JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ০৭:১৩ পিএম
Breaking
ট্রেনে ওঠেননি, ফিরেছিলেন বেকারিতে , তারপরেই ভয়ানক পরিণতি সম্পত্তি হস্তান্তর সংশোধিত আইন এপার বাংলার হিন্দুদের জন্য কী আশার আলো হবে ঢাকায় জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক Asian Games 2026: একই দিনে দু'বার ইরানকে হারিয়ে জোড়া সোনা, ইতিহাস গড়ল ভারতীয় কবাডি রাতে বন্ধুর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, রহস্যজনকভাবে উদ্ধার তরুণীর দেহ উত্তম কুমারের স্মৃতি জড়িয়ে, শতবর্ষেই ভেঙে ফেলা হচ্ছে ‘রানীপুর’ স্টেশনের সেই ব্রিজ রাস্তার উপরেই হোম-যজ্ঞ, নারকেল ফাটিয়ে কাজের সূচনা! হাওড়ায় ১০০ রাস্তা সারাইয়ের উদ্যোগ অমরিন্দরের মন্তব্যে তুঙ্গে জল্পনা, কংগ্রেসে ফেরার জল্পনাতেও দিলেন জবাব ট্রেনে ওঠেননি, ফিরেছিলেন বেকারিতে , তারপরেই ভয়ানক পরিণতি সম্পত্তি হস্তান্তর সংশোধিত আইন এপার বাংলার হিন্দুদের জন্য কী আশার আলো হবে ঢাকায় জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক Asian Games 2026: একই দিনে দু'বার ইরানকে হারিয়ে জোড়া সোনা, ইতিহাস গড়ল ভারতীয় কবাডি রাতে বন্ধুর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, রহস্যজনকভাবে উদ্ধার তরুণীর দেহ উত্তম কুমারের স্মৃতি জড়িয়ে, শতবর্ষেই ভেঙে ফেলা হচ্ছে ‘রানীপুর’ স্টেশনের সেই ব্রিজ রাস্তার উপরেই হোম-যজ্ঞ, নারকেল ফাটিয়ে কাজের সূচনা! হাওড়ায় ১০০ রাস্তা সারাইয়ের উদ্যোগ অমরিন্দরের মন্তব্যে তুঙ্গে জল্পনা, কংগ্রেসে ফেরার জল্পনাতেও দিলেন জবাব

রাতে বন্ধুর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, রহস্যজনকভাবে উদ্ধার তরুণীর দেহ

রাতে বন্ধুর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, রহস্যজনকভাবে উদ্ধার তরুণীর দেহ
তরুণীর রহস্য মৃত্যু ছবি: নিজস্ব ছবি

গুয়াহাটি, নিউজ ডেস্ক - রাতের অন্ধকারে বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন তরুণী। কিছুক্ষণ পর মায়ের ফোনে আসে উদ্বিগ্ন বার্তা, তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। এমনকি, শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলেও জানান তিনি। এরপরই আচমকা বন্ধ হয়ে যায় ফোন। রাতভর উৎকণ্ঠার পর হোমস্টের একটি বাড়ি থেকে উদ্ধার হল তরুণীর দেহ। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অসমের গুয়াহাটির ধারা পুরের গড়ল এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর নাম নিমিষা ঠাকুরিয়া। বয়স ২২ বছর। তিনি ধারাপুরের বাসিন্দা দ্বীপ ঠাকুরিয়ার জ্যৈষ্ঠ কন্যা এবং গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের পাঁচ বছরের সমন্বিত পাঠক্রমের স্নাতক শ্রেণীর ছাত্রী ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২৫ সেপ্টেম্বর রাতে প্রায় ১১ টা নাগাদ বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন নিমিষা। পরে গভীর রাতে মাকে ফোন করেন তিনি। সেই ফোনে এক বন্ধুর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করেন তিনি। একইসঙ্গে শ্বাস নিতে কষ্ট হচ্ছে বলেও জানান। এরপরই তাঁর মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন পরিবার দ্রুত আজারা থানায় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। গড়ল এলাকার ‘Rudra's Kitchen' নামের একটি হোমস্টেতে তল্লাশি চালিয়ে নিমিষার মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর দেহ দিয়ে ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। এই ঘটনায় নিমিষার সঙ্গে থাকা ২৬ বছরের আছিক আলীকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, পেশাতে তিনি রেপিডো চালক। পাশাপাশি, হোমস্টের মালিক জয়ন্ত সাথীকেউ জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাঁদের কাছে ঘটনার বিষয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। পুলিশের এক আধিকারিক জানান, আছিকের দাবি অনুযায়ী নিমিষা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। তবে, সেই দাবি কতটা সত্য, তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে জানিয়েছেন তিনি। ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, নিমিষার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে শনিবার ধারাপুরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশ ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে অভিযোগ তুলে রাস্তায় নামেন। শতাধিক মানুষ পথ অবরোধ করে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান। কেউ কেউ ঘটনাটিকে 'লাভ জিহাদ' এর সঙ্গে যুক্ত করেও অভিযোগ তোলেন। তবে, পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত, মৃত্যুর কারণ নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

