JAZZBAAT 24 BANGLA
০৮ অক্টো ২০২৬, ০১:৪৮ পিএম
Breaking
Samik Bhattacharya: 'অন্যায় হয়েছে...' বিকাশরঞ্জনে বাড়িতে হামলাকাণ্ডে সরব শমীক ভট্টাচার্য Durga Puja2026: পুজোয় এবার ট্রেন্ডিং কাটদানা জামদানি ও মোডাল সিল্কের শাড়ি Nana Patekar: ‘কন্ট্রোল উদয়, কন্ট্রোল!’—নানা পাটেকর চলে গেলেন, হাসতে হাসতেই তাঁকে মনে রাখল... Bigboss 2026: সপ্তাহের মাঝেই দুঃসংবাদ, বিগ-বসের বাড়ি থেকে বিদায় নিলেন প্রাক্তন জাতীয় দল... Dengue: রাজ্যে ডেঙ্গি আক্রান্ত প্রায় ৯ হাজার, শীর্ষে মুর্শিদাবাদ, জরুরি বৈঠক স্বাস্থ্য ভবন... Voter List: ভোটার তালিকা থেকে নাম বাদ? এবার অনলাইনেই ফের আবেদন! SIR-এর পর নতুন সুযোগ, কীভা... Lionel Messi: মেসির বিদায়ে আবেগঘন রোনাল্ডো! ‘চিরকাল মনে রাখার মতো ইতিহাস’, শেষ হল এক যুগ Delhi: দিল্লির চলন্ত বাসে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, দেড় মাসেই চার্জ গঠন! ২৪ অক্টোবর থে... Samik Bhattacharya: 'অন্যায় হয়েছে...' বিকাশরঞ্জনে বাড়িতে হামলাকাণ্ডে সরব শমীক ভট্টাচার্য Durga Puja2026: পুজোয় এবার ট্রেন্ডিং কাটদানা জামদানি ও মোডাল সিল্কের শাড়ি Nana Patekar: ‘কন্ট্রোল উদয়, কন্ট্রোল!’—নানা পাটেকর চলে গেলেন, হাসতে হাসতেই তাঁকে মনে রাখল... Bigboss 2026: সপ্তাহের মাঝেই দুঃসংবাদ, বিগ-বসের বাড়ি থেকে বিদায় নিলেন প্রাক্তন জাতীয় দল... Dengue: রাজ্যে ডেঙ্গি আক্রান্ত প্রায় ৯ হাজার, শীর্ষে মুর্শিদাবাদ, জরুরি বৈঠক স্বাস্থ্য ভবন... Voter List: ভোটার তালিকা থেকে নাম বাদ? এবার অনলাইনেই ফের আবেদন! SIR-এর পর নতুন সুযোগ, কীভা... Lionel Messi: মেসির বিদায়ে আবেগঘন রোনাল্ডো! ‘চিরকাল মনে রাখার মতো ইতিহাস’, শেষ হল এক যুগ Delhi: দিল্লির চলন্ত বাসে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, দেড় মাসেই চার্জ গঠন! ২৪ অক্টোবর থে...

Voter List: ভোটার তালিকা থেকে নাম বাদ? এবার অনলাইনেই ফের আবেদন! SIR-এর পর নতুন সুযোগ, কীভাবে করবেন?

Voter List: ভোটার তালিকা থেকে নাম বাদ? এবার অনলাইনেই ফের আবেদন! SIR-এর পর নতুন সুযোগ, কীভাবে করবেন?
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে চলা বিশেষ নিবিড় সমীক্ষা বা SIR-এর পর বাদ পড়া ভোটারদের জন্য ফের নাম তোলার প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা ডুপ্লিকেট হিসেবে যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাঁরা নির্দিষ্ট প্রক্রিয়ায় ফের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন করতে পারবেন।

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, এবার অনলাইনেও আবেদন করার সুযোগ রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে। পাশাপাশি জেলার ইলেক্টোরাল অফিসারের ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারের কাছ থেকেও ফর্ম ৬ নিয়ে আবেদন করা যাবে।

শুধু SIR-এর সময় নাম বাদ যাওয়া ভোটারদের জন্যই এই সুযোগ নয়। যাঁরা প্রথমবার ভোটার তালিকায় নাম তুলতে চান, তাঁরাও ফর্ম ৬-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। অর্থাৎ ১৮ বছর বয়স পূর্ণ করা নতুন ভোটারদের নাম নথিভুক্ত করার ক্ষেত্রেও এই ফর্ম ব্যবহার করা যাবে।

