আজকের আর্থিক রাশিফলে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকার জন্য অর্থ, কর্মক্ষেত্র ও পারিবারিক জীবনে শুভ ফলের ইঙ্গিত রয়েছে। আবার কিছু রাশিকে লেনদেন, স্বাস্থ্য এবং বিবাদ থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মেষ রাশির জাতকদের দিনটি মিশ্র হতে পারে। জীবনসঙ্গীর সহযোগিতা মিললেও সন্তানের বিষয়ে দুশ্চিন্তা তৈরি হতে পারে। দীর্ঘদিন আটকে থাকা কিছু কাজ এগোতে পারে। বৃষ রাশির জন্য দিনটি শান্তি ও সাফল্যের। চাকরি ও কর্মক্ষেত্রে সম্মান বাড়ার পাশাপাশি নতুন চুক্তি থেকে লাভের সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশির জাতকদের মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখতে হবে। তবে সন্তানদের পড়াশোনা বা প্রতিযোগিতায় সাফল্যের খবর আনন্দ দেবে। কর্কট রাশির জাতকদের জীবিকা ও কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। কাজের প্রয়োজনে বাইরে যেতে হলেও তা লাভজনক হতে পারে।
সিংহ রাশির জাতকদের আয়ের নতুন পথ খুলতে পারে। শিক্ষা ও প্রতিযোগিতায় সাফল্য মিললেও অতিরিক্ত কাজের কারণে ক্লান্তি বাড়তে পারে। কন্যা রাশির চাকরি ও ব্যবসায় অপ্রত্যাশিত সাফল্যের যোগ রয়েছে। আইনি বিবাদেও অনুকূল ফল পাওয়া যেতে পারে।
তুলা রাশির জাতকদের বড় কোনও আর্থিক সমস্যা মিটে যেতে পারে। হাতে প্রয়োজনীয় অর্থ আসায় স্বস্তি মিলবে। ভ্রমণের পরিকল্পনাও হতে পারে। বৃশ্চিক রাশির অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকলেও স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া দরকার।
ধনু রাশির জাতকদের সরকারি কাজে সাফল্য আসতে পারে। বিরোধীরাও কাজের প্রশংসা করতে পারেন। শ্বশুরবাড়ির দিক থেকে আর্থিক সহায়তার সম্ভাবনা রয়েছে। মকর রাশির পারিবারিক ও আর্থিক বিষয়ে সাফল্য আসবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাওয়া যাবে।
কুম্ভ রাশির জাতকদের জন্য দিনটি কিছুটা সতর্কতার। স্বাস্থ্য সমস্যা, অযথা বিবাদ বা হতাশার পরিস্থিতি তৈরি হতে পারে। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভাবা প্রয়োজন।
মীন রাশির জাতকদের দাম্পত্য জীবনের সমস্যা কিছুটা মিটতে পারে। তবে আজ বড় কোনও আর্থিক লেনদেন না করাই ভালো। ধর্মীয় কাজে অর্থব্যয় হতে পারে। ভ্রমণের সময় টাকা ও মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
আজ কয়েকটি রাশির জন্য অর্থ ও কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকলেও সতর্কতা এবং সংযম বজায় রাখাই হবে সবচেয়ে গুরুত্বপুর্ন।