JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ১২:৫২ পিএম
Breaking
এক রাতেই পুলিশে বড়সড় বদল! কলকাতার শীর্ষ পদে এলেন নতুন মুখ, সরলেন একাধিক আধিকারিক গণেশ বিসর্জনে বাঁধনভাঙা উল্লাস, গানের তালে পা মেলালেন পুলিশকর্তারা হঠাৎ হাসপাতাল চত্বরে ফুড সেফটি হানা, তারপর যা হল ফের চোটের কবলে, নিউজিল্যান্ড সিরিজেও ফেরা হচ্ছে না হার্দিকের পুজোর মুখে বড় দুশ্চিন্তা! বৃষ্টি কি ভাসাবে বাংলার উৎসব? হাওয়া অফিসের নতুন পূর্বাভাসে বাড... আজ কাদের ভাগ্যে হঠাৎ টাকা, কার জীবনে আসছে বড় মোড়? দেখে নিন ১২ রাশির আজকের রাশিফল শ্যুটিংয়ে একইসঙ্গে সোনা-রুপো, কবাডিতে জোড়া ফাইনাল, ষষ্ঠ দিনে দাপটের নাম ভারত ট্রাম্প-শি বৈঠকে বরফ গলল, কিন্তু কাটল না দূরত্ব! বাণিজ্য-তাইওয়ান-এআই, পাঁচ প্রশ্নে নজর গোট... এক রাতেই পুলিশে বড়সড় বদল! কলকাতার শীর্ষ পদে এলেন নতুন মুখ, সরলেন একাধিক আধিকারিক গণেশ বিসর্জনে বাঁধনভাঙা উল্লাস, গানের তালে পা মেলালেন পুলিশকর্তারা হঠাৎ হাসপাতাল চত্বরে ফুড সেফটি হানা, তারপর যা হল ফের চোটের কবলে, নিউজিল্যান্ড সিরিজেও ফেরা হচ্ছে না হার্দিকের পুজোর মুখে বড় দুশ্চিন্তা! বৃষ্টি কি ভাসাবে বাংলার উৎসব? হাওয়া অফিসের নতুন পূর্বাভাসে বাড... আজ কাদের ভাগ্যে হঠাৎ টাকা, কার জীবনে আসছে বড় মোড়? দেখে নিন ১২ রাশির আজকের রাশিফল শ্যুটিংয়ে একইসঙ্গে সোনা-রুপো, কবাডিতে জোড়া ফাইনাল, ষষ্ঠ দিনে দাপটের নাম ভারত ট্রাম্প-শি বৈঠকে বরফ গলল, কিন্তু কাটল না দূরত্ব! বাণিজ্য-তাইওয়ান-এআই, পাঁচ প্রশ্নে নজর গোট...

ফের চোটের কবলে, নিউজিল্যান্ড সিরিজেও ফেরা হচ্ছে না হার্দিকের

ফের চোটের কবলে, নিউজিল্যান্ড সিরিজেও ফেরা হচ্ছে না হার্দিকের
হার্দিককে নিয়ে বাড়ছে চিন্তা

কলকাতা, নিউজ ডেস্ক: ২২ গজে এখনই ফিরতে পারছেন না হার্দিক পাণ্ডিয়া। তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষা দীর্ঘ হল আরও। জানা যাচ্ছে, ডান পায়ে নতুন করে চোট পেয়েছেন ভারতীয় অলরাউন্ডার। নতুন স্ক্যানের রিপোর্ট অনুযায়ী, অন্তত ৩ সপ্তাহ প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকতে হবে তাঁকে। ফলে আগামী ২২ অক্টোবর থেকে শুরু হতে চলা নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও পাওয়া যাবে না হার্দিককে। এর পর রয়েছে ওয়ানডে সিরিজও। সব মিলিয়ে ৩২ বছরের ক্রিকেটারের মাঠে ফেরা নিয়ে ফের তৈরি হল অনিশ্চয়তা।

হার্দিকের ‘রিটার্ন টু প্লে’ তারিখ ঠিক হয়েছিল গত ২০ সেপ্টেম্বর। সেইমতো অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে ৬ অক্টোবর থেকে শুরু হতে চলা ওয়ানডে সিরিজের জন্য ভারত এ দলে রাখাও হয়েছিল তাঁকে। কিন্তু নতুন চোট সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে। বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, হার্দিকের সাম্প্রতিক স্ক্যান রিপোর্টে ডান শিনে চোট ধরা পড়েছে। তাঁকে আপাতত দু’সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় বোর্ডের মেডিক্যাল প্যানেলের প্রধান চিকিৎসক দিনেশ পারদিওয়ালা তাঁর রিপোর্ট দেখেছেন। জাপান থেকে ফেরার পর হার্দিকের শারীরিক পরিস্থিতি ফের খতিয়ে দেখে পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে ফিল্ডিং অনুশীলনের সময়ই হাঁটুর কাছে আচমকা তীব্র ব্যথা অনুভব করেছিলেন হার্দিক। কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর ফিটনেস সার্টিফিকেট পাওয়ার প্রস্তুতিও শুরু করেছিলেন তিনি। কিন্তু ব্যথা পুনরায় ফিরে আসে। স্ক্যানে ধরা পড়ে নতুন চোট। এর আগে আইপিএল শেষ হওয়ার পর থেকেই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি তথা সেন্টার অফ এক্সিলেন্সে প্রস্তুতি নিচ্ছিলেন হার্দিক। গত ৪ মাসে অন্ততঃ ৩ বার চোট বা শারীরিক সমস্যার মুখে পড়েছেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পর এ বার অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে সিরিজও তাঁর প্রত্যাবর্তনের পথে বাধা হয়ে দাঁড়াল।

