কোচবিহার জেলা আদালত থেকে বের করা হল তৃণমূল কংগ্রেস প্রাক্তন সভাপতি অভিজিৎ দে ভৌমিককে। জানা গিয়েছে, ১১ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আদলত থেকে বেরোনের সময় রীতিমত চোর চোর স্লোগান এবং ডিম থেরাপি দেওয়া হয় অভিজিৎ দে ভৌমিককে লক্ষ্য করে। তারপরেই দেখা যায় এক প্রকার ক্ষিপ্ত হয়ে ওঠে অভিজিৎ দে ভৌমিকের স্ত্রী। যদিও তিনি কোনও মন্তব্য করেনি এই বিষয়ে।
২০২৫ সালের অগাস্ট মাসে কোচবিহারের তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে ব্যাপক ভাঙচুর ও ইটবৃষ্টির ঘটনা ঘটেছিল। সেই সুপরিকল্পিত হামলার মামলায় মূল অভিযুক্তদের তালিকায় নাম ছিল অভিজিৎ দে ভৌমিকের।
পুলিশ সূত্রে খবর, শুধুমাত্র কনভয়ে হামলাই নয়, তাঁর বিরুদ্ধে এলাকায় তোলাবাজি,আর্থিক প্রতারণা এবং সাধারণ মানুষকে হুমকি দেওয়ার মতো একাধিক নতুন মামলা রুজু হয়েছিল কোতোয়ালি থানায়। বুধবার বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা প্রভাবশালী নেতা অভিজিৎ দে ভৌমিককে।
এদিন হেলমেট পরিয়ে কোচবিহার আদালতে তোলা হয় ধৃত কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি অভিজিৎ দে ভৌমিককে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাঁকে কোচবিহার আদালতে তোলা হয়। কিন্তু এর মাঝেও তাঁকে লক্ষ্য করে বেশ কয়েকটি ডিম ছোড়েন বিক্ষোভকারীরা। পুলিশি নিরাপত্তা সত্ত্বেও আদালত চত্বরে তৈরি উত্তেজনা পরিস্থিতি।