তিব্বতে ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭! বৃহস্পতিবার ভারতীয় সময় রাত ৮ বেজে ৩ মিনিটে কেঁপে ওঠে তিব্বত এবং চিনের সংলগ্ন অঞ্চল। উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। তবে এখনও পর্যন্ত এই কম্পনে কোনও প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সম্প্রতি, নেপালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়েছিল অঞ্চল চিনের তিব্বতে। এবার ভূমিকম্পের ফলে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। চিনের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, তিব্বতের নাগকু (Nagqu) অঞ্চলে এই ভূমিকম্পের উৎসস্থল। ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তি হয়েছে। তিব্বতের রাজধানী লাসা থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থল প্রায় ৪০০ কিলোমিটার দূরে।
এর আগে গত ২৬ অগাস্ট হিমালয় অঞ্চলে হিমবাহ ধসের জেরে ভয়াবহ হড়পা বানের ঘটনা ঘটে। তিব্বত-নেপাল সীমান্তবর্তী এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। বহু মানুষের মৃত্যু এবং নিখোঁজ হওয়ার খবর সামনে এসেছিল। সেই বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই ফের শক্তিশালী ভূমিকম্পে উদ্বেগ ছড়াল তিব্বতে।




