JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০২:৫৫ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

জমি দখল থেকে আর্থিক তছরূপ, এবার পুলিশের জালে বরাবাজারের প্রভাবশালী নেতা!

জমি দখল থেকে আর্থিক তছরূপ, এবার পুলিশের জালে বরাবাজারের প্রভাবশালী নেতা!

পুরুলিয়া: জঙ্গলমহল জুড়ে একের পর এক তৃণমূল নেতা গ্ৰেপ্তার। পুরুলিয়া রঘুনাথপুর সহ একাধিক জায়গা থেকে তৃণমূল নেতাদের গ্ৰেপ্তারির খবর প্রকাশ্যে এসেছে এবার সেই তালিকায় জুড়লো পুরুলিয়ার বরাবাজারের নাম। জমি দখল, তোলাবাজি এবং আর্থিক তছরুপ-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে বরাবাজার ব্লকের তৃণমূলের INTTUC নেতা চন্দন সিংহ মল্লকে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করে বরাবাজার থানার পুলিশ। আর তারপর থেকেই সরগরম জেলার রাজনৈতিক মহল। ‌

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই জমি দখল, তোলাবাজি এবং আর্থিক তছরূপের অভিযোগ জমা পড়ছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। আর সেই তদন্তের ভিত্তিতেই গ্ৰেপ্তার করা হয় অভিযুক্ত নেতাকে।

শনিবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখোমুখি হলেও চন্দন সিংহ মল্ল কোনো মন্তব্য করতে চাননি। সমস্ত প্রশ্নকে কার্যতো এড়িয়ে গিয়েছেন তিনি।

শুক্রবারে এই গ্ৰেপ্তারির পর এক উৎসবের আনন্দে মেতে ওঠে বড়বাজার ব্লকের বিজেপি নেতা-কর্মীরা। ‌অভিযুক্ত চন্দন সিং মল্লের বাড়ির সামনে আতশবাজি ফাটিয়ে আনন্দ উল্লাস করেন তারা।

এ বিষয়ে বান্দোয়ান বিধানসভার মন্ডল ২ এর সভাপতি জনার্ধন সিং মদক বলেন, 'যারা যারা দুর্নীতি করেছে তাদের সকলের বিচার হবে। কেউ রেহাই পাবে না। ‌ একে একে সকলেই গ্ৰেপ্তার হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।'

ঘটনার পর রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। বিজেপির জেলা মিডিয়া ইনচার্জ জয়দীপ্ত চট্টরাজ দাবি করেন, 'কোনো তৃণমূল নেতা রেহাই পাবেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দুর্গাপুজোর কার্নিভাল করতেন, এখন সেই একইভাবে তৃণমূল নেতাদের গ্রেফতারের কার্নিভাল শুরু হয়েছে। এখনো কয়েকজন গ্ৰেপ্তার হয়েছেন, আরো অনেকেই বাকি রয়েছেন।'

অন্যদিকে এ-বিষয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল জেলা নেতৃত্বে পক্ষ থেকে। ‌বরাবাজারের এই গ্রেফতারিকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

19 Views 0 Likes 0 Comments

Related News

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘিরে চাঞ্চল্য
রাজ্য

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকি...

বর্ধমান: পেশায় ছিলেন ওটি টেকনিশিয়ান। কিন্তু অভিযোগ, সেই পরিচয় বদলে গিয়ে কেউ হয়ে উঠেছিলেন চিকিৎসক। শুধু রোগী দেখাই নয়, ভুয়ো MBBS সার্টিফিকেটের ভিত্তিতে দিনের পর দিন অস্ত্রোপচারও করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে এমনই চাঞ্চল্...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চ...

হাসনাবাদ: ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তৃণমূল নেতার। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফত...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট
তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে
রাজ্য

তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে

হাওড়া, নিউজ ডেস্ক: পরীক্ষার হলে ঢোকার আগে তল্লাশির নামে চরম হেনস্থা। এমন অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলে। অভিযোগ, প্রাথমিকের কয়েকজন শিক্ষিকাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এমনকি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.