JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১১:২৬ এএম
Breaking
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

জোড়া মামলার চাপের মাঝেই জার্সি বদলালেন যশ দয়াল

জোড়া মামলার চাপের মাঝেই জার্সি বদলালেন যশ দয়াল

এক দিকে এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নির্যাতনের অভিযোগ। সেই সঙ্গে দু'বছর ধরে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে পকসো আইনে মামলা রুজু। একাধিক আইনি জটিলতার মধ্যেই ঘরোয়া ক্রিকেটে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ভারতীয় বাঁহাতি পেসার যশ দয়াল। ২০২৬-২৭ মরশুমে উত্তরপ্রদেশ ছেড়ে ছত্তিশগড়ের হয়ে খেলবেন তিনি। জানা যাচ্ছে, উত্তরপ্রদেশ ক্রিকেট সংস্থার কাছ থেকে অনাপত্তিপত্র নেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। একই সঙ্গে নতুন কোচ অময় খুরাসিয়ার অধীনে কর্নাটকের আলুরে ছত্তিশগড়ের প্রাক্-মরশুম শিবিরেও যোগ দিয়েছেন দয়াল।

দীর্ঘদিন প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে রয়েছেন যশ। ২০২৫ সালের আইপিএল ফাইনালের পর আর কোনও ম্যাচ খেলেননি তিনি। যদিও ২০২৬ সালের আইপিএলের আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাঁকে দলে রাখলেও চলতি আইনি পরিস্থিতির কারণে তাঁকে শেষ পর্যন্ত স্কোয়াডে রাখা হয়নি। সে সময় আরসিবির ক্রিকেট ডিরেক্টর মো ববাট জানিয়েছিলেন, ব্যক্তিগত পরিস্থিতির কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উত্তরপ্রদেশ দল থেকে বাদ পড়ার পরই নতুন রাজ্যে খেলার সম্ভাবনা খুঁজতে শুরু করেন যশ। প্রথমে তাঁকে ইউপি টি-টোয়েন্টি লিগে গোরখপুর লায়ন্স দলে রাখা হলেও, নিলামের পর ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে তাঁর নাম ছিল না। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার অনাপত্তিপত্র পেলে অন্য রাজ্যের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন। তবে নিজের রাজ্যের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে অংশ নেওয়ার যোগ্যতাও বজায় থাকে।

ছত্তিশগড়ের শিবিরে যশ দয়ালের সঙ্গে অনুশীলন করছেন ভারতের অফস্পিনার জয়ন্ত যাদব এবং অভিজ্ঞ অলরাউন্ডার ধর্মেন্দ্রসিংহ জাদেজাও। নতুন দলে যোগ দিয়ে ঘরোয়া ক্রিকেটে নিজের কেরিয়ার নতুন করে গড়ে তোলাই এখন লক্ষ্য এই বাঁহাতি পেসারের। যদিও মাঠের বাইরের আইনি লড়াই এখনও চলছে।

গাজিয়াবাদে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে যৌন হেনস্থার অভিযোগে তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৯ ধারায় মামলা দায়ের হয়েছে। এই মামলায় এলাহাবাদ হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন গ্রেফতারি-সুরক্ষা দিলেও তাঁর আইনজীবীরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে, জয়পুরে নাবালিকাকে ঘিরে পকসো আইনে দায়ের হওয়া মামলায় বিশেষ আদালত তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করেছে। অভিযোগগুলির বিচারপ্রক্রিয়া এখনও চলছে এবং আদালতের চূড়ান্ত রায় আসা বাকি।

31 Views 0 Likes 0 Comments

Related News

অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো ভাল মনের মানুষ নন
ময়দান

অস্কার-ইস্টবেঙ্গল ইস্যু, ISL-জয়ী কোচ নিয়ে মুখ খুললেন সন্দীপ নন্দী, বললেন, ব্রুজো...

স্পোর্টস ডেস্ক: উত্তপ্ত কলকাতা ময়দান। একের পর এক অভিযোগ ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে সামনে আনলেন আইএসএল জয়ী প্রাক্তন কোচ অস্কার ব্রুজো । যেখানে তিনি নিজের এবং পরিবারের প্রাণনাসের হুমকি । সরাসরি অভিযোগ এনেছেন লাল-হলুদ শীর্ষ...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১০ পিএম · 2 মিনিট
২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা, নির্বাচকদের দুশ্চিন্তা বাড়ালেন হিটম্যান রোহিত
ময়দান

২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে ধোঁয়াশা, নির্বাচকদের দুশ্চিন্তা বাড়ালেন হিটম্যান রোহিত

স্পোর্টস ডেস্ক: সামনেই ২০২৭ বিশ্বকাপ। ২০২৩ এর বিশ্বকাপ তাঁকে দিয়েছিল একরাশ যন্ত্রণা। ফিরিয়েছিল শূন্য হাতে। তবে এর শোধ নিয়েছিলেন ২০২৪ এর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে। ক্রিকেট দুনিয়া তাকে চেনে হিটম্যান নামে, রোহিত গুরুনা...

১০ সেপ্টে ২০২৬, ১১:১৪ পিএম · 2 মিনিট
আলকারাজকে হারিয়ে শেলটনের জয়ে বড় প্রতিক্রিয়া মাস্টার ব্লাস্টারের
ময়দান

আলকারাজকে হারিয়ে শেলটনের জয়ে বড় প্রতিক্রিয়া মাস্টার ব্লাস্টারের

স্পোর্টস ডেস্ক: ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে চূড়ান্ত নাটকীয় পাঁচ সেটের লড়াইয়ে কার্লোস আলকারাজকে হারিয়ে চমকে দিলেন আমেরিকার বেন শেলটন। প্রায় সাড়ে ৪ ঘণ্টার টানটান লড়াইয়ের পর স্প্যানিশ তারকাকে ৬-৭ (৫), ৬-১, ৬-৩, ১-৬, ৭...

০৯ সেপ্টে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট
জাতীয় ক্রীড়া আইনের আওতায় এ বার বিসিসিআই? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নে চাপে বোর্ড
ময়দান

জাতীয় ক্রীড়া আইনের আওতায় এ বার বিসিসিআই? সুপ্রিম কোর্টের কড়া প্রশ্নে চাপে বোর্...

কলকাতা, নিউজ ডেস্ক: ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা কি এ বার জাতীয় ক্রীড়া আইনের আওতায় আসবে? বিসিসিআই এবং দেশের সমস্ত রাজ্য ক্রিকেট সংস্থাকে নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক প্রশ্নে নতুন করে চর্চা শুরু হয়েছে। মঙ্গলবার প...

০৯ সেপ্টে ২০২৬, ০৪:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.