JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০১:৫৭ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

ইরানি হামলায় একাধিক মার্কিন সেনার মৃত্যু, বদলা নিতে কী পদক্ষেপ আমেরিকার?

ইরানি হামলায় একাধিক মার্কিন সেনার মৃত্যু, বদলা নিতে কী পদক্ষেপ আমেরিকার?

কয়েকদিন আগে শান্তি আলোচনা নিয়ে আলোচনা হলেও সেসব এখন শুধুই ইতিহাস। মধ্যপ্রাচ্যে ফের বেজেছে যুদ্ধের দামামা। এবার জর্ডনে মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালাল ইরান। এতে দুই মার্কিন সেনার মৃত্যু হয়েছে বলে খবর। তাতেই যেন তেলে-বেগুনে জ্বলে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট। পালটা হামলার নির্দেশ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফলস্বরূপ রবিবার ভোর থেকে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে মার্কিন সেনাবাহিনী। পশ্চিম এশিয়ায় দায়িত্বপ্রাপ্ত মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে এই অভিযানের কথা নিশ্চিত করেছে।

সেন্টকম জানিয়েছে, ভারতীয় সময় রবিবার ভোর সাড়ে ৩টা থেকে হামলা শুরু হয়েছে। তাদের দাবি, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের বাধা দেওয়ার সক্ষমতা কমিয়ে দেওয়া এবং জর্ডনে মার্কিন সেনাদের ওপর হামলার জন্য দায়ী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে লক্ষ্য করেই এই সামরিক অভিযান চালানো হচ্ছে। মার্কিন বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “হরমুজ প্রণালীতে বাণিজ্যিক নৌপথ নিরাপদ রাখা এবং ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করাই এই অভিযানের প্রধান উদ্দেশ্য।”

অন্যদিকে, ইরানের সরকারি সংবাদমাধ্যমের দাবি, দেশের দক্ষিণাঞ্চলের সিরিক এলাকায় মার্কিন হামলা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহত বা বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে তেহরান।

গত কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালীতে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলাকে কেন্দ্র করে আমেরিকা ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েছে। সেই হামলায় ভারতীয় নাবিকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এরই মধ্যে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। জর্ডনের পাশাপাশি বাহরিন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি এবং সৌদি আরবেও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার খবর সামনে এসেছে।

শনিবার জর্ডনের একটি মার্কিন ঘাঁটিতে হামলায় দুই মার্কিন সেনার মৃত্যু হয়েছে এবং আরও এক সেনা এখনও নিখোঁজ বলে জানিয়েছে ওয়াশিংটন। সংবাদসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতে এখনও পর্যন্ত ১৬ জন মার্কিন সেনা নিহত এবং ৪২০ জন আহত হয়েছেন।

13 Views 0 Likes 0 Comments

Related News

ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা
বিদেশ

ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্য...

হাবিবুর রহমান, ঢাকা: একজন মানুষ কত হিংস্র হলে আরেকজনকে পুড়িয়ে হত্যা করতে পারে। এদের কাছে দয়া-মায়া মনে হয় তুচ্ছ। অবশ্য বাংলাদেশে বিভিন্ন সময়ে গণপিটুনি, রাজনৈতিক সহিংসতা, ব্যক্তিগত শত্রুতা বা অপবাদের জেরে আগুনে পুড়ি...

১৩ সেপ্টে ২০২৬, ১২:৪০ পিএম · 2 মিনিট
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত?
বিদেশ

তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত?

নয়াদিল্লি: আবেদন করেছে প্রায় তিন বছর আগে। আন্তর্জাতিক মঞ্চে সদস্য হওয়ার জন্য একের পর এক দেশের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়েছে ইসলামাবাদ। কিন্তু এখনও BRICS-এর দরজা খোলেনি পাকিস্তানের জন্য। বরং নয়াদিল্লিতে ১৮তম BRICS শীর্ষ স...

১৩ সেপ্টে ২০২৬, ১০:৫৬ এএম · 4 মিনিট
ভারত-বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় রেল পুণ:চালু নিয়ে অনিশ্চয়তা; ৩ দিনের বৈঠকেও হলনা সুরাহা
বিদেশ

ভারত-বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় রেল পুণ:চালু নিয়ে অনিশ্চয়তা; ৩ দিনের বৈঠকেও হল...

মিতালী ট্রেনটি ঢাকা সেনানিবাস থেকে ছেড়ে পার্বতীপুর ও চিলাহাটি হয়ে সীমান্ত পার হয়ে হলদিবাড়ি এবং সেখান থেকে নিউ জলপাইগুড়িতে পৌঁছায়।দূরত্ব প্রায় ৫৯৫ কিলোমিটার (বাংলাদেশের অংশে ঢাকা থেকে চিলাহাটি ৪৫৩ কিমি এবং চিলাহাটি থেকে নিউ জলপাইগুড়ি ৭১ কিমি)।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট
বাংলাদেশে বিপদসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা নদীর জল
বিদেশ

বাংলাদেশে বিপদসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা নদীর জল

এদিকে জল বাড়ার কারণে রাজশাহী শহরের বিপরীত পাশে ভারত সীমান্তঘেঁষা চরখিদিরপুর ও খানপুরের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। জলবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার অনেক বাসিন্দা।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.