JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ০৭:১২ পিএম
Breaking
ট্রেনে ওঠেননি, ফিরেছিলেন বেকারিতে , তারপরেই ভয়ানক পরিণতি সম্পত্তি হস্তান্তর সংশোধিত আইন এপার বাংলার হিন্দুদের জন্য কী আশার আলো হবে ঢাকায় জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক Asian Games 2026: একই দিনে দু'বার ইরানকে হারিয়ে জোড়া সোনা, ইতিহাস গড়ল ভারতীয় কবাডি রাতে বন্ধুর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, রহস্যজনকভাবে উদ্ধার তরুণীর দেহ উত্তম কুমারের স্মৃতি জড়িয়ে, শতবর্ষেই ভেঙে ফেলা হচ্ছে ‘রানীপুর’ স্টেশনের সেই ব্রিজ রাস্তার উপরেই হোম-যজ্ঞ, নারকেল ফাটিয়ে কাজের সূচনা! হাওড়ায় ১০০ রাস্তা সারাইয়ের উদ্যোগ অমরিন্দরের মন্তব্যে তুঙ্গে জল্পনা, কংগ্রেসে ফেরার জল্পনাতেও দিলেন জবাব ট্রেনে ওঠেননি, ফিরেছিলেন বেকারিতে , তারপরেই ভয়ানক পরিণতি সম্পত্তি হস্তান্তর সংশোধিত আইন এপার বাংলার হিন্দুদের জন্য কী আশার আলো হবে ঢাকায় জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক Asian Games 2026: একই দিনে দু'বার ইরানকে হারিয়ে জোড়া সোনা, ইতিহাস গড়ল ভারতীয় কবাডি রাতে বন্ধুর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, রহস্যজনকভাবে উদ্ধার তরুণীর দেহ উত্তম কুমারের স্মৃতি জড়িয়ে, শতবর্ষেই ভেঙে ফেলা হচ্ছে ‘রানীপুর’ স্টেশনের সেই ব্রিজ রাস্তার উপরেই হোম-যজ্ঞ, নারকেল ফাটিয়ে কাজের সূচনা! হাওড়ায় ১০০ রাস্তা সারাইয়ের উদ্যোগ অমরিন্দরের মন্তব্যে তুঙ্গে জল্পনা, কংগ্রেসে ফেরার জল্পনাতেও দিলেন জবাব

উত্তম কুমারের স্মৃতি জড়িয়ে, শতবর্ষেই ভেঙে ফেলা হচ্ছে ‘রানীপুর’ স্টেশনের সেই ব্রিজ

উত্তম কুমারের স্মৃতি জড়িয়ে, শতবর্ষেই ভেঙে ফেলা হচ্ছে ‘রানীপুর’ স্টেশনের সেই ব্রিজ
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে ঘিরে বাংলাজুড়ে নানা অনুষ্ঠান চলছে। এরই মধ্যে ঝাড়গ্রাম থেকে এল মনখারাপ করা খবর। উত্তম কুমারের স্মৃতিবিজড়িত সরডিহা রেলস্টেশনের পুরনো ফুট ওভার ব্রিজটি এবার ভেঙে সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে। ‘বাঘ বন্দী খেলা’ ছবির শুটিংয়ের সঙ্গে যুক্ত ছিল এই সেতু। ফলে স্থানীয়দের কাছে এটি শুধু একটি পুরনো রেলসেতু নয়, সিনেমার স্মৃতিও বহন করে।

সরডিহা রেলস্টেশনের এই ফুট ওভার ব্রিজটি তৈরি হয়েছিল ১৯৫৫ সালে। দীর্ঘদিন ব্যবহারের পর সেতুটি বেহাল ও বিপজ্জনক হয়ে পড়ে। প্রায় এক বছর আগে যাত্রীদের জন্য নতুন ফুট ওভার ব্রিজ তৈরি করা হয়। এরপর পুরনো সেতুটিতে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়। এবার সেটি পুরোপুরি ভেঙে সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে।

এই পুরনো সেতুর সঙ্গে জড়িয়ে রয়েছে উত্তম কুমারের সিনেমার স্মৃতি। ১৯৭৪ সালে পরিচালক পীযূষ বসুর ‘বাঘ বন্দী খেলা’ ছবির শুটিং হয়েছিল সরডিহা রেলস্টেশন এবং সংলগ্ন এলাকায়। সিনেমায় সরডিহা স্টেশনকে দেখানো হয়েছিল ‘রানীপুর’ রেলস্টেশন হিসেবে। শুটিংয়ের সময় ব্যবহার করা হয়েছিল সেই পুরনো ফুট ওভার ব্রিজটিও।

সেই সময় উত্তম কুমার, পার্থ মুখোপাধ্যায়-সহ ছবির অন্যান্য কলাকুশলীদের দেখতে স্থানীয় বাসিন্দাদের ভিড় জমত। এলাকার প্রবীণ বাসিন্দা দেবাশিস বন্দ্যোপাধ্যায় তখন মানিকপাড়া হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র। মাত্র ১৬ বছর বয়সে তিনি কাছ থেকে মহানায়ককে দেখেছিলেন। ১৯৭৪ সালের সেই তিন দিনের শুটিংয়ের স্মৃতি এখনও তাঁর মনে স্পষ্ট।

