JAZZBAAT 24 BANGLA
১৮ সেপ্টে ২০২৬, ০৩:৫৯ এএম
Breaking
পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া অভিষেক-ঝড়ে উড়ে গেল আফগানিস্তান, ১২৭ রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা পুরুলিয়ায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকা ৪ বাংলাদেশি অনুপ্রবেশকারী আটক বারাকপুরবাসীর জন্য সুখবর, বাড়ল মা তারা এক্সপ্রেসের স্টপেজ চামচ দিয়ে চপস্টিকের কায়দায় বিরিয়ানি, মজার ভিডিওে মজেছে নেটদুনিয়া অভিষেক-ঝড়ে উড়ে গেল আফগানিস্তান, ১২৭ রানে বিশাল জয় টিম ইন্ডিয়ার নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ শাস্তির বদলে সহমর্মিতা, অসাবধানী বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এলেন মানুষ ‘চিপ থেকে সিস্টেম’, দিল্লিতে মোদীর বড় বার্তা! AI-র যুগে সেমিকন্ডাক্টর নিয়ে ভারতের নতুন লক... নবজাগরণ থেকে এখন পর্যন্ত বাঙালির আড্ডার পোশাকে পরিবর্তনকে ফিরে দেখা

পঞ্চায়েতে কড়া এসওপি, দেওয়া হল একাধিক নির্দেশিকা!

পঞ্চায়েতে কড়া এসওপি, দেওয়া হল একাধিক নির্দেশিকা!

রাজ্যের পঞ্চায়েত গুলিকে আর্থিকভাবে শক্তিশালী করে তুলতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য। ‌পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে জারি করা হয়েছে নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তথা এসওপি। যেখানে কর সংগ্রহ থেকে শুরু করে বকেয়া আদায় এবং বিকল্প আয়ের উৎস তৈরির বিস্তারিত তথ্য তুলে দেওয়া হয়েছে।‌

নয়া যে নির্দেশিকা জারি করা হয়েছে সেই অনুসারে, কর জমা দেওয়ার নির্ধারিত দিন ঘোষণার পর তিন সপ্তাহের মধ্যেই কর সংগ্রহের প্রক্রিয়া শেষ করতে হবে‌ বলে জানানো হয়েছে। করদাতাদের সুবিধার জন্য  অফলাইনেও কর সংগ্রহের ব্যবস্থা থাকতে হবে। যে সময় করের জন্য ধার্য করা হবে সেই সময়ের মধ্যে কর না দিলে বকেয়াদারদের তালিকা প্রকাশ করা হবে। ১৫ দিনের মধ্যে কর পরিষদ না হলে পঞ্চায়েত বৈঠকের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। ‌

কর আদায়ের পাশাপাশি পঞ্চায়েত গুলিতে বিকল্প আয়ের উৎস খুঁজে বের করতে বলা হয়েছে। এর জন্য বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে যেমন, টোল আদায়যোগ্য রাস্তা, সেতু ও ফেরিঘাট চিহ্নিত করা, পর্যটন ও হোমস্টে প্রকল্প গড়ে তোলার জন্য পঞ্চায়েতে নিজস্ব কমিউনিটি হল তৈরি, ফেরিঘাট, ম্যারেজ হল। বিজ্ঞাপন ও হোডিংয়ের জন্য বেসরকারি সংস্থাকে যুক্ত করা সহ আরো বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। পঞ্চায়েত গুলি যাতে ভালোভাবে পরিচালিত হয় সেই কারণেই এই উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।‌

পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে একটি বাড়ি থেকে প্রতিবছর গড়ে ২৩৩ টাকা আয় করে পঞ্চায়েত গুলি। সেই আয় বৃদ্ধি করে বাড়ি কিছু বছরে ১২০০ টাকা করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। এর অন্যতম কারণ হলো ২০২৮-২৯ থেকে ২০৩০-৩১ অর্থবর্ষ।‌ এই অর্থবর্ষে ষোড়শ অর্থ কমিশনের প্রায় ২৫২১ কোটি টাকার পারফরম্যান্স গ্রান্ট মিলবে। তার অন্যতম শর্ত হল পঞ্চায়েত গুলির নিজস্ব রাজস্ব বৃদ্ধি করতে হবে। সেই কারণেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সরকার পরিবর্তনের পর পঞ্চায়েতের কাজকর্ম পর্যালোচনায় দেখা যায়, বহু জায়গায় প্রশাসনিক গাফিলতি ও কর সংগ্রহে ক্ষেত্রে শীতলতা রয়েছে।‌ এই পরিস্থিতির বদল ঘটাতেই এই এসওপি কার্যকর করা হচ্ছে। ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েতের আর্থিক লেনদেনের ক্ষমতা সরকারি আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। এবার রাজস্ব আদায়ের ক্ষেত্রেও কঠোর নজরদারি শুরু হচ্ছে।‌

