JAZZBAAT 24 BANGLA
১০ অক্টো ২০২৬, ০২:৩৪ পিএম
Breaking
M A Baby: এসআইআর ও ফর্ম ৬ অনিয়মের অভিযোগে দিল্লিতে বিক্ষোভ, আটক CPIM-এর সাধারণ সম্পাদক এম... Mamata Banerjee: দিল্লিতে বিক্ষোভ চলাকালীন আটক মমতা বন্দ্যোপাধ্যায় Delhi Police : বিশৃঙ্খলার চেষ্টা করলেই যেতে হবে শ্রীঘরে, কড়া বার্তা দিল্লি পুলিশের Delhi: দিল্লিতে আটক সুজন চক্রবর্তী, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মীনাক্ষী মুখোপাধ্যায়দের CJP Protest: CJP-র বিক্ষোভের আগে জনশূন্য যন্তর মন্তর! ফাঁকা রাস্তার ভিডিও পোস্ট দিল্লি পুল... CJP Protest: CJP নেতাদের আটক ঘিরে উত্তপ্ত দিল্লি, মধ্য দিল্লির একাধিক রাস্তায় তীব্র যানজট Abhijit Deepke: দিল্লিতে আন্দোলনের মাঝেই এল দুঃসংবাদ! প্রিয়জনকে হারালেন CJP প্রতিষ্ঠাতা অভ... CJP Protest: অভিজিৎ আটক, তবু থামছে না CJP-র আন্দোলন! যন্তর মন্তরে নেতৃত্ব দেবেন অজিঙ্ক্য শ... M A Baby: এসআইআর ও ফর্ম ৬ অনিয়মের অভিযোগে দিল্লিতে বিক্ষোভ, আটক CPIM-এর সাধারণ সম্পাদক এম... Mamata Banerjee: দিল্লিতে বিক্ষোভ চলাকালীন আটক মমতা বন্দ্যোপাধ্যায় Delhi Police : বিশৃঙ্খলার চেষ্টা করলেই যেতে হবে শ্রীঘরে, কড়া বার্তা দিল্লি পুলিশের Delhi: দিল্লিতে আটক সুজন চক্রবর্তী, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মীনাক্ষী মুখোপাধ্যায়দের CJP Protest: CJP-র বিক্ষোভের আগে জনশূন্য যন্তর মন্তর! ফাঁকা রাস্তার ভিডিও পোস্ট দিল্লি পুল... CJP Protest: CJP নেতাদের আটক ঘিরে উত্তপ্ত দিল্লি, মধ্য দিল্লির একাধিক রাস্তায় তীব্র যানজট Abhijit Deepke: দিল্লিতে আন্দোলনের মাঝেই এল দুঃসংবাদ! প্রিয়জনকে হারালেন CJP প্রতিষ্ঠাতা অভ... CJP Protest: অভিজিৎ আটক, তবু থামছে না CJP-র আন্দোলন! যন্তর মন্তরে নেতৃত্ব দেবেন অজিঙ্ক্য শ...

New Police Bikes : নিরাপত্তা থেকে থানা আধুনিকীকরণ, মহালয়ায় মাস্টার স্ট্রোক শুভেন্দুর

New Police Bikes : নিরাপত্তা থেকে থানা আধুনিকীকরণ, মহালয়ায়  মাস্টার স্ট্রোক শুভেন্দুর
মহালয়ায় মুখ্যমন্ত্রী ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা,  নিউজ ডেস্ক: রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থায় আমূল পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধুমাত্র অপরাধ দমন নয়, পুলিশের কাজের ধরন থেকে শুরু করে থানার পরিকাঠামো সব ক্ষেত্রেই বদল আনার বার্তা দিলেন তিনি। একইসঙ্গে, মাদকদ্রব্য পাচার, বাল্যবিবাহ, নারী নির্যাতনের মত অপরাধ রুখতে পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী।

শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড ময়দান থেকে পশ্চিমবঙ্গ পুলিশের জন্য ৪৫০ টি গাড়ি ও ৪৫০ টি মোটর বাইকের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই উদ্বোধনের রাজ্যের ৪৫০ টি থানায় একটি করে গাড়ি ও একটি করে মোটরবাইক দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সেই অনুসারে বাইক ও গাড়ির উদ্বোধন করা হয়। জরুরী পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং সাধারণ মানুষের কাছে প্রশাসনের সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও কুড়ি হাজার পুলিশকর্মীকে বর্ষা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতি থেকে সুরক্ষার জন্য বিভিন্ন সামগ্রী প্রদান করার কথাও জানান তিনি। পাশাপাশি, প্রতিটি থানাতে ১১২ জরুরী পরিষেবাকে আরও কার্যকর করতে চারটি গাড়ি চারচাকা গাড়ি এবং চারটি মোটর বাইক  এবং কুড়িজন পুলিশ কর্মীকে নিয়ে একটি কুইক রেসপন্স টিম গড়ে তোলার কথাও জানান তিনি।

