JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ০৮:১৭ পিএম
Breaking
৯ ঘণ্টার অস্ত্রোপচারে সাফল্য, এরপর চিকিৎসক যা করলেন শুনে অবাক হবেন! ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় নিহত ১১ খাতা দেখায় ‘অনীহা’ স্কুল শিক্ষকদের, চাকরির জট কাটাতে ডিআই-দের কড়া বার্তা বিকাশ ভবনের ট্রেনে ওঠেননি, ফিরেছিলেন বেকারিতে , তারপরেই ভয়ানক পরিণতি সম্পত্তি হস্তান্তর সংশোধিত আইন এপার বাংলার হিন্দুদের জন্য কী আশার আলো হবে ঢাকায় জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক Asian Games 2026: একই দিনে দু'বার ইরানকে হারিয়ে জোড়া সোনা, ইতিহাস গড়ল ভারতীয় কবাডি রাতে বন্ধুর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, রহস্যজনকভাবে উদ্ধার তরুণীর দেহ ৯ ঘণ্টার অস্ত্রোপচারে সাফল্য, এরপর চিকিৎসক যা করলেন শুনে অবাক হবেন! ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় নিহত ১১ খাতা দেখায় ‘অনীহা’ স্কুল শিক্ষকদের, চাকরির জট কাটাতে ডিআই-দের কড়া বার্তা বিকাশ ভবনের ট্রেনে ওঠেননি, ফিরেছিলেন বেকারিতে , তারপরেই ভয়ানক পরিণতি সম্পত্তি হস্তান্তর সংশোধিত আইন এপার বাংলার হিন্দুদের জন্য কী আশার আলো হবে ঢাকায় জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক Asian Games 2026: একই দিনে দু'বার ইরানকে হারিয়ে জোড়া সোনা, ইতিহাস গড়ল ভারতীয় কবাডি রাতে বন্ধুর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, রহস্যজনকভাবে উদ্ধার তরুণীর দেহ

ট্রেনে ওঠেননি, ফিরেছিলেন বেকারিতে , তারপরেই ভয়ানক পরিণতি

ট্রেনে ওঠেননি, ফিরেছিলেন বেকারিতে , তারপরেই ভয়ানক পরিণতি
বেকারির ম্যানেজারের রহস্য মৃত্যু ছবি: নিজস্ব ছবি

জলপাইগুড়ি, নিউজ ডেস্ক: বাড়ি ফেরার জন্য আগেই কাটা ছিল ট্রেনের টিকিট। সহকর্মী তাঁকে স্টেশনে পৌঁছে দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সেই ট্রেনে ওঠেননি তিনি। বরং সবার অগোচরে ফিরে এসেছিলেন কর্মস্থলে। তারপর রাতের অন্ধকারে বেকারির ভিতরে ঘটে যায় রক্তাক্ত ঘটনা। সকালে ম্যানেজারের দেহ উদ্ধারের পর তদন্তে নেমে পুলিশ পৌঁছয় সেই কর্মীর কাছেই। এখন, একটাই প্রশ্ন ঠিক কি কারণে ঘটল এই খুন?

জলপাইগুড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের নয়াবস্তি এলাকায় বেকারি ম্যানেজার হাফিজুল রহমানের‌ (৫৫) খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে বেকারির কর্মী নূর শেখকে (২৮)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের সালার এলাকায়। শনিবার অভিযুক্তকে মুর্শিদাবাদ থেকে জলপাইগুড়িতে নিয়ে আসে পুলিশ। আদালতে নিয়ে আসলে তদন্তের স্বার্থে পাঁচ দিনের জন্য পুলিশের হেফাজতের নির্দেশ দেওয়া হয়। শুক্রবার ভোরে বেকারির ভিতর থেকে হাফিজুলের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। পাশাপাশি বেকারির ভিতরে নগদ কিছু টাকাও সরানো হয়। প্রথম থেকেই পুলিশের অনুমান ছিল ঘটনার সঙ্গে পরিচিত কেউ জড়িত থাকতে পারে। সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য খতিয়ে দেখে তদন্তকারীরা অভিযুক্তকে চিহ্নিত করেন বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনার পর নূর বাসে করে মুর্শিদাবাদের দিকে পালিয়ে যায় বলে অভিযোগ। জলপাইগুড়ি পুলিশের তরফে মুর্শিদাবাদের পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর কান্দি থানার পুলিশ বাস থেকে নূরকে আটক করে। পরে, জলপাই গুড়ির পুলিশের একটি দল সেখানে গিয়ে নূরকে হেফাজতে নেয়। ইতিমধ্যেই তদন্তে একটি গুরুত্বপূর্ণ সূত্র মিলেছে বলে দাবি তদন্তকারীদের। বেকারি থেকে উদ্ধার হয়েছে সম্ভাব্য মার্ডার ওয়েপণ। সেটিকে বাজেয়াপ্ত করে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার জন্য ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। শনিবার ও ঘটনাস্থলে গিয়ে তদন্ত চালায় পুলিশ। বেকারি মালিক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, বাড়ি ফেরার জন্য হাফিজুলের কাছে কয়েক হাজার টাকা চেয়েছিলেন নূর। তাঁকে কিছু টাকা দেওয়া হয়েছিল। তা নিয়ে কোনও মনোমালিন্য হয়েছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, স্ত্রী তাঁকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে নুর মানসিকভাবে ভেঙ্গে পড়েছিলেন বলেও জানা গিয়েছে। ব্যক্তিগত আক্রোশ নাকি টাকা সংক্রান্ত বিবাদ, এই দুই সম্ভাবনা সামনে রেখে তদন্ত চলছে। অন্যদিকে বেকারি মালিক ও কর্মীদের দাবি, হাফিজুল অত্যন্ত ভালো ব্যবহার করতেন। ঘটনার দিন এক কর্মী তাঁকে টাউন স্টেশনে পৌঁছে দেন। কিন্তু, ট্রেনে না উঠে তিনি ফের বেকারিতে ফিরে এসেছিলেন বলে তদন্তে উঠে আসে। রাতে সকলের ঘুমের সুযোগ নিয়ে তাকে খুনের পর ঘুলঘুলির তারজালি কেটে পালানোর অভিযোগ নূরের বিরুদ্ধে। তবে, খুনের নেপথ্যে আসলে কি, তা তদন্তেই উঠে আসবে।

