JAZZBAAT 24 BANGLA
২৯ অক্টো ২০২৬, ০৭:১০ পিএম
Breaking
SupremeCourt: বাজি পুরোপুরি নিষিদ্ধ নয়, তবে কড়া নজরদারির নির্দেশ সুপ্রিম কোর্টের, প্রশাসনক... নাসীরুদ্দীন শাহকে পুনিত ইস্সারের কটাক্ষ! ‘সিলেক্টিভ ক্রিটিসিজম’ ঘিরে বলিউডে বিতর্ক Mamta Banerjee : দিল্লিতে INDIA জোটের প্রতিবাদ সমাবেশ, সোশ্যাল মিডিয়ায় সকলকে আহ্বান মমতা World Wrestling Championships 2026: বিশ্ব কুস্তিতে ইতিহাস ভারতের, সোনা হাতছাড়া নীলম-কাজলে... BankFraud: গ্রাহকদের অজান্তেই উধাও ৩৫ কোটি! গ্রেটার নয়ডার পিএনবি শাখায় চাঞ্চল্য Flight Safety : ভারত বনাম ইউরোপ, পাইলটদের ক্লান্তি নিয়ে বড় ফারাক দীর্ঘায়ুর চাবিকাঠি কি বাড়ির ছোট্ট বাগানেই? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য Cristiano Ronaldo: মেসি-রোনালদো বিতর্কে নতুন মোড়, ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ জিতলেন পর্তুগ... SupremeCourt: বাজি পুরোপুরি নিষিদ্ধ নয়, তবে কড়া নজরদারির নির্দেশ সুপ্রিম কোর্টের, প্রশাসনক... নাসীরুদ্দীন শাহকে পুনিত ইস্সারের কটাক্ষ! ‘সিলেক্টিভ ক্রিটিসিজম’ ঘিরে বলিউডে বিতর্ক Mamta Banerjee : দিল্লিতে INDIA জোটের প্রতিবাদ সমাবেশ, সোশ্যাল মিডিয়ায় সকলকে আহ্বান মমতা World Wrestling Championships 2026: বিশ্ব কুস্তিতে ইতিহাস ভারতের, সোনা হাতছাড়া নীলম-কাজলে... BankFraud: গ্রাহকদের অজান্তেই উধাও ৩৫ কোটি! গ্রেটার নয়ডার পিএনবি শাখায় চাঞ্চল্য Flight Safety : ভারত বনাম ইউরোপ, পাইলটদের ক্লান্তি নিয়ে বড় ফারাক দীর্ঘায়ুর চাবিকাঠি কি বাড়ির ছোট্ট বাগানেই? গবেষণায় মিলল চমকপ্রদ তথ্য Cristiano Ronaldo: মেসি-রোনালদো বিতর্কে নতুন মোড়, ‘ব্যালন ডি’অর অব অল টাইম’ জিতলেন পর্তুগ...

কয়লা কেলেঙ্কারি মামলায় মনমোহন সিংকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট

কয়লা কেলেঙ্কারি মামলায় মনমোহন সিংকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্ট

প্রায় এক দশকেরও বেশি সময় ধরে চলা কয়লা ব্লক বরাদ্দ সংক্রান্ত বহুল আলোচিত মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে সম্পূর্ণ স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। বুধবার দেশের শীর্ষ আদালত ২০১৫ সালে বিশেষ সিবিআই আদালতের জারি করা সমন বাতিল করে জানিয়ে দিয়েছে, তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা চালানোর মতো পর্যাপ্ত প্রমাণ নেই। এর ফলে দীর্ঘদিনের আইনি লড়াইয়ের অবসান ঘটল। উল্লেখযোগ্যভাবে, মনমোহন সিংয়ের মৃত্যুর প্রায় দু’বছর পর এই গুরুত্বপূর্ণ রায় সামনে এল।

সুপ্রিম কোর্টের বেঞ্চ জানায়, সিবিআই বিস্তারিত তদন্তের পর দুটি পৃথক ক্লোজার রিপোর্ট জমা দিয়েছিল। সেই রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধমূলক মামলা চালানোর মতো কোনও নির্ভরযোগ্য প্রমাণ তদন্তে মেলেনি। আদালতের মতে, বিশেষ সিবিআই আদালত ক্লোজার রিপোর্ট খারিজ করার ক্ষেত্রে যথাযথ আইনি ভিত্তি দেখাতে পারেনি। তাই সেই নির্দেশ বাতিল করে সিবিআইয়ের ক্লোজার রিপোর্ট গ্রহণ করা হয়েছে।

এই মামলার সূত্রপাত ২০০৫ সালে ওড়িশার তালাবিরা-২ কয়লা ব্লক বরাদ্দকে কেন্দ্র করে। সেই সময় প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি কয়লা মন্ত্রকের দায়িত্বও সামলাচ্ছিলেন ড. মনমোহন সিং। তদন্ত চলাকালীন সিবিআই তাঁর বিরুদ্ধে কোনও অপরাধমূলক প্রমাণ না পাওয়ার কথা জানালেও, ২০১৫ সালে বিশেষ সিবিআই আদালত তাঁকে-সহ মোট ছয়জনকে ফৌজদারি ষড়যন্ত্র এবং বিশ্বাসভঙ্গ-সহ একাধিক অভিযোগে বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দেয়।

