JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১১:৩৯ এএম
Breaking
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

মধ্যপ্রাচ্যে বেজে উঠল যুদ্ধের সাইরেন! ইরান-আমেরিকা সংঘাতে ফের অগ্নিগর্ভ হরমুজ প্রণালী

মধ্যপ্রাচ্যে বেজে উঠল যুদ্ধের সাইরেন! ইরান-আমেরিকা সংঘাতে ফের অগ্নিগর্ভ হরমুজ প্রণালী

হরমুজে গোলাবারুদের বিস্ফোরণ ঘটতেই ইরানের বিরুদ্ধে ফের ব্যাপক সামরিক অভিযান শুরু করে মার্কিন সেনা। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দাবি, ইরানের অন্তত ১৪০টি সামরিক ও কৌশলগত স্থাপনায় একযোগে হামলা চালানো হয়েছে। এর কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা জবাব দেয় তেহরান। বাহরিন, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরশাহিতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে ইরান। ফলে মধ্যপ্রাচ্যের কাঙ্ক্ষিত শান্তি ফের পৌঁছে গেল কোমায়।

সেন্টকম জানিয়েছে, গত এক সপ্তাহে এটি ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর তৃতীয় সামরিক অভিযান। আগের দু'বারের তুলনায় এবারের হামলা অনেক বেশি ব্যাপক এবং তীব্র ছিল বলে দাবি করেছে তারা। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌঘাঁটি, গোলাবারুদ মজুত কেন্দ্র, উপকূলীয় নজরদারি ব্যবস্থা-সহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। যদিও হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে কোনও পক্ষই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলজুড়ে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি জ্বালানি ও পেট্রোরসায়ন কেন্দ্র। পাশাপাশি বন্দর আব্বাস, বন্দর-ই দায়ের এবং হরমুজ় প্রণালীর কাছাকাছি সিরিক এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। 

মার্কিন হামলার জবাবে পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। ইউএইর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। বাহরিনেও বিমান হামলার খবর মিলেছে। সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক নাগরিকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানালেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। কুয়েত ও কাতারেও হামলার খবর পাওয়া গিয়েছে। একাধিক শহরে যুদ্ধ-সাইরেন বেজে ওঠায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

415 Views 0 Likes 0 Comments

Related News

তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত?
বিদেশ

তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত?

নয়াদিল্লি: আবেদন করেছে প্রায় তিন বছর আগে। আন্তর্জাতিক মঞ্চে সদস্য হওয়ার জন্য একের পর এক দেশের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়েছে ইসলামাবাদ। কিন্তু এখনও BRICS-এর দরজা খোলেনি পাকিস্তানের জন্য। বরং নয়াদিল্লিতে ১৮তম BRICS শীর্ষ স...

১৩ সেপ্টে ২০২৬, ১০:৫৬ এএম · 4 মিনিট
ভারত-বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় রেল পুণ:চালু নিয়ে অনিশ্চয়তা; ৩ দিনের বৈঠকেও হলনা সুরাহা
বিদেশ

ভারত-বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় রেল পুণ:চালু নিয়ে অনিশ্চয়তা; ৩ দিনের বৈঠকেও হল...

মিতালী ট্রেনটি ঢাকা সেনানিবাস থেকে ছেড়ে পার্বতীপুর ও চিলাহাটি হয়ে সীমান্ত পার হয়ে হলদিবাড়ি এবং সেখান থেকে নিউ জলপাইগুড়িতে পৌঁছায়।দূরত্ব প্রায় ৫৯৫ কিলোমিটার (বাংলাদেশের অংশে ঢাকা থেকে চিলাহাটি ৪৫৩ কিমি এবং চিলাহাটি থেকে নিউ জলপাইগুড়ি ৭১ কিমি)।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট
বাংলাদেশে বিপদসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা নদীর জল
বিদেশ

বাংলাদেশে বিপদসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা নদীর জল

এদিকে জল বাড়ার কারণে রাজশাহী শহরের বিপরীত পাশে ভারত সীমান্তঘেঁষা চরখিদিরপুর ও খানপুরের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। জলবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার অনেক বাসিন্দা।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৬ পিএম · 2 মিনিট
বাংলাদেশে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
বিদেশ

বাংলাদেশে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.