ফের চোটের কবলে, নিউজিল্যান্ড সিরিজেও ফেরা হচ্ছে না হার্দিকের ২২ গজে এখনই ফিরতে পারছেন না হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya)। তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষা দীর্ঘ হল আরও। জানা যাচ্ছে, ডান পায়ে নতুন করে চোট পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার।