JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০৬:৩৯ পিএম
Breaking
Indian Air Force: বন্যা কবলিত ইন্দ্রাবতী তীরে চরম ঝুঁকি,মাটির ঘরের ছাদ থেকে ১২ জনকে উদ্ধার... Durga Puja Fashion: পুরোনো শাড়িতে হোক নতুন লুক Bangladesh: ভারতের নিরাপত্তা থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! কীভাবে বদলেছিল ঢাকা-দিল্লির সমীকরণ? Gyanesh Kumar: মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে নজিরবিহীন আক্রমণ কংগ্রেসের Nepal: চোখের পলকে ধসে পড়ল আস্ত পাহাড়, নেপালে প্রলয়ংকরী ভূমিধস Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয় Nandigram: ব্যাটারিচালিত জলযানে নদীপথে যাতায়াত, পুজোর মুখে শুরু হল নন্দীগ্রাম-হলদিয়ায় SRFTI: অনুরাগ কাশ্যপ থেকে সৃজিত মুখোপাধ্যায়: সরব চলচ্চিত্র মহল Indian Air Force: বন্যা কবলিত ইন্দ্রাবতী তীরে চরম ঝুঁকি,মাটির ঘরের ছাদ থেকে ১২ জনকে উদ্ধার... Durga Puja Fashion: পুরোনো শাড়িতে হোক নতুন লুক Bangladesh: ভারতের নিরাপত্তা থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক! কীভাবে বদলেছিল ঢাকা-দিল্লির সমীকরণ? Gyanesh Kumar: মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে নজিরবিহীন আক্রমণ কংগ্রেসের Nepal: চোখের পলকে ধসে পড়ল আস্ত পাহাড়, নেপালে প্রলয়ংকরী ভূমিধস Patharpratima : ঘর ছাড়ার আতঙ্ক, বাড়ছে ভাঙনের ভয় Nandigram: ব্যাটারিচালিত জলযানে নদীপথে যাতায়াত, পুজোর মুখে শুরু হল নন্দীগ্রাম-হলদিয়ায় SRFTI: অনুরাগ কাশ্যপ থেকে সৃজিত মুখোপাধ্যায়: সরব চলচ্চিত্র মহল

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম 'সেঞ্চুরিয়ান', তানজিদের ব্যাটিংয়ে দাপট বাংলাদেশের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম 'সেঞ্চুরিয়ান', তানজিদের ব্যাটিংয়ে দাপট বাংলাদেশের

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম। ডারউইনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে দুর্দান্ত শতরান হাঁকিয়ে নজির গড়লেন ২৫ বছরের বাঁহাতি ব্যাটার। তিনিই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে শতরান করা প্রথম বাংলাদেশি ব্যাটার। তানজিদের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে প্রথম ইনিংসে বড় লিডের দিকে এগোচ্ছে টাইগাররা।

শেষ পর্যন্ত ১৯৭ বলে ১০১ করে নাথন লিঁওর বলে ফেরেন তানজিদ। তাঁর এই ইনিংস ভেঙে দিল দুই দশকের পুরনো একটি রেকর্ডও। ২০০৩ সালে কেয়ার্নসে হান্নান সরকারের করা ৭৬ রানই ছিল এত দিন অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনও ব্যাটারের সর্বোচ্চ টেস্ট স্কোর। জীবনের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই সেই নজির পেরিয়ে গেলেন তানজিদ। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড এবং নাথন লিঁওদের বিরুদ্ধে তাঁর এই শতরান তাই আরও তাৎপর্যপূর্ণ।

তানজিদ শুরুতে বেশ ধৈর্য ধরে খেললেও পরে রানের গতি বাড়ান। তাঁর সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০২ রানের জুটি গড়েছিলেন মোমিনুল হক। ৪৯ রানে হ্যাজলউডের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে মোমিনুল ফেরার পর ক্রিজে এসে তানজিদকে সঙ্গ দেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই ব্যাটারের জুটিতে অস্ট্রেলিয়ার বোলাররা আর ধারাবাহিক চাপ তৈরি করতে পারেননি। প্রথমে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার পর ব্যাট হাতেও ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে বাংলাদেশ।

এর আগে বাংলাদেশের পেসার হাসান মাহমুদ দুরন্ত বোলিং করে ৫৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন। তাঁর দাপটেই তারকা-সমৃদ্ধ অস্ট্রেলিয়ার ইনিংস থেমেছিল মাত্র ১৯৮ রানে। সেই ভিতের উপর দাঁড়িয়েই তানজিদের ঐতিহাসিক শতরান বাংলাদেশকে আরও বড় লিডের দিকে এগিয়ে দিল। দ্বিতীয় টেস্টেই এমন কীর্তি গড়ে তানজিদ শুধু ব্যক্তিগত রেকর্ডই গড়লেন না। ক্যাঙ্গারুর দেশে বাংলাদেশকে শক্তিশালী অবস্থানেও পৌঁছে দিলেন।

 

 

89 Views 0 Likes 0 Comments

Related News

Asian Games 2026: পাত্তা পেলেন না কোরিয়ার বক্সার, একতরফা জয়ে অন্ততঃ ব্রোঞ্জ পাকা ভারতের
ময়দান

Asian Games 2026: পাত্তা পেলেন না কোরিয়ার বক্সার, একতরফা জয়ে অন্ততঃ ব্রোঞ্জ পাকা...

এশিয়ান গেমসের (Asian Games 2026) বক্সিংয়ে ভারতের পদক জয়ের তালিকায় যুক্ত হল আরও একটি নাম। পদক নিশ্চিত করলেন উত্তরাখণ্ডের বক্সার কপিল পোখরিয়া।

২৮ সেপ্টে ২০২৬, ০৬:২৭ পিএম · 2 মিনিট
Rohit Sharma : বাস থেকে নামতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে হিটম্যান, বাড়ছে উদ্বেগ
ময়দান

Rohit Sharma : বাস থেকে নামতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে হিটম্যান, বাড়ছে উদ্বেগ

মাঠের বাইরে আচমকাই বিপত্তি। বাস থেকে নামতে গিয়ে আকস্মিকভাবে পড়ে গেলেন রোহিত শর্মা (Rohit Sharma)।

২৮ সেপ্টে ২০২৬, ০২:২৯ পিএম · 2 মিনিট
Asian Games 2026 : ইশার রুপোয় উজ্জ্বল ভারত, বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন লভলিনাও
ময়দান

Asian Games 2026 : ইশার রুপোয় উজ্জ্বল ভারত, বক্সিংয়ে পদক নিশ্চিত করলেন লভলিনাও

চলতি আইচি-নাগোয়া এশিয়ান গেমসের (Asian Games 2026) নবম দিনে সব মিলিয়ে ভালো-মন্দ, দুই ধরণের অভিজ্ঞতারই সাক্ষী থাকল ভারতীয় শিবির।

২৮ সেপ্টে ২০২৬, ০১:৫৫ পিএম · 2 মিনিট
Virat Kohli : বিধ্বংসী মেজাজে অচেনা অবতার, 'বিরাট-রহস্য' ফাঁস অধিনায়কের
ময়দান

Virat Kohli : বিধ্বংসী মেজাজে অচেনা অবতার, 'বিরাট-রহস্য' ফাঁস অধিনায়কের

ব্যাট হাতে নতুন অবতারে বিরাট কোহলি (Virat Kohli)। প্রকৃতির নিয়মে বয়স বাড়ছে ঠিকই। কিন্তু তাঁর আগ্রাসন কমেনি এতটুকু।

২৮ সেপ্টে ২০২৬, ১২:২৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.