JAZZBAAT 24 BANGLA
১৪ নভে ২০২৬, ০৫:৪২ পিএম
Breaking
শেষ সিজনে নতুন চমক, করণের কফির আড্ডায় এবার সময় রায়না! সঙ্গে তন্ময় ও ফারহা Bay of Bengal : কেঁদো দ্বীপের কাছে ভয়াবহ দুর্ঘটনা, সমুদ্রে তলিয়ে গেল মৎস্যজীবী ভটভটি Empire State Building: বিয়ের প্রস্তাব দিতে উঠে পড়লেন এম্পায়ার স্টেটের মাথায়! প্রেমের রোমা... Pakistan: ভাইরাল হওয়ার নেশায় মর্মান্তিক পরিণতি! ভিডিওর শুটিংয়ে খাঁচা থেকে বাঘিনী বের করতেই... Children's Day: ১৪ নভেম্বরেই কেন শিশু দিবস? ২০ নভেম্বর নয় কেন Abhishek Banerjee: 'মিথ্যে মামলায় ডাকা হচ্ছে', ভবানীপুর থানায় থেকে বেরিয়ে বললেন অভিষেক Argentina vs Uruguay: মেসিহীন আর্জেন্টিনাকে নতুন করে গড়তে চান স্কালোনি, শুরুতেই উরুগুয়ের... Jesus Owono: ফুটবলারের মৃত্যুর ঘটনায় ১২ ম্যাচ নির্বাসিত গোলকিপার শেষ সিজনে নতুন চমক, করণের কফির আড্ডায় এবার সময় রায়না! সঙ্গে তন্ময় ও ফারহা Bay of Bengal : কেঁদো দ্বীপের কাছে ভয়াবহ দুর্ঘটনা, সমুদ্রে তলিয়ে গেল মৎস্যজীবী ভটভটি Empire State Building: বিয়ের প্রস্তাব দিতে উঠে পড়লেন এম্পায়ার স্টেটের মাথায়! প্রেমের রোমা... Pakistan: ভাইরাল হওয়ার নেশায় মর্মান্তিক পরিণতি! ভিডিওর শুটিংয়ে খাঁচা থেকে বাঘিনী বের করতেই... Children's Day: ১৪ নভেম্বরেই কেন শিশু দিবস? ২০ নভেম্বর নয় কেন Abhishek Banerjee: 'মিথ্যে মামলায় ডাকা হচ্ছে', ভবানীপুর থানায় থেকে বেরিয়ে বললেন অভিষেক Argentina vs Uruguay: মেসিহীন আর্জেন্টিনাকে নতুন করে গড়তে চান স্কালোনি, শুরুতেই উরুগুয়ের... Jesus Owono: ফুটবলারের মৃত্যুর ঘটনায় ১২ ম্যাচ নির্বাসিত গোলকিপার

Virat Kohli: এক সেঞ্চুরিতেই একাধিক নজির, শচীনের রেকর্ড ভেঙে সানির সমতুল্য বিরাট

Virat Kohli: এক সেঞ্চুরিতেই একাধিক নজির, শচীনের রেকর্ড ভেঙে সানির সমতুল্য বিরাট
এক সেঞ্চুরিতেই একাধিক নজির কোহলির ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: বিরাট কোহলির (Virat Kohli) ব্যাটে রেকর্ডের বন্যা! তিরুবনন্তপুরমে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ভারতকে শুধু ৮ উইকেটের জয় এনে দেওয়াই নয়, একের পর এক নজির গড়েছেন প্রাক্তন অধিনায়ক। মাত্র ৮৮ বলে ১০টি চার ও ৯টি ছক্কায় সাজানো অপরাজিত ১৩৯ রানের দুরন্ত ইনিংসে একাধিক রেকর্ড নিজের নামে করে ফেলেছেন তিনি। এর পাশাপাশি তিনি ছুঁয়ে ফেলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাসকরকেও। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক শতরানের তালিকায় এখন একই আসনে দুই প্রজন্মের দুই তারকা।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড এত দিন এককভাবে ছিল গাভাসকরের দখলে। ৩৮টি ম্যাচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১৩টি শতরান করেছিলেন লিটল মাস্টার। রবিবার সেই নজিরে ভাগ বসালেন কোহলি। যদিও গাভাসকরের তুলনায় অনেক বেশি ম্যাচ খেলতে হয়েছে তাঁকে। ৭৪টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৩তম শতরানটি করলেন বিরাট। তবে শুধু গাভাসকর নন, এই ম্যাচে শচীন তেন্ডুলকরের একাধিক রেকর্ডও ভেঙেছেন ভারতীয় তারকা। একদিনের ক্রিকেটে দ্রুততম ১৫ হাজার রানের মাইলফলক ছুঁয়ে সচিনকে পিছনে ফেলেছেন তিনি। পাশাপাশি ভারতের মাটিতে ওডিআই ক্রিকেটে সর্বাধিক রানের মালিকও এখন কোহলি।

