JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১২:০২ পিএম
Breaking
মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

প্রশ্নফাঁসে এবার কড়া আইন! জেল-জরিমানায় বড় বার্তা কেন্দ্রের

প্রশ্নফাঁসে এবার কড়া আইন! জেল-জরিমানায় বড় বার্তা কেন্দ্রের

নিট প্রশ্নফাঁস কাণ্ডে এবার আরও কঠোর অবস্থান নিতে চলেছে কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার পর পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪-এ বড় সংশোধনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সূত্রের খবর, প্রশ্নফাঁসের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য ন্যূনতম তিন বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান আনা হতে পারে। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকেই এই সংশোধনী প্রস্তাব অনুমোদনের সম্ভাবনা রয়েছে। অনুমোদন মিললে তা সংসদে পেশ করা হবে।

বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ভিডিও বার্তায় স্পষ্ট জানিয়েছিলেন, দেশের লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ কাউকে দেওয়া হবে না। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস কোনও সাধারণ অপরাধ নয়, এটি শিক্ষার্থী ও তাঁদের পরিবারের ভবিষ্যতের সঙ্গে জড়িত। গত আড়াই মাসে এই ধরনের ঘটনায় একাধিক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে এবং শিক্ষাবর্ষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়েও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

কেন্দ্র ইতিমধ্যেই প্রশ্নফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের উদ্যোগ নিয়েছে। এবার সংশোধিত আইনে ব্যক্তিগত অভিযুক্তদের পাশাপাশি পরীক্ষা পরিচালনাকারী সংস্থার বিরুদ্ধেও কড়া শাস্তির প্রস্তাব রাখা হয়েছে। কোনও সংস্থা বা প্রতিষ্ঠানের গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট আধিকারিকদের পাঁচ থেকে দশ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ এক কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হতে পারে।

এদিকে নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন অব্যাহত রয়েছে। যদিও সমাজকর্মী সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার করেছেন, তবুও ককরোচ জনতা পার্টি (সিজেপি) জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে। 

শুক্রবার দুপুরে কনস্টিটিউশন ক্লাবে কেন্দ্রের প্রতিনিধিদের সঙ্গে সিজেপির উচ্চপর্যায়ের বৈঠকের কথা রয়েছে। আন্দোলনকারীদের দাবি মেনে নিরপেক্ষ স্থানেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। সূত্রের খবর, বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং উপস্থিত থাকতে পারেন।

সরকারের একদিকে কঠোর আইন আনার উদ্যোগ এবং অন্যদিকে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রক্রিয়া,  এই দুই পদক্ষেপে নিট বিতর্কের দ্রুত সমাধান খুঁজতে চাইছে কেন্দ্র। তবে আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার বার্তাই দিয়েছেন।

22 Views 0 Likes 0 Comments

Related News

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য
দেশ

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য

ওয়াশিংটন: নিউ ইয়র্কের টুইন টাওয়ারে বিমান হামলার তখনও তিন বছর বাকি। বিশ্বজুড়ে আল কায়দার জাল কতটা ছড়িয়ে পড়েছে, সে সম্পর্কে আমেরিকার গোয়েন্দা মহলে ইতিমধ্যেই তৈরি হয়েছিল উদ্বেগ। আর সেই সময়েই উঠে এসেছিল ভারতের নাম। আল কায়দ...

১৩ সেপ্টে ২০২৬, ১০:৫৩ এএম · 4 মিনিট
বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা
দেশ

বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা

১৮তম BRICS শীর্ষ সম্মেলন উপলক্ষে দিল্লির ভারত মন্ডপমে জড়ো হয়েছেন একাধিক সদস্য দেশগুলির রাষ্ট্র নেতারা। সম্মেলনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ভারত মন্ডপমের বাইরের লনে আয়োজিত করা হয় বিশেষ যৌথ বৃক্ষ রোপণ কর্মসূচি।

১২ সেপ্টে ২০২৬, ০৮:০৮ পিএম · 2 মিনিট
BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর
দেশ

BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর

নিউজ ডেস্ক: নতুন গাড়ি কেনার আনন্দ মুহূর্তেই বদলে গেল অস্বস্তিতে। হায়দরাবাদে সদ্য একটি BMW গাড়ি কিনে বাড়ি ফেরার সময় একদল তৃতীয় লিঙ্গের ব্যক্তির হেনস্থার মুখে পড়ার অভিযোগ উঠল গাড়ির মালিকের বিরুদ্ধে। অভিযোগ, নতুন গাড়ি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:০৯ পিএম · 2 মিনিট
ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়
দেশ

ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়

ভারত মণ্ডপে আয়োজিত সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ ব্রিকস সদস্য দেশগুলির রাষ্ট্রনেতাদের সামনে মোদী বলেন, গ্লোবাল সাউথকে ‘রুল-টেকার’ থেকে ‘রুল-শেপার’-এ পরিণত করতে হবে।

১২ সেপ্টে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.