JAZZBAAT 24 BANGLA
২৩ সেপ্টে ২০২৬, ০৫:৪৯ পিএম
Breaking
বেরিয়েছিলেন মর্নিং ওয়াকে, ফিরলো নিথর দেহ ‘মাসে ২৫ হাজার টাকা পকটে মানি পেতাম’ মন্তব্যে রিতিকে ট্রোল, নেটিজেনদের প্রশ্ন, ‘এ কেমন দার... ড্রাই-ফ্রুটসের দোকানে মাদকের কারখানা! পুলিশের হানায় পর্দাফাঁস আন্তর্জাতিক চক্রের বাবা-ছেলের নীরব ভালোবাসার এই গল্প চোখে জল আনবে? ‘দ্য প্যাক্ট’-এর ট্রেলারে লুকিয়ে কোন অজানা... মাত্র এক সপ্তাহেই বদলে গেল ছবি, দ্রুততম সেঞ্চুরির পর লজ্জার রেকর্ড অভিষেকের নন্দিনী দত্তকে ঘিরে বিস্ফোরক পোস্ট, বিগ বস বাংলার বিতর্কে মুখ খুললেন সঙ্ঘশ্রী-রূপাঞ্জনা-অন... ২০২৬ সালের দুর্গাপূজায় মহিলাদের জন্য ৯টি আধুনিক পোশাকের আইডিয়া লোকালয়ে ঢুকে দোকান ভাঙল বুনো হাতি, আতঙ্কে স্থানীয়রা বেরিয়েছিলেন মর্নিং ওয়াকে, ফিরলো নিথর দেহ ‘মাসে ২৫ হাজার টাকা পকটে মানি পেতাম’ মন্তব্যে রিতিকে ট্রোল, নেটিজেনদের প্রশ্ন, ‘এ কেমন দার... ড্রাই-ফ্রুটসের দোকানে মাদকের কারখানা! পুলিশের হানায় পর্দাফাঁস আন্তর্জাতিক চক্রের বাবা-ছেলের নীরব ভালোবাসার এই গল্প চোখে জল আনবে? ‘দ্য প্যাক্ট’-এর ট্রেলারে লুকিয়ে কোন অজানা... মাত্র এক সপ্তাহেই বদলে গেল ছবি, দ্রুততম সেঞ্চুরির পর লজ্জার রেকর্ড অভিষেকের নন্দিনী দত্তকে ঘিরে বিস্ফোরক পোস্ট, বিগ বস বাংলার বিতর্কে মুখ খুললেন সঙ্ঘশ্রী-রূপাঞ্জনা-অন... ২০২৬ সালের দুর্গাপূজায় মহিলাদের জন্য ৯টি আধুনিক পোশাকের আইডিয়া লোকালয়ে ঢুকে দোকান ভাঙল বুনো হাতি, আতঙ্কে স্থানীয়রা

দু’বারের চ্যাম্পিয়ন আজ বিশ্বকাপেই অনিশ্চিত, ফের কোয়ালিফায়ারের দরজায় ওয়েস্ট ইন্ডিজ

দু’বারের চ্যাম্পিয়ন আজ বিশ্বকাপেই অনিশ্চিত, ফের কোয়ালিফায়ারের দরজায় ওয়েস্ট ইন্ডিজ

ওডিআই বিশ্বকাপের ইতিহাসে প্রথম দুইবারের চ্যাম্পিয়ন ছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই তারাই এখন অনিয়মিত এবং অনিশ্চিত বিশ্বকাপের মঞ্চে। এর আগে গত ২০২৩ সালের বিশ্বকাপেও যোগ্যতা অর্জন করতে পারেনি ক্যারিবিয়ানরা। আর এ বারেও যেন সেদিকেই গড়াচ্ছে পরিস্থিতি। লাগাতার খারাপ পারফরম্যান্সের জেরে আগামী ২০২৭ বিশ্বকাপেও সরাসরি যোগ্যতা অর্জনের রাস্তা বন্ধ হয়ে গেল তাদের সামনে। বিশ্বকাপে নিজেদের জায়গা করে নিতে এ বারও কোয়ালিফায়ার পর্ব খেলতে হবে সাই হোপদের।

২০১৯ সালে শেষবার বিশ্বকাপের মূল পর্বে দেখা গিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। তবে সেবারও সরাসরি সুযোগ পায়নি তারা। কোয়ালিফায়ারের বাধা পেরিয়ে পৌঁছতে হয়েছিল মূল পর্বে। এর ৪ বছর পর সেই বাধা টপকাতে না পারায় ২০২৩ সালের বিশ্বকাপই খেলা হয়নি ১৯৭৫ এবং ৭৯-এর বিশ্বচ্যাম্পিয়নদের। এ বারেও একই ছবি। আগামী বছরের বিশ্বকাপে আয়োজক হিসাবে সরাসরি জায়গা পেয়েছে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। অন্যদিকে নামিবিয়া আয়োজক দেশ হলেও আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় তাদেরও খেলতে হবে যোগ্যতা অর্জন পর্ব।