অনুষ্ঠান কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী বলেন, গুজরাট, মহারাষ্ট্রের থেকেও বাংলাকে আরও উন্নত করার লক্ষ্য রয়েছে তার। উন্নত কুইক রেসপন্স টিম গড়ে তোলার পরিকল্পনা নিচ্ছেন তিনি।" তাঁর কথায়, "রাজ্যের বহু থানার পরিকাঠামো অত্যন্ত পুরনো। সেগুলি আধুনিকরণের পাশাপাশি পুলিশকে তাঁদের কাজের সুবিধার্থে উন্নত প্রযুক্তি ও সরঞ্জাম দিতে হবে বলে জানান তিনি।" একইসঙ্গে, মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের বার্তা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “নেশামুক্ত পশ্চিমবঙ্গ করতে হবে। কোনভাবে যেন যুবসমাজ নেশায় আসক্ত না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। বিভিন্ন নিষিদ্ধ কাপ সিরাপ বিক্রি ও ব্যবহারের ওপরও কড়া নজরদারি রাখতে হবে। এছাড়াও ১৮ বছরের নিচে মেয়েদের বিয়ে বন্ধ করা এবং অল্প বয়সি মেয়েদের গর্ভধারণ রুখতে হবে। বাল্যবিবাহ রুখতে হবে আমাদের।”

এদিন, আরজিকর, বারুইপুর ও দুর্গাপুরের আইকিউ সিটির মত ঘটনার পুনরাবৃত্তি রুখতে পুলিশকে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা, "আমার সময়ে কোনও মায়ের অসম্মান মেনে নেওয়া যাবে না। মায়েদের গর্ভ থেকেই আমাদের জন্ম তাই মায়েদের সম্মান রক্ষা আমাদের কর্তব্য।" পুলিশকে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে স্বাধীনভাবে কাজ করার নির্দেশও দেন তিনি। এরই পাশাপাশি দেবীপক্ষে পুলিশের প্রথম ব্যাচের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরই পাশাপাশি, অক্টোবরের বেতন ষষ্ঠীর আগেই দেওয়ার আশ্বাসও দেন তিনি। 

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই খুশির হাওয়া প্রশাসনিক মহলে। মহালয়ার পূর্ণ তিথিতে মুখ্যমন্ত্রী যেভাবে নিরাপত্তার উপর জোর দিয়েছেন তার প্রশংসা করছে সাধারণ নাগরিকরা।

59 Views 0 Likes 0 Comments

Related News

Aahar Canteen: মাত্র ১ টাকায় রকমারি খাবার! মহালয়া থেকে রাজাবাজারে শুরু ‘আহার ক্যান্টিন’
মহানগর

Aahar Canteen: মাত্র ১ টাকায় রকমারি খাবার! মহালয়া থেকে রাজাবাজারে শুরু ‘আহার ক্যান...

কলকাতা, নিউজ ডেস্ক: এবার মাত্র ১ টাকায় মিলবে পেটভরে খাবার। আর্থিকভাবে পিছিয়ে পড়া ও অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে কলকাতার রাজাবাজারে বিশেষ উদ্যোগ নিল লোক জনশক্তি পার্টি (রামবিলাস)। আজ অর্থাৎ মহালয়ার দিন থেকেই চালু হ...

১০ অক্টো ২০২৬, ০১:০৮ পিএম · 1 মিনিট
Samik Bhattacharya: দিল্লির প্রতিবাদ ঘিরে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের
মহানগর

Samik Bhattacharya: দিল্লির প্রতিবাদ ঘিরে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা শমীক ভট্টাচ...

কলকাতা: মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে CJP-র প্রস্তাবিত প্রতিবাদ কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের নিশানা করলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁ...

১০ অক্টো ২০২৬, ১১:৫৮ এএম · 2 মিনিট
Dilip Ghosh: 'বিক্ষোভের নামে অশান্তি নয়',  CJP-র বিক্ষোভ নিয়ে বার্তা দিলীপ ঘোষের
মহানগর

Dilip Ghosh: 'বিক্ষোভের নামে অশান্তি নয়', CJP-র বিক্ষোভ নিয়ে বার্তা দিলীপ ঘোষের

নিউজ ডেস্ক: এবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির ডাকা বিক্ষোভ নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, 'গণতান্ত্রিক দেশে প্রতিবাদ করার অধিকার সকলের রয়েছে। তবে সেই প্রতিবাদের নামে আইনশৃঙ্খলা বিঘ্নিত করার ...

১০ অক্টো ২০২৬, ১০:৫৫ এএম · 2 মিনিট
Mamata Banerjee: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির বিপুল জয়কে উড়িয়ে দিলেন মমতা, ছাপ্পার অভিযোগে তোপ
মহানগর

Mamata Banerjee: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির বিপুল জয়কে উড়িয়ে দিলেন মমতা, ছাপ্পার...

হাসিরানির প্রার্থী হওয়া নিয়েও নন্দীগ্রামে আবেগের আবহ তৈরি হয়েছিল। শুভেন্দুর দীর্ঘদিনের আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুর পর তাঁর মাকে প্রার্থী করে বিজেপি। দলের দাবি, সেই আবেগের পাশাপাশি রাজ্য সরকারের কাজ এবং কেন্দ্রীয় সরকারের উন্নয়নের বার্তাও ভোটারদের একাংশের কাছে পৌঁছেছে।

০৯ অক্টো ২০২৬, ০৬:২২ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.