তবে ওই নির্দেশের কয়েক সপ্তাহের মধ্যেই সুপ্রিম কোর্ট বিচারপ্রক্রিয়ার উপর স্থগিতাদেশ জারি করে। এরপর দীর্ঘদিন ধরে সমনের বৈধতা নিয়ে আইনি লড়াই চলতে থাকে। অবশেষে বুধবারের রায়ে দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, তদন্তকারী সংস্থা যখন পর্যাপ্ত প্রমাণের অভাবে ক্লোজার রিপোর্ট দাখিল করে, তখন তা খারিজ করার জন্য নিম্ন আদালতের সুস্পষ্ট এবং গ্রহণযোগ্য আইনি কারণ থাকা প্রয়োজন। এই মামলায় সেই ভিত্তি ছিল না।

রাজনৈতিক মহলে কয়লা ব্লক বরাদ্দ নিয়ে দীর্ঘদিন বিতর্ক চললেও, ব্যক্তিগত সততা নিয়ে মনমোহন সিংয়ের ভাবমূর্তি নিয়ে বহু ক্ষেত্রেই প্রশ্ন ওঠেনি। সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে তালাবিরা-২ কয়লা ব্লক মামলায় তাঁর বিরুদ্ধে থাকা সমস্ত আইনি অনিশ্চয়তার অবসান ঘটল। একই সঙ্গে আদালতের এই পর্যবেক্ষণ ভবিষ্যতে তদন্তকারী সংস্থার ক্লোজার রিপোর্ট এবং নিম্ন আদালতের সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নজির হিসেবেও বিবেচিত হতে পারে।

58 Views 0 Likes 0 Comments

Related News

SupremeCourt: বাজি পুরোপুরি নিষিদ্ধ নয়, তবে কড়া নজরদারির নির্দেশ সুপ্রিম কোর্টের, প্রশাসনকে হুঁশিয়ারি
দেশ

SupremeCourt: বাজি পুরোপুরি নিষিদ্ধ নয়, তবে কড়া নজরদারির নির্দেশ সুপ্রিম কোর্টের,...

বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ এদিন প্রশাসনকে সজাগ হওয়ার কড়া বার্তা দেয়। আদালত মনে করিয়ে দেয়, দূষণের বিষয়টি কেবল উৎসবের সঙ্গে জড়িত নয়, প্রতিটি জীবিত প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে যুক্ত।

২৯ অক্টো ২০২৬, ০৬:৪৫ পিএম · 2 মিনিট
Mamta Banerjee : দিল্লিতে INDIA জোটের প্রতিবাদ সমাবেশ, সোশ্যাল মিডিয়ায় সকলকে আহ্বান মমতা
দেশ

Mamta Banerjee : দিল্লিতে INDIA জোটের প্রতিবাদ সমাবেশ, সোশ্যাল মিডিয়ায় সকলকে আহ্...

‘ভোট চুরি’র অভিযোগকে সামনে রেখে এই কর্মসূচির মাধ্যমে গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াই আরও জোরদার করতে চাইছে বিরোধী শিবির। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের সোশ্যাল মিডিয়া সাইটে এই পোস্ট করেছেন।

২৯ অক্টো ২০২৬, ০৫:৩৪ পিএম · 2 মিনিট
BankFraud: গ্রাহকদের অজান্তেই উধাও ৩৫ কোটি! গ্রেটার নয়ডার পিএনবি শাখায় চাঞ্চল্য
দেশ

BankFraud: গ্রাহকদের অজান্তেই উধাও ৩৫ কোটি! গ্রেটার নয়ডার পিএনবি শাখায় চাঞ্চল্য

প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, ভুক্তভোগী গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে গচ্ছিত অর্থ ছাড়াও তাঁদের দীর্ঘমেয়াদি ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানত ভেঙে কিংবা সেখান থেকে অর্থ বেআইনিভাবে সরিয়ে নেওয়া হয়েছে

২৯ অক্টো ২০২৬, ০৫:০৩ পিএম · 2 মিনিট
Flight Safety : ভারত বনাম ইউরোপ, পাইলটদের ক্লান্তি নিয়ে বড় ফারাক
দেশ

Flight Safety : ভারত বনাম ইউরোপ, পাইলটদের ক্লান্তি নিয়ে বড় ফারাক

১০০ জন পাইলট এর মধ্যে প্রায় ৬৩ জন রাতের সর্বোচ্চ আইনসিদ্ধ দশ ঘন্টা ডিউটি শেষে ভোরে বিমান অবতরণের সময় ঘুমঘুম ভাব অনুভব করতে পারেন।

২৯ অক্টো ২০২৬, ০৪:৩৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.