডেমোক্র্যাটদের! ভারতের বাণ... পুজোর আগেই চাকরির বড় ঘোষণা! পঞ্চায়েত দপ্তরে ৭,১৯০ নিয়োগ, কবে শেষ হবে প্রক্রিয়া? জানালেন ম... Digha Beach: পর্যটকদের স্বস্তি দিতে বড় সিদ্ধান্ত প্রশাসনের Santu Pan: ভাইরাল অডিওয় দলীয় কর্মীকে মারধরের হুমকি? বিতর্কে বিজেপি বিধায়ক সন্তু পান Jhargram: শিলিগুড়ির ধাঁচে ঝাড়গ্রামে তৈরি হচ্ছে বিশাল টাইগার সাফারি, আসছে ৫ বাঘ Rahul Gandhi: সংসদে মদের গন্ধ, সন্ধ্যায় নেশার অভিযোগ! ভগবন্ত মানকে তীব্র আক্রমণ রাহুল গান্... আইসিইউর রোগীদেরও বের করে তালা, মারধরের অভিযোগ চিকিৎসক-নার্সদের Bangladesh: ঢাকায় পুলিশের গাড়িতে আগুন, মৃত ১, বন্ধ ৬৭০ কারখানা US Midterm Elections 2026: ট্রাম্পের হাত থেকে কংগ্রেসের দখল গেল ডেমোক্র্যাটদের! ভারতের বাণ... পুজোর আগেই চাকরির বড় ঘোষণা! পঞ্চায়েত দপ্তরে ৭,১৯০ নিয়োগ, কবে শেষ হবে প্রক্রিয়া? জানালেন ম...

Rahul Gandhi: সংসদে মদের গন্ধ, সন্ধ্যায় নেশার অভিযোগ! ভগবন্ত মানকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর

Rahul Gandhi: সংসদে মদের গন্ধ, সন্ধ্যায় নেশার অভিযোগ! ভগবন্ত মানকে তীব্র আক্রমণ রাহুল গান্ধীর
ছবি: এ আই ও গ্রাফিক্স দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: পাঞ্জাবে মাদক সমস্যার সমাধানের প্রশ্নে আম আদমি পার্টি (আপ) এবং মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে নজিরবিহীন ভাষায় নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জনসভায় দাঁড়িয়ে তিনি দাবি করেন, লোকসভার সাংসদ থাকাকালীন সকালে মদ্যপ অবস্থায় সংসদে আসতেন ভগবন্ত মান এবং তাঁর মুখ থেকে মদের গন্ধ পাওয়া যেত। রাজ্যের মাদকবিরোধী লড়াইয়ের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস সাংসদের কটাক্ষ, যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে প্রতি সন্ধ্যায় নেশায় থাকেন, তাঁর পক্ষে মাদক নির্মূল করা অসম্ভব।

জনসভায় দাঁড়িয়ে পাঞ্জাবের মাদক পরিস্থিতির প্রসঙ্গ টেনে সরাসরি মুখ্যমন্ত্রী মানের অতীত ও বর্তমান জীবনযাত্রাকে তুলে ধরেন রাহুল। অতীতের সংসদীয় দিনগুলোর স্মৃতিচারণ করে তিনি বলেন,

“ম্যায় লোকসভা মেঁ থা। লোকসভা মেঁ সুবহ-সুবহ হামারে পাস বৈঠ কে হামে চুটকুলে শুনাতে থে। অউর গ্যারহ বাজে সুবহ উনকে মুহ সে শরাব কি বু আতি থি।”

রাহুল স্পষ্ট করেন, ব্যক্তিগত পছন্দ হিসেবে কে মদ খাবেন কি খাবেন না, তা নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। এটি ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয়। কিন্তু পাঞ্জাবের মতো একটি সংবেদনশীল রাজ্যে মাদকের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দেওয়ার প্রশ্নে এমন চরিত্র মানানসই নয় বলেই তাঁর অভিযোগ। ভিড়ের দিকে তাকিয়ে তিনি জোরালো গলায় যোগ করেন,

