JAZZBAAT 24 BANGLA
২৭ সেপ্টে ২০২৬, ১১:৩৬ পিএম
Breaking
বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও! VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজ... ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা Biggboss Bangla 2026: মেয়ের পাশে দাঁড়িয়ে নন্দিনী'কে কড়া কটাক্ষ সোহিনীর মায়ের বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও Bankura: শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও! VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজ... ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা Biggboss Bangla 2026: মেয়ের পাশে দাঁড়িয়ে নন্দিনী'কে কড়া কটাক্ষ সোহিনীর মায়ের

Virat Kohli : অপেক্ষার অবসান! একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ১৫ হাজার রান কোহলির

Virat Kohli : অপেক্ষার অবসান! একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ১৫ হাজার রান কোহলির
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের গণ্ডি পেরোলেন বিরাট ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ানদের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর আগে ১৫ হাজার রানের অবিস্মরণীয় মাইলফলক থেকে বিরাট কোহলি (Virat Kohli) ছিলেন মাত্র ৫৯ রান দূরে। সেই অপেক্ষা দীর্ঘায়িত হল না। রবিবাসরীয় সন্ধ্যায় তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ম্যাচেই ইতিহাস গড়লেন ভারতের প্রাক্তন অধিনায়ক। শচীন তেন্ডুলকরের পর বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের গণ্ডি পেরোলেন কিং কোহলি। তবে শুধু মাইলফলক ছোঁয়াই নয়, শচীনের চেয়ে অনেক কম ইনিংস খেলে এই নজির গড়ে নতুন ইতিহাস লিখলেন তিনি।

এ দিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক শুভমান গিল। শুরুতে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের চাপে রাখলেও বড় রান তোলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি ভারতীয় বোলিং। কুলদীপ যাদব ৪ উইকেট তুলে নিলেও ক্যারিবিয়ান ব্যাটারদের রান আটকানো যায়নি। জাস্টিন গ্রিভসের দুরন্ত শতরানের (১০১) পাশাপাশি জন ক্যাম্পবেল এবং আমির জাঙ্গুর হাফ সেঞ্চুরির সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।

https://x.com/bhadresh_33/status/2104226666595963040

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ভারতীয় ওপেনারদের। অধিনায়ক শুভমান গিল এবং রোহিত শর্মা সাবলীল ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিয়ে যান। প্রথম উইকেটে ৭৪ রান যোগ হওয়ার পর আউট হন রোহিত। এর পরেই ক্রিজে আসেন বিরাট। তাঁর সামনে তখন এক বিরল কৃতিত্বের হাতছানি। তবে মাইলফলকের চাপ যে তাঁর ব্যাটিংয়ে কোনও প্রভাব ফেলেনি, তা বুঝিয়ে দেন শুরু থেকেই। বরং পরিচিত আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন তিনি। ছক্কা হাঁকিয়ে মাত্র ৪০ বলেই অর্ধশতরান পূর্ণ করেন কোহলি। এর পরেই সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত। আলজারি জোসেফের বল ডিপ মিড উইকেট বাউন্ডারিতে পাঠিয়ে ১৫ হাজার রানের গণ্ডি পেরিয়ে যান বিরাট।

ওডিআই ক্রিকেটে দ্রুততম ১৫ হাজার রানের নজির গড়লেন বিরাট। এই কৃতিত্ব অর্জন করতে তাঁর লাগল মাত্র ৩০৩টি ইনিংস। সেখানে শচীন তেন্ডুলকর ১৫ হাজার রানে পৌঁছেছিলেন ৩৭৭টি ইনিংস খেলে। অর্থাৎ, শচীনের চেয়ে ৭৪টি ইনিংস কম খেলেই এই নজির গড়লেন কোহলি। এর আগে একদিনের ক্রিকেটে শতরানের সংখ্যাতেও শচীনকে টপকে গিয়েছেন তিনি। এ বার দ্রুততম ১৫ হাজার রান করেও পিছনে ফেললেন ক্রিকেটের ভগবানকে। একই ম্যাচে শতরান করে নজর কেড়েছেন শুভমান গিলও। ফলে বিরাটের ঐতিহাসিক কীর্তির পাশাপাশি ভারতীয় অধিনায়কের ব্যাটও এ দিন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
 

11 Views 0 Likes 0 Comments

Related News

Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের
ময়দান

Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয়...

ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর আলজারি জোসেফের বল ডিপ মিড উইকেট বাউন্ডারিতে পাঠিয়ে ১৫ হাজার রানের গণ্ডি পেরিয়েছিলেন বিরাট। এর পর মাত্র ৭৪ বলে কেরিয়ারের ৫৫ তম ওডিআই সেঞ্চুরিও এল ছক্কা হাঁকিয়েই।

২৭ সেপ্টে ২০২৬, ১০:২৮ পিএম · 2 মিনিট
ভারতের বিরুদ্ধে ড্রয়ের পর বেঙ্গালুরুকে কাঠগড়ায় পানামা কোচ
ময়দান

ভারতের বিরুদ্ধে ড্রয়ের পর বেঙ্গালুরুকে কাঠগড়ায় পানামা কোচ

বেঙ্গালুরু: ভারতের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করেছে পানামা। ম্যাচের আগে দুই দলের ফিফা র‍্যাঙ্কিংয়ে ছিল বড় ফারাক। ভারত ১৩৮ নম্বরে থাকলেও পানামার অবস্থান ৪৪। তার উপর ২০২৬ বিশ্বকাপে খেলা একটি দলের বিরুদ্ধে ভারতের এই ড্রকে স্বাভ...

২৭ সেপ্টে ২০২৬, ০৩:০৫ পিএম · 2 মিনিট
৪০০ মিটার হার্ডলসেও ফাইনালে ভারতের দুই প্রতিনিধি শ্রীশঙ্কর-সলোমন
ময়দান

৪০০ মিটার হার্ডলসেও ফাইনালে ভারতের দুই প্রতিনিধি শ্রীশঙ্কর-সলোমন

আইচি-নাগোয়া: লম্বা দৌড়ের পর এ বার পদকের দিকে লাফ দেওয়ার পালা। এশিয়ান গেমসে পুরুষদের লং জাম্পের ফাইনালে জায়গা করে নিলেন ভারতের মুরলী শ্রীশঙ্কর এবং ডেভিড পট্টুরাজ সলোমন। রবিবার যোগ্যতা অর্জন পর্বে শ্রীশঙ্কর ৭.৮৪ মিটার লাফ...

২৭ সেপ্টে ২০২৬, ০১:৪৪ পিএম · 2 মিনিট
PV Sindhu: সোনার লক্ষ্যে ছুটছেন সিন্ধু, জাপানি প্রতিপক্ষকে উড়িয়ে পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে
ময়দান

PV Sindhu: সোনার লক্ষ্যে ছুটছেন সিন্ধু, জাপানি প্রতিপক্ষকে উড়িয়ে পৌঁছে গেলেন কোয়া...

একই দিনে জোড়া জয়ে চলতি এশিয়ান গেমসে (Asian Games 2026) সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু (PV Sindhu)।

২৬ সেপ্টে ২০২৬, ১০:০৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.