JAZZBAAT 24 BANGLA
২৪ নভে ২০২৬, ০২:১১ পিএম
Breaking
কলকাতা মেডিক্যাল কলেজে তুমুল তাণ্ডব, তিন ইন্টার্নকে থানায় তলব পুলিশের মাশরুমের খোঁজ করতে গিয়ে কিং কোবরার ডেরায় পৌঁছে গেলেন! সামনে এল মাতৃত্বের বিরল নজির PM Kisan: একই পরিবারের বাবা-ছেলে কি দু’জনেই পাবেন পিএম কিষানের টাকা? Shivangi Singh Wedding: গোটা দেশ নিমন্ত্রিত! অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে এলাহি আয়োজন Sheikh Hasina: বিজয় দিবসে দেশে ফিরতে চান হাসিনা, ঢাকায় ঐক্যের বার্তা তারেকের Bike Ambulance Dada: আসামি নাকি রবিন হুড ধরতে পারবেন না! দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র... Student Injured: প্লাস্টিকের বন্দুক নিয়ে খেলতে গিয়ে বিপদ, হাসপাতালে অষ্টম শ্রেণির ছাত্র RBI: ডিজিটাল জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’, গ্রাহকদের বড় সুরক্ষা দিতে উদ্যোগী RBI কলকাতা মেডিক্যাল কলেজে তুমুল তাণ্ডব, তিন ইন্টার্নকে থানায় তলব পুলিশের মাশরুমের খোঁজ করতে গিয়ে কিং কোবরার ডেরায় পৌঁছে গেলেন! সামনে এল মাতৃত্বের বিরল নজির PM Kisan: একই পরিবারের বাবা-ছেলে কি দু’জনেই পাবেন পিএম কিষানের টাকা? Shivangi Singh Wedding: গোটা দেশ নিমন্ত্রিত! অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে এলাহি আয়োজন Sheikh Hasina: বিজয় দিবসে দেশে ফিরতে চান হাসিনা, ঢাকায় ঐক্যের বার্তা তারেকের Bike Ambulance Dada: আসামি নাকি রবিন হুড ধরতে পারবেন না! দেবের ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র... Student Injured: প্লাস্টিকের বন্দুক নিয়ে খেলতে গিয়ে বিপদ, হাসপাতালে অষ্টম শ্রেণির ছাত্র RBI: ডিজিটাল জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’, গ্রাহকদের বড় সুরক্ষা দিতে উদ্যোগী RBI

Tushar Gandhi: মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি, মুম্বইয়ে আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র

Tushar Gandhi: মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি, মুম্বইয়ে আটক মহাত্মা গান্ধীর প্রপৌত্র
ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: মুম্বইয়ে আটক হলেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র তথা সমাজকর্মী তুষার গান্ধী। মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার বিক্ষোভের ডাক দিয়েছিলেন তিনি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, মুম্বইয়ের বান্দ্রা এলাকা থেকে তুষার গান্ধী ও তাঁর কয়েকজন সহযোগীকে আটক করে পুলিশ। পরে তাঁদের ডিএন নগর থানায় নিয়ে যাওয়া হয়। শনিবার ককরোচ জনতা পার্টির সমর্থনে মুম্বইয়ের অগাস্ট ক্রান্তি ময়দানে আন্দোলন করার কথা ছিল তাঁর। দুপুর ৩টে বেজে ৩০ মিনিটে সেখানে জমায়েত হওয়ার কথা ছিল। তার আগেই তাঁকে আটক করল মুম্বই পুলিশ। আটক করা হয়েছে তাঁর সহযোগীদেরও।

এর আগে বিমানে দিল্লি পৌঁছনোর পরেই বিমানে ঢুকে সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে দিল্লি পুলিশ। তাঁদের আলাদা আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। নেতাদের আটক করা হলেও বিক্ষোভ চলবে বলে জানিয়েছে সিজেপি। বিমানে তোলা ভিডিয়োয় দীপকে বলেন, ‘আমি গ্রেফতার হতেই এসেছি। আমাকে গ্রেফতার করুন।’’ দিল্লি পুলিশের অফিসার বলেন, ‘‘এটা গ্রেফতারি নয়। দয়া করে সহযোগিতা করুন।’