“অব ম্যায় ইয়ে নহী কহ রহা হুঁ কি ভগবন্ত মান জি কো শরাব নহী পিনী চাহিএ। ও উনকা পার্সনাল মামলা হ্যায়। মগর ভাইয়ো অউর বহেনো, অগর আপ নশে সে লড়না চাহতে হো, তো আপকা চিফ মিনিস্টার হর শাম নশা নহী কর সকতা হ্যায়।”

পাঞ্জাবে মাদকের বাড়বাড়ন্ত দীর্ঘদিনের এক বড় সামাজিক ও রাজনৈতিক ইস্যু। ক্ষমতায় আসার আগে আম আদমি পার্টি রাজ্যকে মাদকমুক্ত করার বড় প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতিকে সামনে রেখেই রাহুল বোঝাতে চান, যে দল শীর্ষ নেতৃত্বের স্তরেই সংযম বজায় রাখতে পারে না, তাদের হাত ধরে রাজ্যে নেশামুক্তির স্বপ্ন অবাস্তব।

রাহুল গান্ধীর এই বিস্ফোরক মন্তব্যের জেরে স্বাভাবিকভাবেই পাঞ্জাবের রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

1 Views 0 Likes 0 Comments

Related News

SC ST Reservation: SC-ST সংরক্ষিত আসন নিয়ে বড় দাবি খারিজ সুপ্রিম কোর্টের, এবার কী হবে?
দেশ

SC ST Reservation: SC-ST সংরক্ষিত আসন নিয়ে বড় দাবি খারিজ সুপ্রিম কোর্টের, এবার কী...

নিউজ ডেস্ক: লোকসভা ও বিধানসভায় তফসিলি জাতি (SC) এবং তফসিলি উপজাতি (ST)-দের জন্য সংরক্ষিত আসন কি নির্দিষ্ট সময় অন্তর বদলানো উচিত? অর্থাৎ, বছরের পর বছর একই কেন্দ্র সংরক্ষিত না রেখে পর্যায়ক্রমে অন্য কেন্দ্রগুলিকেও সংরক্ষণের...

০৪ নভে ২০২৬, ০৫:৩৭ পিএম · 2 মিনিট
Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ভারতকে বিশেষ ছাড়,ইরানের বড় সিদ্ধান্ত!
দেশ

Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ভারতকে বিশেষ ছাড়,ইরানের বড় সিদ্ধান্ত!

ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বিদেশনীতি সংক্রান্ত কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ হায়াত-মোগাদ্দাম জানিয়েছেন, ভারত সহ কয়েকটি দেশের জাহাজ এই জলপথ দিয়ে চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। ভারত ছাড়াও চীন, ইরাক এবং কাতারকে এই বিশেষ সুবিধা দেওয়া হয়েছে বলে তাঁর বক্তব্য।

০৪ নভে ২০২৬, ০৫:৩২ পিএম · 2 মিনিট
Indian Army: অগ্নিপথ প্রকল্পে বড়সড় পরিবর্তন! ৪ বছর শেষে ২৫% অগ্নিবীরের স্থায়ী নিয়োগ
দেশ

Indian Army: অগ্নিপথ প্রকল্পে বড়সড় পরিবর্তন! ৪ বছর শেষে ২৫% অগ্নিবীরের স্থায়ী ন...

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, চার বছরের মেয়াদ শেষে মেধার ভিত্তিতে ২৫ শতাংশ অগ্নিবীরকে সরাসরি ভারতীয় সেনার নিয়মিত বাহিনীতে নিয়ে নেওয়া হবে। অন্যদিকে, বাকি ৭৫ শতাংশ সেনাকর্মীকে আরও দুই বছরের জন্য অতিরিক্ত দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হবে।

০৪ নভে ২০২৬, ০৩:৩৯ পিএম · 2 মিনিট
India Nepal Relations: নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক! বিদেশমন্ত্রী শিসির খানালের সঙ্গে বৈঠকে ভারতের বিদেশসচিব বিক্রম মিসরি
দেশ

India Nepal Relations: নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক! বিদেশমন্ত্রী শিসির খানাল...

নিউজ ডেস্ক: নেপাল ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে বুধবার কাঠমান্ডুতে নেপালের বিদেশমন্ত্রী শিসির খানালের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিসরি। দুই দেশের বহুমাত্রিক অংশীদারিত্ব ...

০৪ নভে ২০২৬, ০৩:৩০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.