JAZZBAAT 24 BANGLA
২৩ নভে ২০২৬, ০৬:৪৯ পিএম
Breaking
Government Jobs: মাধ্যমিক পাশেই মিলতে পারে কেন্দ্রীয় সরকারি চাকরি! কোথায় আবেদন করবেন, কী য... Liverpool: পোচেত্তিনোর অভিষেকেই লিভারপুলের কাছে ০-৪ হার Delhi: পালিয়ে বাইক ছিনতাই, ধাওয়া করে গুলি পুলিশের Crude Oil Prices: হরমুজে ফের জাহাজে হামলা তবু ৩ সপ্তাহ ধরে কমছে তেলের দাম কেন এই উলটপুরাণ? Ranjita Sinha: ট্রান্সজেন্ডারদের কর্মসংস্থানে রাজ্য সরকারের ঐতিহাসিক পদক্ষেপ, আশাবাদী ডঃ র... Delhi Air Pollution: শীতের দূষণ রুখতে দিল্লিতে কি তবে শুধুই BS-VI গাড়ি? কড়া অবস্থানের ইঙ... Durgapur: বিজেপি নেতা খুনের অভিযোগে গ্রেপ্তার! এবার মূল অভিযুক্তের বাড়িতে বুলডোজার চালাল... Shamik Bhattacharya: পীযূষ কানোরিয়াকে পাশে দাঁড় করিয়েই কড়া বার্তা শমীকের! কেন এমন সতর্কত... Government Jobs: মাধ্যমিক পাশেই মিলতে পারে কেন্দ্রীয় সরকারি চাকরি! কোথায় আবেদন করবেন, কী য... Liverpool: পোচেত্তিনোর অভিষেকেই লিভারপুলের কাছে ০-৪ হার Delhi: পালিয়ে বাইক ছিনতাই, ধাওয়া করে গুলি পুলিশের Crude Oil Prices: হরমুজে ফের জাহাজে হামলা তবু ৩ সপ্তাহ ধরে কমছে তেলের দাম কেন এই উলটপুরাণ? Ranjita Sinha: ট্রান্সজেন্ডারদের কর্মসংস্থানে রাজ্য সরকারের ঐতিহাসিক পদক্ষেপ, আশাবাদী ডঃ র... Delhi Air Pollution: শীতের দূষণ রুখতে দিল্লিতে কি তবে শুধুই BS-VI গাড়ি? কড়া অবস্থানের ইঙ... Durgapur: বিজেপি নেতা খুনের অভিযোগে গ্রেপ্তার! এবার মূল অভিযুক্তের বাড়িতে বুলডোজার চালাল... Shamik Bhattacharya: পীযূষ কানোরিয়াকে পাশে দাঁড় করিয়েই কড়া বার্তা শমীকের! কেন এমন সতর্কত...

বিয়ের পর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে নিয়ে কটাক্ষ কিয়ারাকে! সমালোচকদের কড়া জবাব স্বামীর

বিয়ের পর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে নিয়ে কটাক্ষ কিয়ারাকে! সমালোচকদের কড়া জবাব স্বামীর

বোল্ড দৃশ্য ঘিরে বিতর্ক পিছু ছাড়ছে না দক্ষিণী তারকা যশ ও বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি অভিনীত সিনেমা টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রাউন আপস এর। ছবির প্রথম গান তাবাহি মুক্তির পর গোটা গানের দৃশ্য নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে। গানের প্রতিটি দৃশ্য অন্তরঙ্গতায় মাখামাখি। কিয়ারাকে কোলে তোলা থেকে ঠোঁট ঠাসা চুম্বন এখন আলোচনার শীর্ষে।

৮ ই আগস্ট টক্সিক এর ট্রেলার মুক্তির পর সেই চর্চা আরো জোরদার হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন বিবাহিত হওয়ার পরেও অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে কিভাবে অভিনয় করলেন কিয়ারা। সমালোচকদের করা জবাব দিয়ে নিজের স্ত্রীর পাশেই দাঁড়ালেন সিদ্ধার্থ মালহোত্রা।

টক্সিক এর ট্রেলার দেখে সিদ্ধার্থ বলেন অভিনয়ের ক্যারিয়ারে নিজের সেরাটা দিয়েছে কিয়ারা। ছুটির দিনে ইনস্টাগ্রাম স্টোরিতে টক্সিকের ট্রেলার শেয়ার করে স্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন সিদ্ধার্থ। নিজের স্ত্রীর উদ্দেশ্য তিনি বলেন অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে কাজের ফল দেখা যাবে বড় পর্দায়। এটা ক্যারিয়ারের অন্যতম সেরা কাজও হতে পারে।

পাশাপাশি পরিচালকসহ পুরো টিমের উদ্দেশ্যে তিনি বলেন গোটা টিম অসাধারণ যে কাজ করেছে সেই ম্যাজিক দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। টিম টক্সিক কে অনেক অনেক শুভেচ্ছা। ছবিটি দেখার জন্য ২৬ শে আগস্ট এর অপেক্ষায় রয়েছি।