তবে এখানেই রয়েছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যাঁদের নাম বাদ যাওয়ার পর সেই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে এবং সেই আবেদন এখনও নিষ্পত্তি হয়নি, তাঁদের ক্ষেত্রে নতুন এই প্রক্রিয়া কীভাবে কার্যকর হবে, তা নিয়ে এখনও স্পষ্টতা নেই। সংশ্লিষ্ট সূত্রের দাবি, এমন আবেদনের সংখ্যা প্রায় ৩০ লক্ষ। ফলে ট্রাইব্যুনালে থাকা আবেদনকারীদের ক্ষেত্রে নতুন করে ফর্ম ৬ জমা দেওয়া কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

ভোটার তালিকা সংক্রান্ত এই বিতর্কের মধ্যেই ফর্ম ৬ নিয়ে সুপ্রিম কোর্টেও আলোচনা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে দায়ের হওয়া একটি মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত ফর্ম ৬-এর পরিবর্তন নিয়ে প্রশ্ন তোলেন। আদালতের বক্তব্য ছিল, কোনও পরিবর্তিত ফর্ম ৬-কে তারা অনুমোদন করেনি। বিষয়টি কীভাবে পরিবর্তিত হল, তার ব্যাখ্যাও আদালত জানতে চেয়েছে।

এদিকে SIR নিয়ে রাজনৈতিক চাপানউতোরও অব্যাহত। ভোটার তালিকায় অনিয়ম এবং স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে বিরোধী দলগুলি দীর্ঘদিন ধরেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব। ‘সেভ ডেমোক্রেসি’ কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন সদনমুখী বিক্ষোভও করেছে বিরোধী জোটের নেতারা।

ফলে একদিকে বাদ পড়া ভোটারদের ফের নাম তোলার সুযোগ, অন্যদিকে ট্রাইব্যুনালে আটকে থাকা বিপুল সংখ্যক আবেদন দুই বিষয় নিয়েই এখন নজর নির্বাচন কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে। সবচেয়ে বড় প্রশ্ন, যাঁদের নাম নিয়ে ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া চলছে, তাঁদের জন্য কি আলাদা কোনও ব্যবস্থা ঘোষণা করা হবে?

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
24 Views 0 Likes 0 Comments

Related News

Samik Bhattacharya: 'অন্যায় হয়েছে...' বিকাশরঞ্জনে বাড়িতে হামলাকাণ্ডে সরব শমীক ভট্টাচার্য
মহানগর

Samik Bhattacharya: 'অন্যায় হয়েছে...' বিকাশরঞ্জনে বাড়িতে হামলাকাণ্ডে সরব শমীক ভট্ট...

কলকাতা, নিউজ ডেস্ক: সাতসকালে বর্ষীয়ান সিপিআইএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনা ঘটে। একের পর এক বোতল ছুড়ে হামলা চলে বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় জানলার কাচ। এবার এই ঘটনায় মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি শমীক...

০৮ অক্টো ২০২৬, ০১:২৮ পিএম · 2 মিনিট
Dengue: রাজ্যে ডেঙ্গি আক্রান্ত প্রায় ৯ হাজার, শীর্ষে মুর্শিদাবাদ, জরুরি বৈঠক স্বাস্থ্য ভবনে
মহানগর

Dengue: রাজ্যে ডেঙ্গি আক্রান্ত প্রায় ৯ হাজার, শীর্ষে মুর্শিদাবাদ, জরুরি বৈঠক স্বাস...

নিউজ ডেস্ক: উৎসবের মরশুম শুরু হতেই পশ্চিমবঙ্গে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। রাজ্যজুড়ে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই প্রায় ৯ হাজারে পৌঁছে গিয়েছে। শুধু গত পাঁচ দিনেই প্রায় ১ হাজার নতুন আক্রান্তের খবর মিলেছে বলে স্বাস্থ...

০৮ অক্টো ২০২৬, ১২:২৪ পিএম · 2 মিনিট
Kunal Ghosh: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার নিন্দায় কুণাল ঘোষ
মহানগর

Kunal Ghosh: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার নিন্দায় কুণাল ঘোষ

নিউজ ডেস্ক: বিশিষ্ট আইনজীবী ও সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানালেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সমাজমাধ্যমে এক পোস্টে তিনি জানান, সকালে বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে যেভাবে হামলা হয়...

০৮ অক্টো ২০২৬, ১২:০৮ পিএম · 1 মিনিট
BikashRanjanBhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে সাতসকালে হামলা, সিসিটিভি ভাঙার অভিযোগ, ‘ভয় দেখানো যাবে না’ হুঁশিয়ারি
মহানগর

BikashRanjanBhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে সাতসকালে হামলা, সিসিটিভি...

রাজ্যসভার প্রাক্তন সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্বালোকের বাড়িতে হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ভোরবেলা মুখ ঢাকা একদল দুষ্কৃতী মোটরবাইকে চেপে এসে বাড়ির সামনের সিসিটিভি ক্যামেরা ভেঙে দেয় এবং এলোপাথাড়ি ইট ছুড়ে হামলা চালায়।

০৮ অক্টো ২০২৬, ০৯:১৮ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.