JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০১:২৭ পিএম
Breaking
এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... জুয়ার আসরে হানা দিতেই পুলিশের উপর বোমাবাজি! সালারে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম এএসআই গোবরেই মিটবে জ্বালানির চাহিদা! বাংলার ২১ জেলায় বসছে বায়োগ্যাস ইউনিট, বড় উদ্যোগ ‘গোবর্ধন’... বরিস জনসনের ট্রেনের কান ঘেঁষে রুশ ড্রোন! ইউক্রেন সফরে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ব্রিটেনের... বিদেশের মঞ্চে পুরস্কার, দেশেই আটকে ছবি! ‘সংস অফ ফরগটেন ট্রিজ’ নিয়ে সেন্সর আপত্তিতে বিপাকে... নিখুঁত দেবতা নন, তবুও অগ্রেই পুজো পান বিনায়ক পুলিশ হেফাজতে আসামির মৃত্যু, বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য

BJP সরকারের প্রকল্পে TMC-র প্রতীক! ছবি ভাইরাল হতেই তদন্তে যোগী প্রশাসন

BJP সরকারের প্রকল্পে TMC-র প্রতীক! ছবি ভাইরাল হতেই তদন্তে যোগী প্রশাসন

গণবিবাহের আয়োজন করেছিল উত্তরপ্রদেশ সরকার। নবদম্পতিদের জন্য ছিল নানা উপহারও। কিন্তু সেই উপহারকে ঘিরেই মাথাচাড়া দিয়ে উঠল রাজনৈতিক বিতর্ক। কেন? আসলে গণবিবাহ প্রকল্পে নবদম্পতিদের উপহার হিসেবে দেওয়া গদিতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের 'জোড়াফুল' প্রতীকের মতো নকশা। ডাবল ইঞ্জিন রাজ্যের এই ছবি দেখেই তুঙ্গে উঠেছে রাজনৈতিক তর্জা। যদিও ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেছে যোগী সরকার। ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং একাধিক প্রশাসনিক পদক্ষেপও নেওয়া হয়েছে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, গত ২৪ জুলাই উন্নাও জেলায় ‘মুখ্যমন্ত্রী গণবিবাহ যোজনা’র আওতায় আয়োজিত এক অনুষ্ঠানে নবদম্পতিদের উপহার হিসেবে গদি দেওয়া হয়। পরে দেখা যায়, কয়েকটি গদির কভারে ‘TMC’ লেখা রয়েছে এবং তাতে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতীক জোড়াফুলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নকশাও রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রশাসনের অন্দরে শুরু হয় ব্যাপক তোলপাড়।

ঘটনার ছবি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। ইতিমধ্যে উপহার বিতরণের দায়িত্বে থাকা জেলা সহকারী উন্নয়ন আধিকারিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে খবর। শুধু তাই নয়, আরও দু'জন সরকারি আধিকারিকের বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গদি সরবরাহকারী সংস্থাকে ব্ল্যাকলিস্ট করে তাদের বিরুদ্ধে থানায় এফআইআর দায়েরও হয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে উন্নাওয়ের জেলাশাসক ঘনশ্যাম মীনা বিষয়টির তদন্তে প্রধান উন্নয়ন আধিকারিক ক্রাতি রাজের নেতৃত্বে একটি কমিটি গঠন করেন। কমিটির রিপোর্টে জানানো হয়েছে, ওই অনুষ্ঠানে মোট ৪৫৯টি দম্পতির বিয়ে সম্পন্ন হয় এবং প্রত্যেককে দুটি করে গদি দেওয়া হয়েছিল। অর্থাৎ মোট ৯১৮টি গদি বিতরণ করা হয়। তার মধ্যে মাত্র এক বা দুটি গদির কভারে একটি রাজনৈতিক দলের প্রতীকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নকশা পাওয়া গিয়েছে।

এই ঘটনার পর জেলা সমাজকল্যাণ আধিকারিকের কাছেও ব্যাখ্যা তলব করা হয়েছে। প্রশাসনের দাবি, সরকারি প্রকল্পে কোনও রাজনৈতিক দলের নাম বা প্রতীকের মতো চিহ্ন ব্যবহার গ্রহণযোগ্য নয়। তাই কীভাবে এই গদিগুলি সরকারি অনুষ্ঠানে পৌঁছাল, তা খতিয়ে দেখা হচ্ছে।

73 Views 0 Likes 0 Comments

Related News

অমিত শাহের বড় ঘোষণা, জানিয়ে দিলেন কবে হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি
দেশ

অমিত শাহের বড় ঘোষণা, জানিয়ে দিলেন কবে হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি

দেশে প্রথম উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা হয়। এরপর গুজরাটেও এই বিধি চালু হয়েছে। অসমেও UCC পাশ হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মধ্যপ্রদেশে আবার অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য কমিটি গঠন করা হয়েছে।

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩৭ এএম · 2 মিনিট
একই দিনে কুকি জনজাতির ৪ জনকে গুলি করে খুন, জখম ৬ বছরের শিশুও
দেশ

একই দিনে কুকি জনজাতির ৪ জনকে গুলি করে খুন, জখম ৬ বছরের শিশুও

ইম্ফল: অশান্তির আবহ কাটার কোনও লক্ষণ নেই মণিপুরে। গত ২৪ ঘণ্টায় তামেনলং জেলায় পৃথক দু’টি হামলার ঘটনায় কুকি জনজাতির চার জনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। হামলায় গুলিবিদ্ধ হয়েছে ছ’বছরের এক শিশুও। তাকে হাসপাতালে ভর্তি করা হ...

১৪ সেপ্টে ২০২৬, ১১:৩৪ এএম · 2 মিনিট
রাস্তা ছেড়ে পালানোর সুযোগই দিল না গাড়ি! বাইকারকে ধাওয়া করে ধাক্কা, ক্যামেরায় ধরা পড়ল ভয়ঙ্কর ঘটনা
দেশ

রাস্তা ছেড়ে পালানোর সুযোগই দিল না গাড়ি! বাইকারকে ধাওয়া করে ধাক্কা, ক্যামেরায় ধরা...

পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছে এবং ভিডিয়োর সাহায্যে দুর্ঘটনাস্থলের সঠিক অবস্থান যাচাই করা হচ্ছে।

১৪ সেপ্টে ২০২৬, ১১:২৭ এএম · 2 মিনিট
একই ফ্রেমে মোদী-শি-পুতিন, হাসি-আলিঙ্গনে জমল রসায়ন! ব্রিক্‌সের মঞ্চে কি বার্তা দিল ‘তিন শক্তি’?
দেশ

একই ফ্রেমে মোদী-শি-পুতিন, হাসি-আলিঙ্গনে জমল রসায়ন! ব্রিক্‌সের মঞ্চে কি বার্তা দিল...

রবিবার শেষ হয়েছে নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিক্‌স সম্মেলন। ভারতের নেতৃত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে ১১টি দেশের রাষ্ট্রনেতারা অংশ নেন। সম্মেলনের বিভিন্ন পর্বে একাধিক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকও হয়েছে।

১৪ সেপ্টে ২০২৬, ১১:২৫ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.