JAZZBAAT 24 BANGLA
২৩ সেপ্টে ২০২৬, ০৭:৪৯ পিএম
Breaking
IFA-এ শিল্ডের প্রথম ম্যাচেই দাপট সবুজ-মেরুনের, ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে কলকাতা লিগের ট্রফ... ঢাকার বাড়িতে পুলিশি হানা, গ্রেফতার আওয়ামী লিগের প্রাক্তন সাংসদ ভিড়ের আগেই কলকাতার ৮ পুজোয় VIP প্রবেশ! আদানি গ্রুপের ‘দুর্গাপুজো প্রিভিউ ট্যুর’ ঘিরে চমক নাম-পদ ধরে ৪ হাজার স্কুল শিক্ষকের তালিকা জমা, এবার কী পদক্ষেপ? বাড়িতে গিয়েও দেখা নেই! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্ত্রীকে পুলিশের কড়া বার্তা ‘পুরনো লিস্টে আবার ভোট!’ বিস্ফোরক মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ রাস্তায় নয়, এবার দফতরেই ‘ফোকাস’! অগ্নিমিত্রা-শারদ্বতকে শুভেন্দুর কড়া বার্তা সময় মাত্র ২ দিন! দুর্গাপুজোয় ২৫ লক্ষ টাকার অনুদান, আজই খুলল আদানিদের ওয়েবসাইট IFA-এ শিল্ডের প্রথম ম্যাচেই দাপট সবুজ-মেরুনের, ক্রীড়ামন্ত্রীর হাত দিয়ে কলকাতা লিগের ট্রফ... ঢাকার বাড়িতে পুলিশি হানা, গ্রেফতার আওয়ামী লিগের প্রাক্তন সাংসদ ভিড়ের আগেই কলকাতার ৮ পুজোয় VIP প্রবেশ! আদানি গ্রুপের ‘দুর্গাপুজো প্রিভিউ ট্যুর’ ঘিরে চমক নাম-পদ ধরে ৪ হাজার স্কুল শিক্ষকের তালিকা জমা, এবার কী পদক্ষেপ? বাড়িতে গিয়েও দেখা নেই! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্ত্রীকে পুলিশের কড়া বার্তা ‘পুরনো লিস্টে আবার ভোট!’ বিস্ফোরক মন্তব্যে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ রাস্তায় নয়, এবার দফতরেই ‘ফোকাস’! অগ্নিমিত্রা-শারদ্বতকে শুভেন্দুর কড়া বার্তা সময় মাত্র ২ দিন! দুর্গাপুজোয় ২৫ লক্ষ টাকার অনুদান, আজই খুলল আদানিদের ওয়েবসাইট

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লাবিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লাবিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে পৌঁছে গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়ীতে অবতরণ করে। এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে তিনি ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মহেশখালীর উদ্দেশে রওনা হন। 

মাতারবাড়ীতে পৌঁছে প্রধানমন্ত্রী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প গভীর সমুদ্রবন্দর ও কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। একই সঙ্গে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম সম্পর্কেও তিনি অবহিত হন। প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, মাতারবাড়ীর কর্মসূচি শেষে বেলা সাড়ে ১২টার দিকে মহেশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নতুন ঘর হস্তান্তর করবেন তিনি। 

এরপর দুপুর ২টায় ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলম বাবুনগর মাদ্রাসায় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। বিকেল সোয়া ৩টার দিকে হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় গিয়ে আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে। কবর জিয়ারত শেষে বিকেল ৩টা ৪৫ মিনিটে হাটহাজারী ডাকবাংলোয় যাত্রাবিরতি করবেন প্রধানমন্ত্রী। 

পরে বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলের মিলনায়তনে একটি সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সব কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। 

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে মাতারবাড়ীসহ মহেশখালী ও আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের অর্থনীতি, জ্বালানি ও বন্দর অবকাঠামোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাতারবাড়ী প্রকল্পগুলোর অগ্রগতি পরিদর্শনের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রমও সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।

55 Views 0 Likes 0 Comments

Related News

ঢাকার বাড়িতে পুলিশি হানা, গ্রেফতার আওয়ামী লিগের প্রাক্তন সাংসদ
বিদেশ

ঢাকার বাড়িতে পুলিশি হানা, গ্রেফতার আওয়ামী লিগের প্রাক্তন সাংসদ

নিউজ ডেস্ক: ঢাকার মহম্মদপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রাক্তন আওয়ামী লিগ সাংসদ মোশতাক আহমেদ রুহীকে গ্রেফতার করল পুলিশ। বুধবার বিকেল ৫টা নাগাদ ইকবাল রোডের একটি বাড়িতে হানা দিয়ে তাঁকে আটক করা হয়। পুলিশের তেজগাঁও বিভাগ...

২৩ সেপ্টে ২০২৬, ০৭:০৭ পিএম · 2 মিনিট
রিলে মজেছেন রাষ্ট্রনেতাও! এরদোগানের বক্তৃতার মাঝে ফোন ঘাঁটতে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট
বিদেশ

রিলে মজেছেন রাষ্ট্রনেতাও! এরদোগানের বক্তৃতার মাঝে ফোন ঘাঁটতে ব্যস্ত সিরিয়ার প্রেসি...

নিউজ ডেস্ক: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যখন বিশ্বনেতাদের সামনে বক্তৃতা দিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান, ঠিক তখনই সভাকক্ষে ফোন ঘাঁটতে ব্যস্ত সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। শুধু তাই নয়। আর পাঁচজন সাধা...

২৩ সেপ্টে ২০২৬, ০৬:১৭ পিএম · 2 মিনিট
ট্রাম্পের নতুন আইনের পর বাড়ল চাপ, দিল্লির সামনে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ
বিদেশ

ট্রাম্পের নতুন আইনের পর বাড়ল চাপ, দিল্লির সামনে বড় কূটনৈতিক চ্যালেঞ্জ

নিউজ ডেস্ক: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে ভারতের পাশাপাশি চিন ও তুরস্কের উপরও চাপ বাড়ানোর আহ্বান জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। Wall Street Journal-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি দাবি করেছেন, রাশি...

২৩ সেপ্টে ২০২৬, ১১:৪৩ এএম · 2 মিনিট
ট্রাম্পের মুখে ভারতের IMEC, বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের বাণিজ্যপথ
বিদেশ

ট্রাম্পের মুখে ভারতের IMEC, বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের বাণিজ্যপথ

নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের আবহে ভারতের জন্য গুরুত্বপূর্ণ India-Middle East-Europe Economic Corridor (IMEC) নিয়ে বড় বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের...

২৩ সেপ্টে ২০২৬, ১১:৩৮ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.