CJP-র ডাকা ‘যন্তর মন্তর ২.০’ কর্মসূচির মূল দাবিগুলির মধ্যে রয়েছে জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রত্যাহার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত আইনে পরিবর্তন। এই কর্মসূচিকে কেন্দ্র করে শনিবার দিল্লির বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। দিল্লিতে বিক্ষোভ ঠেকাতে রাতভর ৪০০-র বেশি মানুষকে আটক করেছে পুলিশ। তাঁদের আটকের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে CJP। অন্যদিকে, সুপ্রিম কোর্ট থেকে যন্তর মন্তরের দিকে মিছিল করার চেষ্টা করা কয়েকজন আইনজীবীকেও আটক করা হয়েছিল। কিন্তু তাঁদের মুক্তি দিতে প্রশাসনকে নির্দেশ দেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন জরুরি ভিত্তিতে প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে আইনজীবীদের আটকের বিষয়টি জানায়। এরপরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আটক আইনজীবীদের মুক্তির কথা জানান প্রধান বিচারপতি।

জানা গিয়েছে, আটক আইনজীবীদের দিল্লির যমুনা স্পোর্টস কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের মধ্যে মহিলা আইনজীবীরাও ছিলেন। আইনজীবীদের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এদিন সকালে একটি প্রস্তাব গ্রহণ করে SCBA। সেখানে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়। পরে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটস-অন-রেকর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী দেবব্রতও বিষয়টি প্রধান বিচারপতিকে জানান। দেবব্রত নিশ্চিত করেছেন, আটক আইনজীবীদের মুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বার্তা দিয়েছেন প্রধান বিচারপতি। ভারতের সলিসিটর জেনারেল তুষার মেহতাও এই বিষয়ে হস্তক্ষেপ করেছেন বলে জানা গিয়েছে। শীঘ্রই আইনজীবীদের মুক্তি দেওয়া হতে পারে।

44 Views 0 Likes 0 Comments

Related News

PM Kisan: একই পরিবারের বাবা-ছেলে কি দু’জনেই পাবেন পিএম কিষানের টাকা?
দেশ

PM Kisan: একই পরিবারের বাবা-ছেলে কি দু’জনেই পাবেন পিএম কিষানের টাকা?

নয়াদিল্লি: পরিবারে জমি রয়েছে বাবা ও ছেলের আলাদা নামে। দু’জনেই চাষবাস করেন। তা হলে কি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি (PM-KISAN) প্রকল্পের আওতায় দু’জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকতে পারে বছরে ৬০০০ টাকা করে? নাকি একই পরিবারে...

২৪ নভে ২০২৬, ০২:০০ পিএম · 3 মিনিট
Shivangi Singh Wedding: গোটা দেশ নিমন্ত্রিত! অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে এলাহি আয়োজন
দেশ

Shivangi Singh Wedding: গোটা দেশ নিমন্ত্রিত! অনন্ত সিংয়ের মেয়ের বিয়েতে এলাহি আয়োজন

নিউজ ডেস্ক: বিয়ের আয়োজন বলে কথা! আর সেই আয়োজন যদি হয় বিহারের মকামার বহুলচর্চিত নেতা অনন্ত সিংয়ের মেয়ের, তাহলে চমকের যে শেষ থাকবে না, সেটাই স্বাভাবিক। মেয়ের বিয়েতে কার্যত গোটা দেশকেই আমন্ত্রণ জানিয়েছেন অনন্ত সিং। শুধু রাজ...

২৪ নভে ২০২৬, ০১:৫৬ পিএম · 2 মিনিট
Love Affair: বিয়ের পিঁড়িতে বসার আগেই ছন্দপতন! সন্দেহের বশে প্রেমিকাকে খুন
দেশ

Love Affair: বিয়ের পিঁড়িতে বসার আগেই ছন্দপতন! সন্দেহের বশে প্রেমিকাকে খুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম কোমল ডাহালে। তাঁর আদি বাড়ি মহারাষ্ট্রের ওয়ার্ধায়। চাকরিসূত্রে তিনি পুনের তথ্যপ্রযুক্তি হাব হিঞ্জেওয়াড়ির একটি পিজি-তে থাকতেন।

২৪ নভে ২০২৬, ১১:২৯ এএম · 2 মিনিট
Indian Army: সেনা ও আধাসেনার ১৩-১৪টি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাক গুপ্তচর
দেশ

Indian Army: সেনা ও আধাসেনার ১৩-১৪টি হোয়াটসঅ্যাপ গ্রুপে পাক গুপ্তচর

নয়াদিল্লি: যুদ্ধের ময়দান নয়, এ বার নজরদারির অভিযোগ উঠল হোয়াটসঅ্যাপ গ্রুপে! ভারতীয় সেনা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের ব্যবহৃত অন্তত ১৩-১৪টি হোয়াটসঅ্যাপ গ্...

২৪ নভে ২০২৬, ০৯:১১ এএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.