বিজ্ঞাপনrrr
19 Views 0 Likes 0 Comments

Related News

৯ ঘণ্টার অস্ত্রোপচারে সাফল্য, এরপর চিকিৎসক যা করলেন শুনে অবাক হবেন!
রাজ্য

৯ ঘণ্টার অস্ত্রোপচারে সাফল্য, এরপর চিকিৎসক যা করলেন শুনে অবাক হবেন!

গত ২ সেপ্টেম্বর প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে চলে অতীব ঝুঁকিপূর্ণ এই অস্ত্রোপচার। চিকিৎসকদের দীর্ঘ লড়াইয়ে সফল হয় অপারেশন। ক্যান্সারমুক্ত হন বিরাজবাবু এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি।

২৬ সেপ্টে ২০২৬, ০৭:৫৬ পিএম · 2 মিনিট
উত্তম কুমারের স্মৃতি জড়িয়ে, শতবর্ষেই ভেঙে ফেলা হচ্ছে ‘রানীপুর’ স্টেশনের সেই ব্রিজ
রাজ্য

উত্তম কুমারের স্মৃতি জড়িয়ে, শতবর্ষেই ভেঙে ফেলা হচ্ছে ‘রানীপুর’ স্টেশনের সেই ব্রিজ

নিউজ ডেস্ক: মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে ঘিরে বাংলাজুড়ে নানা অনুষ্ঠান চলছে। এরই মধ্যে ঝাড়গ্রাম থেকে এল মনখারাপ করা খবর। উত্তম কুমারের স্মৃতিবিজড়িত সরডিহা রেলস্টেশনের পুরনো ফুট ওভার ব্রিজটি এবার ভেঙে সরিয়ে ফ...

২৬ সেপ্টে ২০২৬, ০৫:৪৯ পিএম · 2 মিনিট
রাস্তার উপরেই হোম-যজ্ঞ, নারকেল ফাটিয়ে কাজের সূচনা! হাওড়ায় ১০০ রাস্তা সারাইয়ের উদ্যোগ
রাজ্য

রাস্তার উপরেই হোম-যজ্ঞ, নারকেল ফাটিয়ে কাজের সূচনা! হাওড়ায় ১০০ রাস্তা সারাইয়ের উদ্...

নিউজ ডেস্ক: পুজোর আগে হাওড়া শহরের বেহাল রাস্তা সারাইয়ের কাজ শুরু হল। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা রাস্তা নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ এবং ক্ষোভের অভিযোগ ছিল। সেই পরিস্থিতি বদলাতে এবার হাওড়া পুরসভা এলাকায় একাধিক রাস্তা সংস...

২৬ সেপ্টে ২০২৬, ০৫:৪২ পিএম · 2 মিনিট
হাসিরানির প্রচারে ২ ও ৪ অক্টোবর জোড়া সভা শুভেন্দুর
রাজ্য

হাসিরানির প্রচারে ২ ও ৪ অক্টোবর জোড়া সভা শুভেন্দুর

নিউজ ডেস্ক: নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। আগামী ৬ অক্টোবর রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে দু’টি সভা করার কথা জানিয়ে...

২৬ সেপ্টে ২০২৬, ০৫:২২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.