JAZZBAAT 24 BANGLA
১৬ অক্টো ২০২৬, ১০:৫১ পিএম
Breaking
মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা মহাষষ্ঠীতে মেরিনার্সের দারুণ উপহার, দিল্লিকে হারিয়ে জয়ে ফিরল মোহনবাগান 'ভয় দেখিয়ে দমিয়ে রাখা যাবে না', সমাজমাধ্যমে সরব মমতা দু’বছরের বেশি জেলবন্দি, আরজি কর দুর্নীতিতে জামিন সন্দীপ ঘোষের কাঁধে চোট অর্শদীপের, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে দলে ভুবনেশ্বর সান্ডারল্যান্ড ও জুভেন্তাসের প্রত্যাবর্তন, সালজবুর্গকে ৪ গোল দিল এসি মিলান ইয়ামলের জাদুতে অপ্রতিরোধ্য বার্সেলোনা, এবার কঠিন পরীক্ষা বেতিসের বিরুদ্ধে বাংলাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব বাংলাদেশে মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা

Hindu Temple Threat : আমেরিকায় হিন্দু মন্দিরে হামলার ছক মার্কিন যুবককে ঘিরে চাঞ্চল্য

Hindu Temple Threat : আমেরিকায় হিন্দু মন্দিরে হামলার ছক  মার্কিন যুবককে ঘিরে চাঞ্চল্য
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক : বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও, ভিতরে ভিতরে কি হচ্ছিল ভয়াবহ কোনও পরিকল্পনা? কয়েকটি সন্দেহজনক ইঙ্গিত, বর্ণবিদ্বেষী বক্তব্য এবং একটি ধর্মীয় উপাসনালয়ে যাতায়াত, এই সবকিছুকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে আমেরিকায়। তদন্তকারীদের নজরে আসে এক তরুণের গতিবিধি। এরপরই সামনে আসে এমন কিছু তথ্য, যা ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আমেরিকায় ভারতীয় বংশধরদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠলো। হিন্দু মন্দির লক্ষ্য করে সম্ভাব্য গণহত্যার ছক তৈরীর অভিযোগে ১৯ বছর বয়সী এক মার্কিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি শিকাগোর কাছাকাছি ইলিনয় অঙ্গরাজ্যের অরোরা এলাকার বলে জানা গিয়েছে। যদিও অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা আদালতে প্রমাণিত হওয়া এখনও বাকি রয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই যুবক তার সহকর্মীদের কাছে ভারতীয়দের খুন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে অভিযোগ। তাঁর বক্তব্যে উঠে এসেছিল চরম ভারত বিদ্বেষী মনোভাব। তদন্তকারীদের সন্দেহ এই মন্তব্য নিছক কথার কথা ছিল না। বরং এর পিছনে কোনও হিংসাত্মক পরিকল্পনা কাজ করছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তে আরও জানা গিয়েছে, অভিযুক্ত একটি বর্ণবিদ্বেষী ইস্তেহার শেয়ার করেছিলেন বলে অভিযোগ উঠেছে। সেই নথিতে কি ধরনের বক্তব্য ছিল তার বিষয়বস্তু এবং সম্ভাব্য হামলার সঙ্গে তার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। পুলিশের সন্দেহ, যে দিন ওই মন্দিরে হামলার পরিকল্পনা করা হয়েছিল বলে মনে করা হচ্ছে, সেই দিনে অভিযুক্ত সেখানে গিয়েছিলেন। এই যাতায়াতের উদ্দেশ্য কি ছিল, মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছিল কি না এবং সম্ভাব্য হামলার প্রস্তুতি কতটা এগিয়ে ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনাটি সামনে আসার পর স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে। ধর্মীয় উপাসনালয়কে লক্ষ্য করে সম্ভাব্য হামলার অভিযোগে শুধুমাত্র একটি নির্দিষ্ট সম্প্রদায়ের নিরাপত্তা নয় সামগ্রিক সামাজিক সম্প্রীতি নিয়েও প্রশ্ন তুলেছে। তবে, তদন্তের স্বার্থে সমস্ত তথ্য যাচাই করা জরুরী। অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগ, তাঁর কথিত ইস্তেহার এবং মন্দিরে যাতায়াতের মধ্যে সম্পর্ক কতটা গভীর, তা তদন্তের পরই স্পষ্ট হবে। আপাতত পুলিশের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কোনও সম্ভাব্য হিংসাত্মক পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই তার প্রকৃত স্বরূপ সামনে আনা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
6 Views 0 Likes 0 Comments

Related News

আমেরিকার স্কুলে ঢুকে বন্দুক হামলা, শিশু সহ নিহত চার
বিদেশ

আমেরিকার স্কুলে ঢুকে বন্দুক হামলা, শিশু সহ নিহত চার

নিউজ ডেস্ক: ফের আমেরিকায় স্কুলে বন্দুকবাজের হামলা। বন্দুক হামলায় তিন শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। এখনও স্কুলের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ...

১৬ অক্টো ২০২৬, ১১:৪১ এএম · 1 মিনিট
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে দ্রুত ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধের নির্দেশ আদালতের
বিদেশ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে দ্রুত ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধের নির্দেশ আদালতের

হাবিবুর রহমান, ঢাকা: রেহাই মিলল না, ৬৬৬ কোটি টাকা  আয়কর পরিশোধ করতে হবে গ্রামীণ কল্যাণকে। বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কো...

১৫ অক্টো ২০২৬, ০৯:৪১ পিএম · 3 মিনিট
Pakistan: ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভাঙল স্কুলের ছাদ, পাকিস্তানে প্রাণ গেল ২৮ পড়ুয়ার
বিদেশ

Pakistan: ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভাঙল স্কুলের ছাদ, পাকিস্তানে প্রাণ গেল ২৮ পড়...

নিউজ ডেস্ক: পাকিস্তানে ভয়াবহ দুর্ঘটনা। স্কুলের ছাদ ভেঙে প্রাণ গেল ২৯ জনের। মৃতদের মধ্যে ২৮ জনই পড়ুয়া। মর্মান্তিক এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। বৃহস্পতিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধান...

১৫ অক্টো ২০২৬, ০৫:০৮ পিএম · 1 মিনিট
আমেরিকায় অনুমোদন পেল নতুন ওষুধ, খেতে হবে দিনে এক বার
বিদেশ

আমেরিকায় অনুমোদন পেল নতুন ওষুধ, খেতে হবে দিনে এক বার

নিউজ ডেস্ক: রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বেশি। নিয়ম করে ওষুধ খেয়েও মিলছে না কাঙ্ক্ষিত ফল। অথচ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে না পারলে বাড়তে পারে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি। এমন রোগীদের জন্য নতুন আশার খবর আমেরিকা থেকে। স্ট...

১৫ অক্টো ২০২৬, ১১:০৭ এএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.