JAZZBAAT 24 BANGLA
০১ অক্টো ২০২৬, ০৯:৪৩ এএম
Breaking
FlyDubai: 'আপনি সত্যি হিরো', ১৭৪ প্রাণ বাঁচানো ভারতীয় পাইলটের প্রশংসা মোদীর Rashifal: প্রেম-চাকরি-আর্থিক উন্নতিতে বিরাট চমক, এক ঝলকে জেনে নিন আজকের রাশিফল Weather: কমেছে বৃষ্টির দাপট, পুজোর মুখে বাড়বে ভ্যাপসা গরম, কী বলছে হাওয়া অফিস? Festival: পুজোয় টানা পাঁচ দিনের ছুটি, বাড়ল ধর্মীয় উৎসবের অনুদান Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভার... DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক ন... FlyDubai: 'আপনি সত্যি হিরো', ১৭৪ প্রাণ বাঁচানো ভারতীয় পাইলটের প্রশংসা মোদীর Rashifal: প্রেম-চাকরি-আর্থিক উন্নতিতে বিরাট চমক, এক ঝলকে জেনে নিন আজকের রাশিফল Weather: কমেছে বৃষ্টির দাপট, পুজোর মুখে বাড়বে ভ্যাপসা গরম, কী বলছে হাওয়া অফিস? Festival: পুজোয় টানা পাঁচ দিনের ছুটি, বাড়ল ধর্মীয় উৎসবের অনুদান Military: দুই দশকের সামরিক অধ্যায়ের অবসান, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভার... DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক ন...

কোচবিহার থেকে পাক চর সন্দেহে গ্রেফতার ৩

কোচবিহার থেকে পাক চর সন্দেহে গ্রেফতার ৩

স্বাধীনতা দিবসের দিনে বড় সাফল্য। এবার কোচবিহারের সাহেবগঞ্জ থেকে পাক চর সন্দেহে তিনজনকে গ্রেফতার করে রাজ্য পুলিশের STF। ধৃতরা হল রশিদুল হক, নূর নাসিরুদ্দিন আলি ও শফিকুল ইসলাম। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে দিনহাটা-২ ব্লকের সাহেবগঞ্জ এলাকা থেকে রাশিদুল, নাসিরুদ্দিন, সাইফুল নামে তিন যুবককে গ্রেফতার করা হয়। শনিবার তাদের হেফাজতে নেওয়ার জন্য দিনহাটা আদালতে তোলা হয়। 

এসটিএফ সূত্রে খবর, ভারতীয় সিমকার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচার করা হত। বাংলাদেশ থেকে পাক ISI এজেন্ট সিম সংগ্রহ করত। তারপর সিম চলে যেত পাকিস্তানের পঞ্জাব প্রদেশে। অভিযোগ, জাল নোটও তৈরির কারবারেও ওই তিনজন গুপ্তচর যুক্ত ছিল।

সম্প্রতি, জঙ্গি সন্দেহে গ্রেফতার হয় রানা রউফ নামে এক পাকিস্তানি নাগরিক। গোপন সূত্রে খবর পেয়ে উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকা থেকে তাকে হাতেনাতে ধরে এসটিএফ-এর গোয়েন্দারা। তদন্তকারীদের দাবি, নেপাল সীমান্ত ব্যবহার করে ভারতে অনুপ্রবেশ করেছিলেন ওই পাক নাগরিক। ভারতে আস্তানা তৈরি করতে এবং নিজের আসল পরিচয় গোপন করতে ভুয়ো ভারতীয় নথিপত্র তৈরি করেছিলেন তিনি। 

এমনকি কলকাতার তপসিয়া এলাকার ঠিকানা ব্যবহার করে ভোটার বা আধারের মতো ভুয়ো নথিপত্র বানিয়ে ফেলেছিলেন এই আইএসআই এজেন্ট। পরে রানাকে সাহায্য করার অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতকে নিজেদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা।

