
Policeman: মাথা মাটিতে, পা চেয়ারে! চিত্রকূটে মদ্যপ পুলিশকর্মীর কাণ্ড, ভিডিও ভাইরাল...
ভিডিওটিতে দেখা যায়, একটি দোকানের সামনে রাখা সাধারণ নীল রঙের চেয়ারে বসতে গিয়ে সম্ভবত ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন ওই পুলিশকর্মী। অতিরিক্ত মদ্যপানের জেরে তিনি এতটাই বেহুঁশ ছিলেন যে, শরীর উল্টে গিয়ে মাথা মেঝেতে আছড়ে পড়লেও তাঁর কোনো হুঁশ ফেরেনি। চেয়ারে পা আটকে থাকা অবস্থাতেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। আশপাশের সাধারণ মানুষ এমন দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন। পথচলতি অনেকেই দাঁড়িয়ে যান এবং মোবাইল ক্যামেরায় দৃশ্যটি বন্দি করতে শুরু করেন। ভিডিওর নেপথ্য কণ্ঠে এক প্রত্যক্ষদর্শীকে ব্যঙ্গ করে বলতে শোনা যায়, “ইউপি পুলিশ… বাবাজির সরকার… দেখুন কারবিতে পুলিশের কীর্তি!”
২২ অক্টো ২০২৬, ০৫:২৩ পিএম · 2 মিনিট










