JAZZBAAT 24 BANGLA
২৮ অক্টো ২০২৬, ১১:৪১ এএম
Breaking
Cyclone Arnab: ল্যান্ডফল অর্ণবের! তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন, কোথায় কতটা ক্ষয়ক্ষতি? ভ্যান গঘের ‘দ্য স্টারি নাইট’-এর তারার নতুন পরিচয়, বদলাতে পারে ছবি আঁকার সময়কাল নিয়ে ধারণা SCOSummit: এসসিও সাংস্কৃতিক সম্মেলনে পাকিস্তানের মন্ত্রীকে আমন্ত্রণ ভারতের, কূটনীতিতে নতুন... Kunal Ghosh : ফেসবুক পোস্ট ঘিরে কুণালকে পুলিশের নোটিস! কী লিখেছিলেন তৃণমূল বিধায়ক, কেন বা... CycloneArnab: অন্ধ্রের পর দক্ষিণবঙ্গেও অর্ণবের তাণ্ডব! গাছ উপড়ে বিপর্যস্ত জনজীবন, কোথায়... NJP GRP : বেঙ্গালুরুমুখী ট্রেনে সফর, রেল পুলিশের জালে দুই বাংলাদেশি! AIRobots: এআইয়ের থাবা এবার চাষের মাঠেও! রোবটের হাতে ফসল কাটার দৃশ্য ভাইরাল Arsha News : শারীরিক স্বস্তির আশায় দীর্ঘ যাত্রা, পুরুলিয়া থেকে দণ্ডী কেটে দেহঘর যাত্রা Cyclone Arnab: ল্যান্ডফল অর্ণবের! তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন, কোথায় কতটা ক্ষয়ক্ষতি? ভ্যান গঘের ‘দ্য স্টারি নাইট’-এর তারার নতুন পরিচয়, বদলাতে পারে ছবি আঁকার সময়কাল নিয়ে ধারণা SCOSummit: এসসিও সাংস্কৃতিক সম্মেলনে পাকিস্তানের মন্ত্রীকে আমন্ত্রণ ভারতের, কূটনীতিতে নতুন... Kunal Ghosh : ফেসবুক পোস্ট ঘিরে কুণালকে পুলিশের নোটিস! কী লিখেছিলেন তৃণমূল বিধায়ক, কেন বা... CycloneArnab: অন্ধ্রের পর দক্ষিণবঙ্গেও অর্ণবের তাণ্ডব! গাছ উপড়ে বিপর্যস্ত জনজীবন, কোথায়... NJP GRP : বেঙ্গালুরুমুখী ট্রেনে সফর, রেল পুলিশের জালে দুই বাংলাদেশি! AIRobots: এআইয়ের থাবা এবার চাষের মাঠেও! রোবটের হাতে ফসল কাটার দৃশ্য ভাইরাল Arsha News : শারীরিক স্বস্তির আশায় দীর্ঘ যাত্রা, পুরুলিয়া থেকে দণ্ডী কেটে দেহঘর যাত্রা

ভ্যান গঘের ‘দ্য স্টারি নাইট’-এর তারার নতুন পরিচয়, বদলাতে পারে ছবি আঁকার সময়কাল নিয়ে ধারণা

ভ্যান গঘের ‘দ্য স্টারি নাইট’-এর তারার নতুন পরিচয়, বদলাতে পারে ছবি আঁকার সময়কাল নিয়ে ধারণা
ভ্যান গঘের ছবিতে তারার নতুন রহস্য ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ভিনসেন্ট ভ্যান গঘের বিখ্যাত চিত্রকর্ম ‘দ্য স্টারি নাইট’ নিয়ে শিল্প-ইতিহাসবিদদের আগ্রহের কমতি নেই। এই বিখ্যাত চিত্রকর্মে আঁকা তারাগুলোর নতুন পরিচয় শনাক্ত করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাঁদের দাবি, ছবিতে দেখা তারাগুলো আসলে মেষ (এরিস) রাশির নয়, বরং বৃষ (টরাস) নক্ষত্রমণ্ডলের হায়াডিস তারাগুচ্ছের। এই আবিষ্কার চিত্রকর্মটি তৈরির সময়কাল সম্পর্কে শিল্প-ইতিহাসবিদদের প্রচলিত ধারণা বদলে দিতে পারে।

