JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ১২:৩৩ এএম
Breaking
Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপৃষ্ট মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক... SaptamiCrowd: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে বিপর্যয়! ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের অংশ, অস... Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপৃষ্ট মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক... SaptamiCrowd: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে বিপর্যয়! ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের অংশ, অস...

সামনে এল বাংলাদেশে পুলিশের সামনে হেনস্তার শিকার হওয়া মহিলার পরিচয়, যে কারণে হামলা

সামনে এল বাংলাদেশে পুলিশের সামনে হেনস্তার শিকার হওয়া মহিলার পরিচয়, যে কারণে হামলা

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশে রাজবাড়ী শহরের বড় বাজার এলাকায় জাকিয়া সুলতানা নামের এক নারী উদ্যোক্তার কাপড়ের ব্যবসায়ীদের সাথে বিরোধকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতেই তাকে লাঞ্ছিত ও মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গত শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে রাজবাড়ী শহরের কাপড়ের বাজারে এ অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, ওই নারী একজন ম্যাজিস্ট্রেট। আবার কেউ কেউ বলছেন, ভোক্তা অধিকার সংক্রান্ত অভিযোগ করায় তার ওপর হামলা হয়েছে। তবে জাজবাত ২৪ বাংলা'র পক্ষ থেকে যাচাই করে দেখা গেছে, ভাইরাল ভিডিওর ওই নারী কোনো ম্যাজিস্ট্রেট, শিক্ষিকা বা ভোক্তা অধিকারবিষয়ক কর্মকর্তা নন। তিনি রাজবাড়ী শহরের বড় বাজারের একজন কাপড় ব্যবসায়ী। ব্যবসায়িক বিরোধের জেরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে তাকে ধাওয়া ও মারধরের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাকিয়া সুলতানার 'আস্থা পোশাক শিল্প' প্রতিষ্ঠানে শাহানা পারভীন বৃষ্টি নামে এক নারী সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। সেখানে জাকিয়ার সাথে মনোমালিন্য হওয়ায় বৃষ্টি চাকরি ছেড়ে দেন এবং একই বাজারে নিজে একটি পোশাকের দোকান চালু করেন।

ব্যবসায়ীদের দাবি, নতুন দোকান দেওয়ায় জাকিয়া সুলতানা ক্ষুব্ধ হয়ে বাজার কমিটির সভাপতি আজিজ মন্ডলকে বৃষ্টির দোকান বন্ধের চাপ দেন। এ নিয়ে সভাপতির সাথে তার তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে জাকিয়া সুলতানা অন্য নারীদের সাথে নিয়ে বাজারে বিক্ষোভ মিছিল ও কাদেরিয়া মার্কেটে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

মার্কেটে চরম উত্তেজনা ছড়িয়ে পড়লে কাপড় বাজারের ব্যবসায়ীরা তাকে ধাওয়া দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জাকিয়া সুলতানাকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও কয়েকজন যুবক ওই নারী উদ্যোক্তাকে বেধড়ক মারধর করছেন। পরবর্তীতে পুলিশ তাকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে রাজবাড়ী সদর থানায় নিয়ে যায়।

এদিকে ঘটনার পর কাদেরিয়া মার্কেটের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে জাকিয়া সুলতানার গ্রেফতারের দাবিতে রাজবাড়ী সদর থানায় বিক্ষোভ মিছিল নিয়ে যান এবং লিখিত অভিযোগ দায়ের করেন। ব্যবসায়ীদের অভিযোগ, জাকিয়া সুলতানা বাজারে আসার পর থেকেই নানা বিরোধে জড়াচ্ছেন এবং তার প্রতিষ্ঠানে কর্মরত নারী কর্মীদের সাথে অনৈতিক আচরণ ও নির্যাতন চালাতেন।

তবে সমস্ত অভিযোগ প্রত্যাখ্যান করে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা জাজবাত২৪ বাংলাকে বলেন, ‘আমার সাবেক কর্মচারী বৃষ্টি হিসাব না বুঝিয়ে নতুন দোকান নেওয়ায় আমি ব্যবসায়ী সমিতিতে লিখিত অভিযোগ দিই। কিন্তু সমিতি তা আমলে না নিয়ে উল্টো ব্যবসায়ীদের লেলিয়ে দিয়ে আমাকে লাঞ্ছিত ও মারধর করে বাজার থেকে বের করে দিয়েছে।’

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জাজবাত২৪ বাংলাকে জানান, ব্যবসা সংক্রান্ত বিরোধ থেকে ব্যবসায়ীরা জাকিয়া সুলতানাকে ঘিরে ধরেছিলেন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি সমাধান করা হয়েছে।

30 Views 0 Likes 0 Comments

Related News

Donald Trump: গ্রাহাম আইনে ছাড়, স্বস্তি ভারত-চিনের, ইউক্রেন যুদ্ধ ঘিরে ওয়াশিংটনের নীতিতে নতুন মোড়
বিদেশ

Donald Trump: গ্রাহাম আইনে ছাড়, স্বস্তি ভারত-চিনের, ইউক্রেন যুদ্ধ ঘিরে ওয়াশিংটনের...

নয়াদিল্লি: রাশিয়ার কাছ থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস কেনা দেশগুলির উপর বিপুল শুল্ক চাপানোর পথ খুলে দিয়েছিল আমেরিকার নতুন আইন। লক্ষ্য ছিল, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য মস্কোর আর্থিক জোগান কমানো এবং রুশ জ্বালানি কেন...

১৭ অক্টো ২০২৬, ০৩:৫৩ পিএম · 6 মিনিট
Hindu Temple Threat : আমেরিকায় হিন্দু মন্দিরে হামলার ছক  মার্কিন যুবককে ঘিরে চাঞ্চল্য
বিদেশ

Hindu Temple Threat : আমেরিকায় হিন্দু মন্দিরে হামলার ছক মার্কিন যুবককে ঘিরে চাঞ্চ...

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই যুবক তার সহকর্মীদের কাছে ভারতীয়দের খুন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে অভিযোগ।

১৬ অক্টো ২০২৬, ০২:১৯ পিএম · 2 মিনিট
আমেরিকার স্কুলে ঢুকে বন্দুক হামলা, শিশু সহ নিহত চার
বিদেশ

আমেরিকার স্কুলে ঢুকে বন্দুক হামলা, শিশু সহ নিহত চার

নিউজ ডেস্ক: ফের আমেরিকায় স্কুলে বন্দুকবাজের হামলা। বন্দুক হামলায় তিন শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। এখনও স্কুলের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ...

১৬ অক্টো ২০২৬, ১১:৪১ এএম · 1 মিনিট
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে দ্রুত ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধের নির্দেশ আদালতের
বিদেশ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে দ্রুত ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধের নির্দেশ আদালতের

হাবিবুর রহমান, ঢাকা: রেহাই মিলল না, ৬৬৬ কোটি টাকা  আয়কর পরিশোধ করতে হবে গ্রামীণ কল্যাণকে। বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কো...

১৫ অক্টো ২০২৬, ০৯:৪১ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.