নতুন এই ব্যবস্থায় মধ্যে দিয়ে কর আদায় যেমন বাড়বে তেমনি পঞ্চায়েতের নিজস্ব অর্থে গ্রামীণ উন্নয়নে গতি আসবে। স্থানীয় অর্থনৈতিক পরিস্থিতিও পরিবর্তন হবে এমনটাই আশা রাখছে প্রশাসন।

21 Views 0 Likes 0 Comments

Related News

নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ
মহানগর

নন্দীগ্রাম-রেজিনগরে বদলে গেল ভোটের অঙ্ক, কমিশনের নয়া নির্দেশ

কলকাতা, নিউজ ডেস্ক :  রাজনৈতিক পালাবদলের পর থেকেই ঘাসফুল ও জোড়াফুল প্রতীক নিয়ে তৈরি হয়েছিল অন্তর্দ্বন্দ্ব। এক নাম, এক প্রতীক তবে দু-জনের দাবি তারাই আসল। নিজেদের অস্তিত্ব বাঁচানোর লড়াইয়ে মরিয়া  দুই তৃণমূল ...

১৮ সেপ্টে ২০২৬, ১২:০৫ এএম · 2 মিনিট
বৃষ্টিস্নাত সন্ধ্যায় গঙ্গার ঘাটে জ্বলল ১ লক্ষ প্রদীপ, বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
মহানগর

বৃষ্টিস্নাত সন্ধ্যায় গঙ্গার ঘাটে জ্বলল ১ লক্ষ প্রদীপ, বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত...

কলকাতা, নিউজ ডেস্ক: বৃষ্টির মধ্যেও গঙ্গার পাড়ে জ্বলে উঠল সারি সারি প্রদীপ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় বাজা কদমতলা ঘাটে। সেই গঙ্গার তীরে প্রদীপ প্রজ্জ্ব...

১৭ সেপ্টে ২০২৬, ০৮:৩৯ পিএম · 2 মিনিট
আরও পড়ুয়ার পাতে উন্নত খাবার, মিড-ডে মিল পৌঁছবে ১ লক্ষ শিশুর কাছে
মহানগর

আরও পড়ুয়ার পাতে উন্নত খাবার, মিড-ডে মিল পৌঁছবে ১ লক্ষ শিশুর কাছে

কলকাতা: রাজ্যের সরকারি ও সরকার-পোষিত স্কুলের পড়ুয়াদের জন্য মিড-ডে মিল পরিষেবায় বড় পরিবর্তনের ঘোষণা। আগামী ১ অক্টোবর থেকে আরও বেশি সংখ্যক পড়ুয়াকে উন্নত মানের রান্না করা খাবারের আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। মুখ্যমন্ত...

১৭ সেপ্টে ২০২৬, ০৬:৫৮ পিএম · 2 মিনিট
জোড়াফুল প্রতীক নিয়ে কমিশনে ঋতব্রত শিবির, উপনির্বাচনের আগে বাড়ল চাপ
মহানগর

জোড়াফুল প্রতীক নিয়ে কমিশনে ঋতব্রত শিবির, উপনির্বাচনের আগে বাড়ল চাপ

নয়াদিল্লি: তৃণমূল কংগ্রেসের নাম ও জোড়াফুল প্রতীক নিয়ে দুই শিবিরের টানাপোড়েনের মধ্যেই বৃহস্পতিবার ফের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। দলের সাংগঠনিক নিয়ন্ত্রণ এবং নির্বাচনী প্রতীক নিয়ে দুই পক্ষ...

১৭ সেপ্টে ২০২৬, ০৬:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.