JAZZBAAT 24 BANGLA
০৮ অক্টো ২০২৬, ০১:০৫ এএম
Breaking
জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি! কমিশনের বিরুদ্ধে পথে, বেঙ্গালুরুতে ‘ভোট চুরি’ ইস্যুতে বড়... Nobel Prize 2026: রসায়নে রহস্যভেদ, অণুর দর্পণ-প্রতিবিম্বের জটিলতা উন্মচন করে, নোবেল পেলেন... Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের Narendra Modi: ২৫ বছরে মোদী: গুজরাত থেকে দিল্লি MallaKings : ১০৩০ বছরের ঐতিহ্য, আজও অটুট মল্লরাজাদের পুজোর রীতি Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ... CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বিহারের... Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী... জার্মানি থেকে ভারতে ধ্রুব রাঠি! কমিশনের বিরুদ্ধে পথে, বেঙ্গালুরুতে ‘ভোট চুরি’ ইস্যুতে বড়... Nobel Prize 2026: রসায়নে রহস্যভেদ, অণুর দর্পণ-প্রতিবিম্বের জটিলতা উন্মচন করে, নোবেল পেলেন... Chandi Hill : চণ্ডী পাহাড়ে গ্রানাইট উত্তোলন, ‘অ্যাকশন’-এর হুঁশিয়ারি সাংসদের Narendra Modi: ২৫ বছরে মোদী: গুজরাত থেকে দিল্লি MallaKings : ১০৩০ বছরের ঐতিহ্য, আজও অটুট মল্লরাজাদের পুজোর রীতি Bangladesh: দুর্গাপুজোয় শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় নিরাপত্তা প্রস্তুতি, বাংলাদেশে ৩৩,৮৫১টি মণ... CandyCrush: ক্যান্ডি ক্রাশে অবিশ্বাস্য নজির, ২২,২২২ স্তর পেরিয়ে বিশ্বরেকর্ড গড়লেন বিহারের... Mithun Chakraborty: শুভেন্দু সরকারের নয়া ভূমিকায় 'মহাগুরু', দেওয়া হচ্ছে ক্যাবিনেট মন্ত্রী...

উত্তপ্ত কলম্বোর মাঠ! লঙ্কান বোলারকে মাথা দিয়ে গুঁতো জয়সওয়ালের

উত্তপ্ত কলম্বোর মাঠ! লঙ্কান বোলারকে মাথা দিয়ে গুঁতো জয়সওয়ালের

কলম্বো, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: কলম্বোর মাঠে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই চড়ল উত্তেজনার পারদ। যশস্বী জয়সওয়াল আউট হওয়ার পর শ্রীলঙ্কার পেসার আশিথা ফার্নান্ডোর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়লেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে, ফার্নান্ডোকে মাথা দিয়ে গুঁতোও মারেন ভারতীয় ওপেনার। সতীর্থেরা দ্রুত এগিয়ে এসে দু’জনকে আলাদা করেন। ম্যাচের শুরুতে ভারতের দাপট থাকলেও এই ঘটনাই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

প্রথম ইনিংসে ভারতের হয়ে ঝোড়ো শুরু করেছিলেন জয়সওয়াল। ৫৩ বলের ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে ন’টি চার। শ্রীলঙ্কার বোলাররা লাইন-লেংথে সামান্য ভুল করলেই তার সুযোগ নিচ্ছিলেন ভারতীয় ওপেনার। ১৭তম ওভারে ফার্নান্ডোর বলেও পর পর তিনটি চার মেরেছিলেন তিনি। শেষ বলে অবশ্য ফার্নান্ডোই জয়সওয়ালকে ফিরিয়ে দেন। উইকেট পাওয়ার পর তাঁর উচ্ছ্বসিত ‘সেন্ড-অফ’ থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