নিউজিল্যান্ড সিরিজ হাতছাড়া হওয়ায় এখন হার্দিকের সামনে পরবর্তী লক্ষ্য হতে পারে জিম্বাবুয়ের বিরুদ্ধে একদিনের সিরিজ। তবে তার আগে ঘরোয়া ক্রিকেটে নিজেকে পরীক্ষা করে নিতে পারেন তিনি। বিজয় হাজারে ট্রফি কিংবা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলেই ম্যাচ ফিটনেস ফিরে পাওয়ার সুযোগ রয়েছে তাঁর সামনে। চলতি এশিয়ান গেমসের জন্য তাঁকে ভারতীয় দলের সঙ্গে জাপানে পাঠানোর কথাও ভাবা হয়েছিল। ভিসার কাজের জন্য বিসিসিআইয়ের অপারেশনস টিম তাঁর পাসপোর্টও নিয়েছিল বলে খবর। কিন্তু নতুন চোটে সেই পরিকল্পনাও আর বাস্তবায়িত হয়নি। এখন সম্পূর্ণ সুস্থ হয়ে কবে মাঠে ফিরতে পারেন হার্দিক, সেটাই দেখার।

28 Views 0 Likes 0 Comments

Related News

সপ্তম দিনের শুরুতেই জোড়া রুপো, এশিয়াডে ইতিহাস গড়ে ফেললেন সাওয়ান
ময়দান

সপ্তম দিনের শুরুতেই জোড়া রুপো, এশিয়াডে ইতিহাস গড়ে ফেললেন সাওয়ান

কলকাতা, নিউজ ডেস্ক: আইচি-নাগোয়া এশিয়ান গেমসের সপ্তম দিনে সকাল থেকেই একের পর এক সাফল্যে উজ্জ্বল ভারত। পুরুষদের ম্যারাথনে রুপো জিতে ইতিহাস গড়লেন সাওয়ান বারওয়াল। ২ ঘণ্টা ১১ মিনিট ৩৭ সেকেন্ড সময় নিয়ে ব্যক্তিগত সেরা পারফরম্...

২৬ সেপ্টে ২০২৬, ১১:৪৫ এএম · 2 মিনিট
ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খালিদ জামিল
ময়দান

ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে ন...

এদিকে আন্সেলোত্তির মন্তব্যের কোন জবাব দিতে চাননি টিম ইন্ডিয়ার হেডকোচ খালিদ জামিল। তিনি বলেন, “ এই মুহূর্তে আমি এই বিষয় নিয়ে একদমই ভাবছি না। প্রত্যেকেরই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আমি শুধুমাত্র তিনটি প্রীতি ম্যাচ নিয়ে ভাবতে চাই।

২৬ সেপ্টে ২০২৬, ১২:১৯ এএম · 2 মিনিট
বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলের ছেলেরা
ময়দান

বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালি...

কলকাতা, নিউজ ডেস্ক: অবিশ্বাস্য! এক কথায়, অবিশ্বাস্য! দুই দলের র‌্যাঙ্কিংয়ে ফারাক ৯৪। বিশ্বকাপ খেলা পানামা রয়েছে ফিফা র‌্যাঙ্কিংয়ের ৪৪ নম্বরে। সেখানে ভারতের অবস্থান ১৩৮ তম স্থানে। এর পরেও খামতি ছিল না মনবীরদের লড়াইয়...

২৫ সেপ্টে ২০২৬, ০৯:৫৪ পিএম · 2 মিনিট
এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস
ময়দান

এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে ভারতের পদক-ঝড়, উপরি পাওনা জোড়া ইতিহাস

কলকাতা, নিউজ ডেস্ক: আইচি-নাগোয়ায় চলতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনেও ব্যাপকভাবে ঝুলি ভরাল ভারত। শুক্রবার দিনের শেষে ভারতের মোট পদকসংখ্যা বেড়ে হল ২৩। এর মধ্যে রয়েছে ২টি সোনা, ৯টি রুপো এবং ১২টি ব্রোঞ্জ।

২৫ সেপ্টে ২০২৬, ০৭:৩৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.