47 Views 0 Likes 0 Comments

Related News

NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র
রাজ্য

NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দার্জিলিং, কালিম্পং, মিরিক, দুধিয়া, মংপু, কার্শিয়াং-সহ বিভিন্ন পর্যটন এলাকাকে এলাকা ভিত্তিকভাবে আরও আকর্ষণীয় করে তোলা হবে। দার্জিলিংকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে আরও উন্নত করার পরিকল্পনারও প্রাথমিক পর্যালোচনা করা হয়েছে। পর্যটকদের আকর্ষণ করতে আগামী দিনে টি ফেস্টিভ্যাল, ভিন্টেজ কার র‍্যালি, ওয়াকাথন, রিভার ক্রাফটিং, প্যারাগ্লাইডিং-সহ একাধিক ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাহাড়ের পুরনো ঐতিহ্য ও সংস্কৃতিকে সামনে রেখে বিশেষ উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক ঐতিহ্যকে এক ছাতার তলায় তুলে ধরতে বড় অনুষ্ঠানের পরিকল্পনাও রয়েছে।

৩০ সেপ্টে ২০২৬, ০৯:১৮ পিএম · 2 মিনিট
Birbhum: অনুব্রতর সামনেই তৃণমূল কার্যালয়ে তাণ্ডব, ভাঙচুর-হুমকিতে উত্তপ্ত সিউড়ি
রাজ্য

Birbhum: অনুব্রতর সামনেই তৃণমূল কার্যালয়ে তাণ্ডব, ভাঙচুর-হুমকিতে উত্তপ্ত সিউড়ি

প্রায় চার মাস পর এই দিনই প্রথমবার ওই কার্যালয়ে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। নিজের চেয়ারে বসে থাকার সময় কয়েকজন যুবক আচমকা সেখানে ঢুকে পড়েন। তাঁদের কয়েকজনের মুখ কাপড়ে ঢাকা ছিল বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। অভিযোগ, যুবকদের হাতে ছিল লাঠি ও গাছের ডাল। কার্যালয়ে ঢুকেই তাঁরা টেবিল, চেয়ার, কাচের অংশসহ বিভিন্ন জিনিস ভাঙচুর করেন। এমনকি, অনুব্রত মণ্ডলের সামনে থাকা কাচের টেবিলও পিটিয়ে ভেঙ্গে দেওয়া হয়। ভাঙচুরের জেরে কাঁচের টুকরো ছিটকে অনুব্রতর গায়ে লাগে বলে জানা গিয়েছে।

৩০ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
Dengue Effect : বাড়ছে ডেঙ্গি , ড্রোন ওড়াচ্ছে প্রশাসন, এ কি কাণ্ড!
রাজ্য

Dengue Effect : বাড়ছে ডেঙ্গি , ড্রোন ওড়াচ্ছে প্রশাসন, এ কি কাণ্ড!

হুগলিতে এই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০০। এরই মধ্যে পোলবা ব্লকের মহানাদ গ্রাম পঞ্চায়েতে ডেঙ্গির প্রকোপে সবচেয়ে খারাপ অবস্থা। স্বাস্থ্য জেলা স্বাস্থ্য দফতরের হিসেবে অনুযায়ী এখনও পর্যন্ত ৩৩ জন আক্রান্ত মহানাদে।

৩০ সেপ্টে ২০২৬, ০৭:২৭ পিএম · 2 মিনিট
Student protest: মালদা কলেজে উত্তেজনা , মোতায়েন পুলিশ-সেন্ট্রাল ফোর্স
রাজ্য

Student protest: মালদা কলেজে উত্তেজনা , মোতায়েন পুলিশ-সেন্ট্রাল ফোর্স

মালদা কলেজে একাধিক সমস্যা ও বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করেই এই উত্তেজনা।

৩০ সেপ্টে ২০২৬, ০৬:২১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.