বৃহস্পতিবার সায়েন্টিফিক রিপোর্টস সাময়িকীতে গবেষণাটি প্রকাশিত হয়। সেখানে বলা হয়, ১৮৮৯ সালের ২২ জুলাই আকাশে হায়াডিস তারাগুচ্ছের যে অবস্থান ছিল, ছবির তারার বিন্যাসের সঙ্গে তার মিল রয়েছে। আগে ধারণা করা হতো, ফ্রান্সের সাঁ-রেমি-দ্য-প্রোভঁসে অবস্থানকালে ১৮৮৯ সালের জুনের মাঝামাঝি সময়ে ছবিটি এঁকেছিলেন ভ্যান গঘ। বর্তমানে নিউইয়র্কের মিউজিয়াম অব মডার্ন আর্টের স্থায়ী সংগ্রহে রয়েছে চিত্রকর্মটি।

গবেষণাপত্রের প্রধান লেখক ও মহাকাশ গবেষক এলিয়াহ জিয়ং-হিউন কিম জানান, ছবির মাঝখানে থাকা তারাগুচ্ছটি তাঁর চোখে প্রথম থেকেই বৃষ রাশির হায়াডিস বলে মনে হয়েছিল। যদিও আগের গবেষণাগুলোতে একে মেষ রাশির তারাগুচ্ছ হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল। বিষয়টি তাঁকে চিত্রকর্মটি নিয়ে আরও গভীর অনুসন্ধানে উৎসাহিত করে।

চিত্রকর্মের তারার বিন্যাস শনাক্ত করতে গবেষকেরা ‘প্রোক্রাস্টিস’ নামের একটি সফটওয়্যার ব্যবহার করেন। এতে তারার আকার বা রঙের পরিবর্তে একে অপরের তুলনায় অবস্থান ও বিন্যাস বিশ্লেষণ করা হয়। এই পদ্ধতিতে ছবির পাঁচটি তারার সঙ্গে হায়াডিসের পাঁচটি তারার উল্লেখযোগ্য মিল পাওয়া যায়। পরীক্ষিত বিকল্প নক্ষত্রমণ্ডলগুলোর মধ্যে এই মিলের পরিসংখ্যানগত শক্তিও ছিল সবচেয়ে বেশি।

গবেষণাপদ্ধতির নির্ভরযোগ্যতা যাচাই করতে ভ্যান গঘের আরেকটি চিত্রকর্ম ‘স্টারি নাইট ওভার দ্য রোন’-এ আঁকা সপ্তর্ষিমণ্ডলের তারার বিন্যাসও পরীক্ষা করেন গবেষকেরা। সেখানেও বাস্তব তারার সঙ্গে ছবির বিন্যাসের জোরালো মিল পাওয়া যায়।

ভ্যান গঘের চিঠিপত্র ও চাঁদের অবস্থানও গবেষণাটির গুরুত্বপূর্ণ সূত্র। ১৮৮৯ সালের ১৮ জুন লেখা এক চিঠিতে শিল্পী তারাভরা আকাশ নিয়ে নতুন একটি চিত্রকর্মের কথা উল্লেখ করেছিলেন। তবে গবেষকদের মতে, সেই চিঠি থেকে ছবিটি ওই সময়েই সম্পূর্ণ হয়েছিল এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। তাঁদের ধারণা, একাধিক ধাপে ছবিটি আঁকা হয়ে থাকতে পারে। এ ছাড়া জুনের মাঝামাঝি সময়ে চাঁদের যে দশা ছিল, ছবিতে তার সঙ্গে মিল নেই। জুলাইয়ের শেষ দিকে চাঁদের ক্ষয়িষ্ণু বাঁকা রূপটি ছবির সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।

কিম ২০১৯ সালে ফ্রান্সের সাঁ-রেমি-দ্য-প্রোভঁস সফর করে ভ্যান গঘের ছবি আঁকার স্থান থেকে আকাশের দৃশ্য পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, সেই পর্যবেক্ষণও হায়াডিস শনাক্তের পক্ষে যায়।

তবে গবেষণাটির সঙ্গে দ্বিমত পোষণ করেন টেক্সাস স্টেট ইউনিভার্সিটির পদার্থবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞানের ইমেরিটাস অধ্যাপক ডন ওলসন। তাঁর মতে, হায়াডিসের সঙ্গে উজ্জ্বল শুক্রগ্রহের অবস্থান ছবির বিন্যাসের সঙ্গে মেলে না। তাই নতুন সিদ্ধান্তে পৌঁছানোর আগে আরও প্রমাণ প্রয়োজন।

3 Views 0 Likes 0 Comments

Related News

কিছু বাস্তবের গল্প, যা হার মানাবে সিনেমাকেও!
জানা-অজানা

কিছু বাস্তবের গল্প, যা হার মানাবে সিনেমাকেও!