বিজ্ঞাপনrrr
20 Views 0 Likes 0 Comments

Related News

অমরিন্দরের মন্তব্যে তুঙ্গে জল্পনা, কংগ্রেসে ফেরার জল্পনাতেও দিলেন জবাব
দেশ

অমরিন্দরের মন্তব্যে তুঙ্গে জল্পনা, কংগ্রেসে ফেরার জল্পনাতেও দিলেন জবাব

নিউজ ডেস্ক: পাঞ্জাবের রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। বিজেপিতে নিজের মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না,এমন অভিযোগ করেছেন তিনি। তাঁর মন্তব্যের পরই প্রশ্ন উঠেছে, তাহলে কি পু...

২৬ সেপ্টে ২০২৬, ০৫:৩৬ পিএম · 2 মিনিট
মমতার ফোনের পরই নড়েচড়ে বসছে বিরোধীরা
দেশ

মমতার ফোনের পরই নড়েচড়ে বসছে বিরোধীরা

নিউজ ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের মধ্যেই ফের একসঙ্গে বসতে চলেছে বিরোধী দলগুলি। জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে নতুন করে ইমপিচমেন্ট প্রস্তাব আনার পাশাপাশি ভোটার তালিকা সংশোধন এবং আগামী দিনের...

২৬ সেপ্টে ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট
উপনির্বাচনের খরচ নিয়ে বড় আবেদন খারিজ হাইকোর্টে
দেশ

উপনির্বাচনের খরচ নিয়ে বড় আবেদন খারিজ হাইকোর্টে

নিউজ ডেস্ক: কোনও বিধায়ক নির্বাচিত হওয়ার পরপরই পদত্যাগ করলে এবং সেই কারণে সংশ্লিষ্ট আসনে উপনির্বাচন হলে, সেই নির্বাচনের খরচ কি ওই বিধায়ককেই বহন করতে হবে? এই প্রশ্নকে সামনে রেখে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল মাদ...

২৬ সেপ্টে ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট
মৃত্যুর মুখ থেকে ফিরে এল একরত্তি,বহুতল থেকে পড়া শিশুকে শূন্যে লুফে নিল সাধারণ পথচারী
দেশ

মৃত্যুর মুখ থেকে ফিরে এল একরত্তি,বহুতল থেকে পড়া শিশুকে শূন্যে লুফে নিল সাধারণ পথচা...

বহুতলের পাঁচ তলার খোলা জানলা কিংবা রেলিং এ গলে বিপজ্জনকভাবে ঝুলছে একরত্তি শিশু। পরিস্থিতির গুরুত্ব বুঝে আশপাশে উপস্থিত মানুষের হৃৎস্পন্দন যেন এক মুহূর্তে থমকে যায়। কী করবেন বুঝে ওঠার আগেই হাত ফসকে তীব্র গতিতে নিচের দিকে খসে পড়তে শুরু করে শিশুটি। ঠিক সেই সংকটজনক মুহূর্তে নিজের জীবনের ঝুঁকি তুচ্ছ করে এগিয়ে আসেন এক ব্যক্তি। নীচে দাঁড়িয়ে তিনি এক দৃষ্টিতে লক্ষ্য রাখছিলেন শিশুটির গতিপথ। সেকেন্ডের ভগ্নাংশের হিসাবে যখন শিশুটি কংক্রিটের রাস্তায় পড়ার মুখে, ঠিক তখনই তিনি শরীর বাড়িয়ে দেন এবং শূন্যেই আঁকড়ে ধরেন শিশুটিকে।

২৬ সেপ্টে ২০২৬, ০৪:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.