রাজনৈতিক উত্তাপে সরগরম ভবানীপুর। গ্রেপ্তার তৃণমূলের যুব নেতা। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। বিজেপি কর্মীর মা-কে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের যুব নেতা সন্দীপ সাউয়ের বিরুদ্ধে। এই ঘটনার জন্য ভবানীপুর থানার পুলিশ অভিযুক্ত যুব তৃণমূল নেতা সন্দীপ সাউকে গ্রেপ্তার করে।
অভিযোগ বিজেপি কর্মীকে মারধোরের পাশাপাশি তার মাকেও মারধর করা হয়। রীতিমতো শোরগোল পড়ে যায় তারপর। এই ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে ভবানীপুর থানার পুলিশ। তারপরেই অভিযুক্ত সন্দীপ সাউকে গ্রেপ্তার করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত তদন্ত করে দেখছে ভবানীপুর থানার পুলিশ। এই ঘটনাটি ঘিরে গোটা এলাকায় নয়া তরজা শুরু হয়েছে।।