ইতিহাসের পাতায় লুকিয়ে এমন কিছু সত্যি ঘটনা, যা শুনলে মনে হবে কোনও থ্রিলার সিনেমার গল্প! বিশ্বাস করা কঠিন, কিন্তু বাস্তবে ঘটেছিল এই ঘটনাগুলি।৩৩ জন খনি শ্রমিকের ৬৯ দিনের লড়াই২০১০ সালে চিলির সান হোসে খনিতে ধস নামায় মাটির...

২৬ অক্টো ২০২৬, ০৮:০৭ পিএম · 2 মিনিট
বিশ্বের ৫ দেশ, যেখানে দৈনন্দিন জীবনের ধরন আপনাকে অবাক করবে!
জানা-অজানা

বিশ্বের ৫ দেশ, যেখানে দৈনন্দিন জীবনের ধরন আপনাকে অবাক করবে!

একই পৃথিবী, অথচ জীবনযাপনের ধরন সম্পূর্ণ আলাদা! জানুন এমন ৫টি দেশ সম্পর্কে, যেখানে মানুষের দৈনন্দিন জীবন আপনাকে অবাক করবে!জাপানসময়ানুবর্তিতা আর শৃঙ্খলাই জীবনের মন্ত্র! জাপানে সময় মেনে চলা, পরিচ্ছন্নতা এবং সামাজিক শিষ্টা...

২৬ অক্টো ২০২৬, ০৮:০১ পিএম · 1 মিনিট
প্রাচীন দানব পাজুজুর অভিশাপে কাঁপল লন্ডন! পাথরের মূর্তি ভেঙেও কি থামানো গেল অশুভ শক্তিকে?
জানা-অজানা

প্রাচীন দানব পাজুজুর অভিশাপে কাঁপল লন্ডন! পাথরের মূর্তি ভেঙেও কি থামানো গেল অশুভ শ...

মেসোপটেমিয়ার প্রাচীন দানব পাজুজুকে ঘিরে এক ভয়ংকর অতিপ্রাকৃত কাহিনি। নিনেভের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা রহস্যময় মূর্তি লন্ডনে নিয়ে আসার পর একের পর এক অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে। দানবের অশুভ শক্তির হাত থেকে শহরকে বাঁচাতে ফাদার টমাস মারফির লড়াই এবং শেষ মুহূর্তের ভয়ংকর মোড় গল্পটিকে আরও রোমাঞ্চকর করে তোলে। পাথরের মূর্তি ধ্বংস হলেও কি শেষ হয় পাজুজুর অভিশাপ?

২৫ অক্টো ২০২৬, ০৭:৩০ পিএম · 2 মিনিট
Brunei Tourism: জলের চেয়েও সস্তা পেট্রল! ভারতীয়দের জন্য তিন দিনের ভিসা ছাড়, কোথায় এই দেশ?
জানা-অজানা

Brunei Tourism: জলের চেয়েও সস্তা পেট্রল! ভারতীয়দের জন্য তিন দিনের ভিসা ছাড়, কোথায়...

বিশেষ প্রতিবেদন: তেল-গ্যাসের বিপুল ভাণ্ডার, বিস্তীর্ণ অরণ্য, রাজকীয় মসজিদ আর শান্ত জীবনযাত্রা—দক্ষিণ-পূর্ব এশিয়ার ছোট্ট দেশ ব্রুনেইকে ঘিরে পর্যটকদের কৌতূহল বাড়ছে। দাবি, সেখানে বোতলবন্দি জলের চেয়েও কম দামে মেলে পেট্রল! ভ...

২৫ অক্টো ২০২৬, ০৫:৪৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.