মেষ: একা সময় কাটাতে পছন্দ করবেন। দাম্পত্যজীবন ভাল কাটবে। বহু দিনের বকেয়া পাওনাগুলি পেতে পারেন। বন্ধুদের সাহায্য নতুন প্রেম উদ্দীপনাকে জাগিয়ে তুলবে।
বৃষ: অফিস থেকে ফিরে বাড়ির কাজ করতে পারেন। তাতে মনে শান্তি পাবেন। স্বাস্থ্য নিয়ে সতর্ক হন। দীর্ঘস্থায়ী বিনিয়োগ করা প্রয়োজন। কাজের অত্যধিক শক্তি ভালো ফল আনবে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে।
মিথুন: প্রেমে জটিলতা বাড়বে। শিল্প কর্মে যুক্ত ব্যক্তি প্রচুর প্রশংসা পাবেন। অফিসের লোকেরা অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে। বাবার সঙ্গে কিছু আলোচনা হতে পারে। স্ত্রীর/স্বামীর জন্য খরচ বাড়বে।
কর্কট: মায়ের অসুস্থতা সারাতে ডাক্তারের সাহায্য নিতে হতে পারে। এটি একটি মিশ্র দিন হতে চলেছে। ব্যবসায় লাভ হওয়ায় সম্ভাবনা।তুচ্ছ বিষয়ে মেজাজ হারাতে পারেন। স্ত্রীর/স্বামীর সঙ্গে বেড়াতে যেতে পারেন। অফিসের কাজে চাপ বাড়াতে পারে।
সিংহ: শিল্পীরা বেশ কিছু নতুন সুযোগ পাবেন। যদি কোনও চুক্তি করতে যান তাহলে সব জরুরি নথি নিয়েছেন কি না তা মিলিয়ে নিন। বেড়াতে বেরোন। স্বাস্থ্য ভাল থাকবে। প্রেমে বিষণ্ণতা আসবে।
কন্যা: কর্মক্ষেত্রে ভাল দিন হতে পারে। একা সময় কাটাতে পছন্দ করবেন। অবসরে দোকানঘর পরিষ্কার করতে পারেন। স্ত্রীর সঙ্গে দূরে বেড়াতে যাওয়ার জন্য আলোচনা করতে পারেন। বাবার সঙ্গে ব্যবসার ব্যাপারে কথা হওয়ার যোগ আছে।
তুলা: বন্ধুরা প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে। ব্যবসায় বাড়ির লোক সাহায্য করবে। ভালবাসার সঙ্গীর সঙ্গে বেড়াতে যাবেন। ভাল সময় কাটান। অফিসের কাজে অগ্রগতি দেখতে পাবেন।
বৃশ্চিক: সাফল্যের যোগ আছে। সঙ্গী অপমান করতেপারে। অশান্তির যোগ। ব্যবসায় একটু চাপ বাড়তে পারে। নতুন ব্যবসায় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। জলপথ এড়িয়ে চলুন।
ধনু: ধৈর্য ধরুন। অতীতের কঠোর পরিশ্রম থাকে ফল পাবেন। ইচ্ছাপূর্ণ হবে। এমন কাজ করবেন না যা প্রেমিকা পছন্দ করেন না কারণ এতে তাকে অসম্মান করা হয়। সন্তানের জন্য খরচ বাড়ার সম্ভাবনা।
মকর: চাকরির জায়গায় বিভিন্ন সমস্যা হতে পারে। কোনো ধর্মীয় বই পড়ে শান্তি পাবেন। স্বামী স্ত্রীর সঙ্গে ভাল সময় কাটবে। ঘাড়ে পিঠে ব্যথায় ভুগবেন। এটিকে অবহেলা করবেন না। বিশ্রাম প্রয়োজন। পুরোনো জিনিস কিংবা গয়নায় বিনিয়োগ লাভ এবং সমৃদ্ধি আনবে।
কুম্ভ: সীমিত ধৈর্য হবে। কিন্তু এই ব্যাপারে সতর্ক হন। মনের মতো কারুর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা। দক্ষতা প্রদর্শনের সুযোগ থাকবে। হঠাৎই কাজ থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন। ফাঁকা সময় পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। ব্যবসার থেকে লাভ হওয়ার সম্ভাবনা।
মীন: স্থিতিশীল জীবনযাত্রার জন্য বাড়ির সম্পর্কে মনোযোগী হওয়া দরকার। বদভ্যাস ছাড়ার জন্য ভাল সময়। কাজের সুযোগ এলে তার সদ্ব্যবহার করুন। প্রেমের উচ্ছ্বাসে স্বপ্ন এবং বাস্তবতা মিশে যাবে।