বিয়ের পর ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে বহু সমালোচনার মুখে পড়েছেন কিয়ারা। তবে কিয়ারার সবচেয়ে শক্তিশালী অস্ত্র তার স্বামীর সমর্থন যা নেটিজেনদের মুখে ঝামা ঘষে দিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান সমালোচকেরা যখন তাকে উল্টোপাল্টা মন্তব্য করছেন তখন তার স্বামী তাকে সান্তনা দিয়েছেন। তার স্বামী তাকে বলেন দেখো এই ধরনের নেতিবাচক মন্তব্য সবসময়ই থাকবে। তুমি ওদের কোথায় গুরুত্ব দিয়ে ঘরে বসে কান্নাকাটি করোনা। তোমার সমস্যাটা কি! তুমি তাদের কাউকে চেনোই না। আর তারাও তোমায় চেনে না। ফলে এইসব ব্যাপারে একদমই কান দিও না।

কিয়ারার কথায় তার স্বামী তাকে আরো বুঝিয়েছিলেন যে এই ভাবনা আমাদেরই বদলাতে হবে। যারা আমাদের সম্পর্কে ভালো কথা বলছে মনোযোগ তাদের দিকেই দেওয়া উচিত। অপরদিকে নেতিবাচক মন্তব্য নিয়ে বেশি ভাবনা চিন্তা করি আমরা। কিন্তু সেটা করা উচিত নয়। তবে স্বামীর সমর্থনই আত্মবিশ্বাস বাড়াচ্ছে অভিনেত্রীর।

195 Views 0 Likes 0 Comments

Related News

AR Rahman: ‘রামায়ণ’-এর জন্য ১০-১২টি ছবির প্রস্তাব ফিরিয়েছেন এ আর রহমান
বিনোদন

AR Rahman: ‘রামায়ণ’-এর জন্য ১০-১২টি ছবির প্রস্তাব ফিরিয়েছেন এ আর রহমান

বিনোদন ডেস্ক: ভারতীয় সিনেমার অন্যতম প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারির পরিচালনায় এই ছবিকে ঘিরে দর্শকদের আগ্রহ ক্রমশ বাড়ছে। তবে ছবির অভিনয় বা ভিএফএক্সের পাশাপাশি এবার বিশেষ চর্চায় উঠে এল এর সঙ্গীত। কারণ, এই ছবির সুর...

২৩ নভে ২০২৬, ০৬:০৯ পিএম · 2 মিনিট
হাউসফুল শো চললেও শুক্রবার থেকে বন্ধ হতে পারে ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রদর্শন! নেপথ্যে কী?
বিনোদন

হাউসফুল শো চললেও শুক্রবার থেকে বন্ধ হতে পারে ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রদর্শন! নেপথ্...

নিউজ ডেস্ক: বাংলা ছবির প্রেক্ষাগৃহে জায়গা পাওয়া নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। দর্শকের প্রশংসা, ভালো প্রতিক্রিয়া, এমনকী একাধিক হাউসফুল শো। তারপরেও কি প্রেক্ষাগৃহ থেকে সরে যেতে চলেছে বাংলা ছবি? সব্যসাচী চৌধুরী অভিনীত ‘স...

২৩ নভে ২০২৬, ০৫:৩৩ পিএম · 2 মিনিট
KBC: KBC-তে পাঞ্জাবের পুলিশ স্টেশনে বোমা হামলা নিয়ে প্রশ্ন
বিনোদন

KBC: KBC-তে পাঞ্জাবের পুলিশ স্টেশনে বোমা হামলা নিয়ে প্রশ্ন

নিউজ ডেস্ক: বিনোদন জগতে নতুন বিতর্কে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। জনপ্রিয় কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ বা KBC-র একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে আইনি নোটিস পেলেন অমিতাভ বচ্চন এবং সোনি টিভি। পাঞ্জাবের আইনশৃঙ্খলা পরিস্থি...

২৩ নভে ২০২৬, ০৩:৪৫ পিএম · 2 মিনিট
Alka Yagnik: দুই বছরের বিরতি কাটিয়ে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক, সুভাষ ঘাইয়ের আমন্ত্রণে বিশেষ প্রত্যাবর্তন
বিনোদন

Alka Yagnik: দুই বছরের বিরতি কাটিয়ে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক, সুভাষ ঘাইয়ের আমন্ত্...

দীর্ঘ দুই বছরের নীরবতা ও কঠিন শারীরিক লড়াই কাটিয়ে অবশেষে গানের মঞ্চে ফিরছেন বলিউডের কিংবদন্তি সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাইয়ের বিশেষ আমন্ত্রণে আগামী ১১ ডিসেম্বর মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে অনুষ্ঠিত হতে চলা ‘ক্যায়া জামানা থা’ শীর্ষক সংগীতানুষ্ঠানে যোগ দেবেন তিনি। কানের বিরল স্নায়ুরোগের কারণে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পরও অদম্য মনের জোরে তাঁর এই প্রত্যাবর্তন সংগীতপ্রেমীদের আবেগাপ্লুত করে তুলেছে।

২২ নভে ২০২৬, ০৭:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.