এ ছাড়া বাকি আটটি জায়গা নির্ধারিত হবে পূর্ণ সদস্য দেশগুলির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে। আর ঠিক এখানেই বিপদে পড়ে গিয়েছে ক্যারিবিয়ানরা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পর ৭৩ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাঙ্কিংয়ে দশ নম্বরে নেমে গিয়েছে তারা। তাদের ওপরে রয়েছে বাংলাদেশ (৮৩) এবং আফগানিস্তান (৯০)। এর পর আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু সেই সিরিজ ৩-০ জিতলেও লাভ হবে না। কারণ নিয়ম অনুযায়ী, বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে অন্ততঃ ৩০ সেপ্টেম্বরের মধ্যে র‌্যাঙ্কিংয়ের প্রথম আটে থাকতে হবে। সেখানে এই সিরিজ শেষ হবে আগামী ৩ অক্টোবর।

সরাসরি যোগ্যতা অর্জনের সুযোগ হারানোর হলে এখন আর কোয়ালিফায়ার খেলা ছাড়া কোনও গতি নেই ক্যারিবিয়ানদের। যেমনটা খেলতে হয়েছে গত দুবারও। মূলতঃ আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের জয়ই শেষ করে দিয়েছে ক্যারিবিয়ানদের সরাসরি বিশ্বকাপ খেলার শেষ আশাটুকু। এই জয়ের ফলে আফগানিস্তান বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেললেও আরও একবার অনিশ্চিত হয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজের ভাগ্য। ভাবা যায়, এক সময় যারা বিশ্ব ক্রিকেটকে শাসন করত, আজ তারা লড়ছে যোগ্যতা অর্জনের জন্য! সত্যিই সময় বড়ো নিষ্ঠুর!

44 Views 0 Likes 0 Comments

Related News

মাত্র এক সপ্তাহেই বদলে গেল ছবি, দ্রুততম সেঞ্চুরির পর লজ্জার রেকর্ড অভিষেকের
ময়দান

মাত্র এক সপ্তাহেই বদলে গেল ছবি, দ্রুততম সেঞ্চুরির পর লজ্জার রেকর্ড অভিষেকের

স্পোর্টস ডেস্ক: মাত্র এক সপ্তাহের ব্যবধানেই অভিষেক শর্মাকে নিয়ে দুটি সম্পূর্ণ বিপরীত ছবি দেখল ক্রিকেট দুনিয়া। আগের সপ্তাহেই আফগানিস্তানের বিরুদ্ধে মাত্র ৩৪ বলে ১০৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে বিশ্বরেকর্ড গড়েছিলেন ভারতীয...

২৩ সেপ্টে ২০২৬, ০২:৪৬ পিএম · 2 মিনিট
মীরাবাইয়ের রুপো, পদক কবাডিতেও, চতুর্থ দিনে আরও ভরল ভারতের ঝুলি
ময়দান

মীরাবাইয়ের রুপো, পদক কবাডিতেও, চতুর্থ দিনে আরও ভরল ভারতের ঝুলি

স্পোর্টস ডেস্ক: তাঁকে নিয়ে প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা পূরণও করলেন মীরাবাঈ চানু। বুধবার আইচি-নাগোয়া এশিয়ান গেমসের চতুর্থ দিনে মহিলাদের ৪৯ কেজি ভারোত্তোলনে রুপো জিতে ইতিহাস গড়লেন তিনি। মোট ১৯৮ কেজি ওজন তুলে এশিয়াডে ...

২৩ সেপ্টে ২০২৬, ০২:৩৩ পিএম · 2 মিনিট
পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন! ইরানকে ৩৭-২৩ উড়িয়ে দিল ভারতের নারীবাহিনী
ময়দান

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন! ইরানকে ৩৭-২৩ উড়িয়ে দিল ভারতের নারীবাহিনী

স্পোর্টস ডেস্ক: চলতি আইচি-নাগোয়া এশিয়ান গেমসের কবাডিতে জয়ের দৌড় অব্যাহত ভারতীয় মহিলা দলের। বুধবার গ্রুপ পর্বের ম্যাচে ইরানকে ৩৭-২৩ পয়েন্টে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল ভারত। শুরুটা অবশ্য ভারতের পক্ষে ছিল না। ...

২৩ সেপ্টে ২০২৬, ১২:১১ পিএম · 2 মিনিট
কঠিন সময়ে পাশে গীতশ্রী, আবেগঘন বার্তায় ফুটে উঠল তাঁদের সম্পর্ক
ময়দান

কঠিন সময়ে পাশে গীতশ্রী, আবেগঘন বার্তায় ফুটে উঠল তাঁদের সম্পর্ক

স্পোর্টস ডেস্ক: ৩৩ বছর বয়সে ফুটবলকে বিদায় জানালেন ভারতীয় ফুটবলার প্রবীর দাস। দীর্ঘ প্রায় ১৫ বছরের পেশাদার কেরিয়ারের পর চোট ও শারীরিক সমস্যার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি। অবসরের ঘোষণার সঙ্গে সঙ্গে আবেগঘন হয়ে উ...

২৩ সেপ্টে ২০২৬, ১১:৫৫ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.