JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ০৭:১৩ পিএম
Breaking
ট্রেনে ওঠেননি, ফিরেছিলেন বেকারিতে , তারপরেই ভয়ানক পরিণতি সম্পত্তি হস্তান্তর সংশোধিত আইন এপার বাংলার হিন্দুদের জন্য কী আশার আলো হবে ঢাকায় জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক Asian Games 2026: একই দিনে দু'বার ইরানকে হারিয়ে জোড়া সোনা, ইতিহাস গড়ল ভারতীয় কবাডি রাতে বন্ধুর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, রহস্যজনকভাবে উদ্ধার তরুণীর দেহ উত্তম কুমারের স্মৃতি জড়িয়ে, শতবর্ষেই ভেঙে ফেলা হচ্ছে ‘রানীপুর’ স্টেশনের সেই ব্রিজ রাস্তার উপরেই হোম-যজ্ঞ, নারকেল ফাটিয়ে কাজের সূচনা! হাওড়ায় ১০০ রাস্তা সারাইয়ের উদ্যোগ অমরিন্দরের মন্তব্যে তুঙ্গে জল্পনা, কংগ্রেসে ফেরার জল্পনাতেও দিলেন জবাব ট্রেনে ওঠেননি, ফিরেছিলেন বেকারিতে , তারপরেই ভয়ানক পরিণতি সম্পত্তি হস্তান্তর সংশোধিত আইন এপার বাংলার হিন্দুদের জন্য কী আশার আলো হবে ঢাকায় জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক Asian Games 2026: একই দিনে দু'বার ইরানকে হারিয়ে জোড়া সোনা, ইতিহাস গড়ল ভারতীয় কবাডি রাতে বন্ধুর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, রহস্যজনকভাবে উদ্ধার তরুণীর দেহ উত্তম কুমারের স্মৃতি জড়িয়ে, শতবর্ষেই ভেঙে ফেলা হচ্ছে ‘রানীপুর’ স্টেশনের সেই ব্রিজ রাস্তার উপরেই হোম-যজ্ঞ, নারকেল ফাটিয়ে কাজের সূচনা! হাওড়ায় ১০০ রাস্তা সারাইয়ের উদ্যোগ অমরিন্দরের মন্তব্যে তুঙ্গে জল্পনা, কংগ্রেসে ফেরার জল্পনাতেও দিলেন জবাব

Asian Games 2026: একই দিনে দু'বার ইরানকে হারিয়ে জোড়া সোনা, ইতিহাস গড়ল ভারতীয় কবাডি

Asian Games 2026: একই দিনে দু'বার ইরানকে হারিয়ে জোড়া সোনা, ইতিহাস গড়ল ভারতীয় কবাডি
একই দিনে কবাডিতে জোড়া সোনা ভারতের মহিলা ও পুরুষ দলের ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: চলতি আইচি-নাগোয়া এশিয়ান গেমসের (Asian Games 2026) সপ্তম দিনে মাত্র কিছুক্ষণের ব্যবধানে জোড়া সোনা এল ভারতের ঝুলিতে। শনিবার মহিলাদের কবাডি দল সোনা জেতার পর কবাডিতে সোনা জিতলেন ভারতের পুরুষরাও। ফাইনালে ইরানকে ৪০-৩৪ হারিয়ে শিরোপা ধরে রেখেছে সুনীল কুমারের দল। তার আগে একই প্রতিপক্ষকে ৩৭-৩৪ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছিল নারী বাহিনীও। ফলে একই দিনে কবাডির দু’টি বিভাগেই সোনা জিতে এক অনন্য নজির গড়ে ফেলল ভারত। উল্লেখ্য, এশিয়াডে পুরুষদের কাবাডিতে এটি ভারতের নবম সোনা। অন্যদিকে চলতি গেমসে সব মিলিয়ে ভারত চারটি সোনা পেল এখনও পর্যন্ত।

যদিও পুরুষদের ফাইনালে জয়টা সহজ ছিল না একেবারেই। শুরু থেকেই ভারতকে কড়া টক্কর দিয়েছিল ইরান। দুই দলের মধ্যে কার্যত হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রথমার্ধে। ভারতীয় খেলোয়াড়দের আক্রমণ সামলে পাল্টা আক্রমণে পয়েন্ট তুলে নেয় ইরানও। ফলে বিরতিতে ১৭-১৮ পয়েন্টে পিছিয়ে ছিল ভারত। এক পয়েন্টের ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ ছিল সুনীলদের সামনে। অন্যদিকে, প্রথমার্ধের ছন্দ ধরে রেখে ব্যবধান বাড়ানোর লক্ষ্য ছিল ইরানেরও।