দেবাশিসবাবুর আক্ষেপ, উত্তম কুমারের স্মৃতিবিজড়িত ব্রিজটি সংরক্ষণ করার জন্য রেলের বিভিন্ন মহলে আবেদন করা হলেও কোনও ফল হয়নি। তাঁর বক্তব্য, মহানায়কের জন্মশতবর্ষে ‘বাঘ বন্দী খেলা’র সেই ‘রানীপুর’ স্টেশনের স্মৃতিবিজড়িত সেতুটিও ইতিহাসের অংশ হয়ে যাচ্ছে।

একই আক্ষেপ ঝাড়গ্রাম হোটেল মালিক সমিতির সভাপতি মধুসূদন কর্মকারের। তাঁর মতে, সরডিহার সঙ্গে উত্তম কুমারের এই ঐতিহাসিক যোগ পর্যটকদের কাছে যথেষ্ট আকর্ষণীয়। জায়গাটি সংরক্ষণ করা গেলে তা ঝাড়গ্রাম জেলার পর্যটনেরও একটি গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারত বলে মনে করেন তিনি।

তবে দক্ষিণ-পূর্ব রেলের এক আধিকারিকের বক্তব্য, নতুন ফুট ওভার ব্রিজ তৈরি হওয়ার পর পুরনো সেতুটি বিপজ্জনক হয়ে পড়েছিল এবং সেখানে যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই কারণেই সেটি ডিসমেন্টাল করার সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।

ফলে নিরাপত্তার কারণে পুরনো সেতু সরানোর সিদ্ধান্ত নেওয়া হলেও স্থানীয় প্রবীণ এবং পর্যটন ব্যবসায়ীদের একাংশের আক্ষেপ, উত্তম কুমারের মতো কিংবদন্তি অভিনেতার স্মৃতিবিজড়িত এই জায়গাটিকে অন্যভাবে সংরক্ষণ করা যেত। জন্মশতবর্ষের আবহে তাই সরডিহার পুরনো ফুট ওভার ব্রিজের বিদায় স্থানীয়দের কাছে হয়ে উঠেছে নস্টালজিয়া ও আক্ষেপের মুহূর্ত।

বিজ্ঞাপনrrr
35 Views 0 Likes 0 Comments

Related News

ট্রেনে ওঠেননি, ফিরেছিলেন বেকারিতে , তারপরেই ভয়ানক পরিণতি
রাজ্য

ট্রেনে ওঠেননি, ফিরেছিলেন বেকারিতে , তারপরেই ভয়ানক পরিণতি

জলপাইগুড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের নয়াবস্তি এলাকায় বেকারি ম্যানেজার হাফিজুল রহমানের‌ (৫৫) খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে বেকারির কর্মী নূর শেখকে (২৮)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের সালার এলাকায়।

২৬ সেপ্টে ২০২৬, ০৭:০০ পিএম · 2 মিনিট
রাস্তার উপরেই হোম-যজ্ঞ, নারকেল ফাটিয়ে কাজের সূচনা! হাওড়ায় ১০০ রাস্তা সারাইয়ের উদ্যোগ
রাজ্য

রাস্তার উপরেই হোম-যজ্ঞ, নারকেল ফাটিয়ে কাজের সূচনা! হাওড়ায় ১০০ রাস্তা সারাইয়ের উদ্...

নিউজ ডেস্ক: পুজোর আগে হাওড়া শহরের বেহাল রাস্তা সারাইয়ের কাজ শুরু হল। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা রাস্তা নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ এবং ক্ষোভের অভিযোগ ছিল। সেই পরিস্থিতি বদলাতে এবার হাওড়া পুরসভা এলাকায় একাধিক রাস্তা সংস...

২৬ সেপ্টে ২০২৬, ০৫:৪২ পিএম · 2 মিনিট
হাসিরানির প্রচারে ২ ও ৪ অক্টোবর জোড়া সভা শুভেন্দুর
রাজ্য

হাসিরানির প্রচারে ২ ও ৪ অক্টোবর জোড়া সভা শুভেন্দুর

নিউজ ডেস্ক: নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। আগামী ৬ অক্টোবর রাজ্যের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার আগে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে দু’টি সভা করার কথা জানিয়ে...

২৬ সেপ্টে ২০২৬, ০৫:২২ পিএম · 2 মিনিট
'বিজেপির মানিমুন পিরিয়ড চলছে', শ্রীরামপুরের সভায় বিস্ফোরক মমতা
রাজ্য

'বিজেপির মানিমুন পিরিয়ড চলছে', শ্রীরামপুরের সভায় বিস্ফোরক মমতা

নিউজ ডেস্ক: তৃণমূলের প্রতীক ফ্রিজ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সভা। আজ, শনিবার হাইকোর্টের অনুমতি নিয়ে শ্রীরামপুর কোর্টের মাঠে জনসভা করেন তিনি। সেই সভার আগেই শুরু হয় উত্তেজনা। শ্রীরামপুরে সভাস্থলের কাছেই জমায়েত, ...

২৬ সেপ্টে ২০২৬, ০৪:৫৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.