ভারতের মাটিতে ওয়ানডেতে শচীনের সংগ্রহ ছিল ৬,৯৭৬ রান। রবিবার সেই রেকর্ড ভেঙে দেন বিরাট। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচের আগে ঘরের মাঠে তাঁর রান ছিল ৬,৮৬৭। দুরন্ত ইনিংসের সুবাদে সেই সংখ্যা পৌঁছে গেল ৭,০০৬-এ। শুধু তাই নয়, একদিনের ক্রিকেটে কোনও নির্দিষ্ট মাঠে আউট না হয়ে সর্বাধিক রান করার নজিরও গড়ে ফেলেছেন তিনি। তিরুবনন্তপুরমের মাঠে আউট না হয়ে তাঁর সংগ্রহ এখন ৩৩৮ রান। একই সঙ্গে লিস্ট এ ক্রিকেটে শতরানের নিরিখে শচীনের কাছাকাছি পৌঁছে গিয়েছেন বিরাট। দু'জনেরই ঝুলিতে এখন ৫৯টি শতরান।

এ দিন ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম ভরসা হয়ে ওঠেন কোহলি। অধিনায়ক শুভমান গিলও দুরন্ত শতরান করেন। ১১০ রান করে আউট হন তিনি। অন্যদিকে, রোহিত শর্মার ৩২ রানের ইনিংসের পর ক্রিজে এসে ঝোড়ো ব্যাটিং শুরু করেন বিরাট। তাঁর অপরাজিত শতরানের সৌজন্যে মাত্র ৪১.৪ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। এর আগে ৫৪টি এক দিনের শতরান করেছিলেন কোহলি। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এই শতরান তাঁর ৫৫তম। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের মাটিতে সর্বাধিক শতরানের শচীনের রেকর্ড থেকেও এখন মাত্র এক ধাপ দূরে তিনি। ফলে বিরাটের রেকর্ডের দৌড় যে থামার নয়, তা আরও এক বার বুঝিয়ে দিল তিরুবনন্তপুরমের এই ইনিংস।

88 Views 0 Likes 0 Comments

Related News

Argentina vs Uruguay: মেসিহীন আর্জেন্টিনাকে নতুন করে গড়তে চান স্কালোনি, শুরুতেই উরুগুয়ের কাছে হার!
ময়দান

Argentina vs Uruguay: মেসিহীন আর্জেন্টিনাকে নতুন করে গড়তে চান স্কালোনি, শুরুতেই উ...

স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসি নেই। নেই তাঁর বাঁ পায়ের জাদু, নেই কঠিন পরিস্থিতিতে একার দক্ষতায় ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা। নতুন যুগের শুরুতেই ধাক্কা খেল আর্জেন্টিনা। শুক্রবার বুয়েনস আইরেসের লা বোম্বোনেরায় আন্তর্জাতিক প্র...

১৪ নভে ২০২৬, ০৪:৫৫ পিএম · 2 মিনিট
Jesus Owono: ফুটবলারের মৃত্যুর ঘটনায় ১২ ম্যাচ নির্বাসিত গোলকিপার
ময়দান

Jesus Owono: ফুটবলারের মৃত্যুর ঘটনায় ১২ ম্যাচ নির্বাসিত গোলকিপার

স্পোর্টস ডেস্ক: মাঠের সংঘর্ষে প্রতিপক্ষ ফুটবলারের মৃত্যুর ঘটনায় কড়া শাস্তি পেলেন গোলকিপার। ১২ ম্যাচের জন্য নির্বাসিত করা হল ফ্রান্সের ক্লাব ফুটবলে নয়, স্পেনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব এফসি আন্দোরার গোলরক্ষক জেসুস ওনোকে। স...

১৪ নভে ২০২৬, ০৪:৫০ পিএম · 2 মিনিট
KKR: কেকেআরে নতুন মালিক আসছে? শাহরুখের দলের সঙ্গে মার্কিন সংস্থার বড় চুক্তির জল্পনা
ময়দান

KKR: কেকেআরে নতুন মালিক আসছে? শাহরুখের দলের সঙ্গে মার্কিন সংস্থার বড় চুক্তির জল্প...

স্পোর্টস ডেস্ক: আইপিএলের তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মালিকানায় আসতে পারে বড় পরিবর্তন। মার্কিন বিনিয়োগকারী সংস্থা অ্যারেস ম্যানেজমেন্টের সঙ্গে কেকেআরের মালিকপক্ষের আলোচনা চলছে বলে রিপোর্ট। তবে পুরো দলের মা...

১৪ নভে ২০২৬, ০৪:১৭ পিএম · 2 মিনিট
Mohammad Kaif: বিশ্বকাপের আগে রোহিতের ব্যাটিং নিয়ে বড় চিন্তা! আউট হওয়ার ভুল ধরিয়ে দিলেন মহম্মদ কাইফ
ময়দান

Mohammad Kaif: বিশ্বকাপের আগে রোহিতের ব্যাটিং নিয়ে বড় চিন্তা! আউট হওয়ার ভুল ধরিয়ে...

স্পোর্টস ডেস্ক: ২০২৭ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপের আগে ভারতীয় দলের অন্যতম বড় ভরসা রোহিত শর্মা। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওডিআই সিরিজে তাঁর ব্যাটিং নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। পাঁচ ম্যাচের সিরিজে এ...

১৪ নভে ২০২৬, ০৪:১০ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.