https://x.com/bhadresh_33/status/2103821702899909099

দ্বিতীয়ার্ধে অবশ্য একেবারেই অন্য মেজাজে দেখা গিয়েছে ভারতীয় দলকে। আক্রমণের পাশাপাশি রক্ষণেও বাড়তি তৎপরতা দেখিয়েছেন সুনীল কুমাররা। ইরানের রেইডারদের আটকে রেখে একের পর এক পয়েন্ট তুলে নিতে শুরু করে ভারত। প্রথমার্ধে যে রক্ষণে কিছুটা দুর্বলতা দেখা গিয়েছিল, দ্বিতীয়ার্ধে তা অনেকটাই কাটিয়ে ওঠে দল। আক্রমণেও বাড়ে ধার। ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় ভারতীয় দল। শেষ পর্যন্ত ইরানের প্রত্যাবর্তনের সব চেষ্টা আটকে দিয়ে ৪০-৩৪ পয়েন্টে ফাইনাল জিতে নেয় ভারতীয় দল।

পুরুষদের এই জয়ের আগে মহিলাদের ফাইনালেও ইরানের বিরুদ্ধে একই রকম লড়াই দেখতে পেয়েছিলেন দর্শকেরা। সেখানেও দুই দলের মধ্যে রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। শেষ পর্যন্ত ৩৭-৩৪ ব্যবধানে জিতে সোনা নিশ্চিত করে ভারতীয় মহিলা দল। উল্লেখযোগ্যভাবে একই দিনে দুই বিভাগেই ইরানকে হারিয়ে সোনা জিতল ভারত। ফলে চলতি এশিয়ান গেমসেও কবাডিতে বজায় থাকল ভারতের দীর্ঘদিনের আধিপত্য। আবার পুরুষদের বিভাগে নবম সোনা জয়ের পাশাপাশি মহিলাদের সাফল্য দ্বিগুণ করে দিল ভারতীয় শিবিরের আনন্দ। সব মিলিয়ে জাপানের আইচি-নাগোয়ায় শনিবারের দিনটা অবিস্মরণীয় হয়েই থাকল ভারতীয় কবাডির ইতিহাসে।

13 Views 0 Likes 0 Comments

Related News

Virat Kohli : 'এটাই শেষ বিশ্বকাপ’, ট্রফি জয়ের লক্ষ্য পূরণ নিয়ে বড় দাবি কোহলির
ময়দান

Virat Kohli : 'এটাই শেষ বিশ্বকাপ’, ট্রফি জয়ের লক্ষ্য পূরণ নিয়ে বড় দাবি কোহলির

আগামী বছরই শেষবার বিশ্বকাপ খেলতে নামছেন ভারতের হয়ে। তাই বিশ্বকাপ জিততে যে কোনও পরিশ্রম করতে প্রস্তুত বিরাট কোহলি (Virat Kohli)।

২৬ সেপ্টে ২০২৬, ০৫:০০ পিএম · 2 মিনিট
Asian Games 2026 : হরমনপ্রীত-অভিষেকের লক্ষ্যভেদ, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত
ময়দান

Asian Games 2026 : হরমনপ্রীত-অভিষেকের লক্ষ্যভেদ, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

বিশ্বকাপের ব্যর্থতা ভুলে এশিয়ান গেমসের মঞ্চে (Asian Games 2026) দুরন্ত ছন্দে ভারতীয় পুরুষ হকি দল। জাপানকে ২-০ গোলে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে জায়গা করে নিলেন হরমনপ্রীত সিংরা।

২৬ সেপ্টে ২০২৬, ০৩:৫৩ পিএম · 2 মিনিট
সপ্তম দিনের শুরুতেই জোড়া রুপো, এশিয়াডে ইতিহাস গড়ে ফেললেন সাওয়ান
ময়দান

সপ্তম দিনের শুরুতেই জোড়া রুপো, এশিয়াডে ইতিহাস গড়ে ফেললেন সাওয়ান

তবে সব ইভেন্টে অবশ্য সাফল্য আসেনি। ব্যাডমিন্টনের পুরুষদের সিঙ্গলসে সিঙ্গাপুরের লোহ কিয়ান ইউয়ের কাছে ৩ গেমের লড়াইয়ে হারলেন লক্ষ্য সেন। টেবিল টেনিসে মহিলাদের সিঙ্গলসে জাপানের মিওয়া হারিমোতোর কাছে ১-৪ ব্যবধানে হেরে বিদায় নেন যশস্বিনী ঘোরপাড়ে।

২৬ সেপ্টে ২০২৬, ১১:৪৫ এএম · 2 মিনিট
ফের চোটের কবলে, নিউজিল্যান্ড সিরিজেও ফেরা হচ্ছে না হার্দিকের
ময়দান

ফের চোটের কবলে, নিউজিল্যান্ড সিরিজেও ফেরা হচ্ছে না হার্দিকের

২২ গজে এখনই ফিরতে পারছেন না হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষা দীর্ঘ হল আরও। জানা যাচ্ছে, ডান পায়ে নতুন করে চোট পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার।

২৬ সেপ্টে ২০২৬, ১১:২৪ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.