জয়সওয়ালকে আউট করার পর ফার্নান্ডো রীতিমতো উত্তেজিত ছিলেন। পাল্টা জয়সওয়ালও তাঁকে কিছু বলতে এগিয়ে যান। মুহূর্তের মধ্যে তর্ক শুরু হয়ে যায় দু’জনের মধ্যে। এক পর্যায়ে জয়সওয়ালকে নিজের মাথা দিয়ে গুঁতোও দিতে দেখা যায় ফার্নান্ডোকে। সঙ্গে সঙ্গে মাঠে উপস্থিত সতীর্থেরা দ্রুত হস্তক্ষেপ করেন বিষয়টিতে। নয়তো  পরিস্থিতি আরও বড় আকার নিতে পারত। তবে এই ঘটনার জেরে শাস্তির কবলে পড়তে পারেন জয়সওয়াল।

এই ধরণের শারীরিক সংঘর্ষের ক্ষেত্রে আইসিসির নিয়ম অত্যন্ত কঠোর। যে কোনও ধরণের হিংসাত্মক আচরণ বা শারীরিক আক্রমণকে সরাসরি লেভেল ৪-এর অপরাধ হিসেবে গণ্য করা হয়। ফলে এই ঘটনাটিও খুব সম্ভবত ম্যাচ রেফারির নজরে আসতে পারে। তবে ৪৫ রানে জয়সওয়ালের ইনিংস থামলেও তাঁর আগ্রাসী ব্যাটিং ভারতকে শুরুতেই এগিয়ে দিয়েছিল। তবে স্কোরের থেকেও সেই উত্তপ্ত মুহূর্তই এখন বেশি চর্চায়।

15 Views 0 Likes 0 Comments

Related News

IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ
ময়দান

IFA Shield: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল, ৯০ মিনিটেই জয় চাইছেন লাল-হলুদ কোচ

নিউজ ডেস্ক: আগামীকাল আইএফএ শিল্ড ফাইনাল । যুবভারতীতে মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান । আর সেই ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে এই ম্যাচের গুরুত্ব নিয়ে মুখ খুললেন লাল-হলুদ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। মরশুমের শুরুতে ডুর...

০৭ অক্টো ২০২৬, ০৭:৩৮ পিএম · 2 মিনিট
Lionel Messi বিদায় নিতেই আবেগের বিস্ফোরণ! তফাতটা স্পষ্ট রোনাল্ডোর সঙ্গে
ময়দান

Lionel Messi বিদায় নিতেই আবেগের বিস্ফোরণ! তফাতটা স্পষ্ট রোনাল্ডোর সঙ্গে

একই প্রজন্মের দুই মহাতারকা। একজনের বিদায়ে চোখে জল, গ্যালারি জুড়ে আবেগ, সতীর্থদের অনুরোধ—‘থেকে যাও’। অন্য জনের বিদায়টা অনেক বেশি তিক্ত আর বিতর্কে মোড়া।

০৭ অক্টো ২০২৬, ০৭:২৭ পিএম · 3 মিনিট
আর নিছক স্বপ্ন নয়! ২০৩৬ অলিম্পিকের লক্ষ্যে ভারতের মন্ত্র Rising Together
ময়দান

আর নিছক স্বপ্ন নয়! ২০৩৬ অলিম্পিকের লক্ষ্যে ভারতের মন্ত্র Rising Together

অলিম্পিক আয়োজনের স্বপ্নকে আর শুধু স্বপ্নের মধ্যে আটকে রাখতে চাইছে না ভারত। ২০৩৬ সালের অলিম্পিক ও প্যারালিম্পিক আয়োজনের জন্য এ বার নিজেদের ভাবনা, লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার রূপরেখা প্রকাশ করল ভারতীয় অলিম্পিক সংস্থা।

০৭ অক্টো ২০২৬, ০৫:২৫ পিএম · 2 মিনিট
Gautam Gambhir: আগরকারের বিদায়ে রহস্যময় পোষ্ট গুরু গম্ভীরের, জল্পনা শুরু ক্রিকেট মহলে
ময়দান

Gautam Gambhir: আগরকারের বিদায়ে রহস্যময় পোষ্ট গুরু গম্ভীরের, জল্পনা শুরু ক্রিকেট...

ভারতীয় ক্রিকেটে শেষ হয়েছে অজিত আগরকারের অধ্যায়। আর তাঁর বিদায়ের পরেই সমাজ মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর।

০৭ অক্টো ২০২৬, ০৪:৪৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.