দেশ
Karnataka Police : লস্কর-ই-তৈবার সঙ্গে যোগাযোগের সন্দেহে গ্রেফতার বাংলার ১৯ বছরের...
কর্ণাটকের কালবুর্গি থেকে লস্কর ই তৈবা-র সঙ্গে যোগাযোগ থাকার সন্ধেহে গ্রেফতার করা হয়েছে পশ্চিমবঙ্গের বাসিন্দা ১৯ বছর বয়সী মমতাজ-উল-মালিককে। প্রায় দেড় বছর ধরে কালবুর্গির একটি সোনার কারখানায় কাজ করেছিলেন তিনি। গ্রেফতারের পর তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস খতিয়ে দেখেন তদন্তকারীরা। মমতাজের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস বর্তমানে তদন্তকারীদের নজরে রয়েছে। ওই সমস্ত যন্ত্রে সংরক্ষিত তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে মমতাজের সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিদের যোগাযোগ ছিল কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি, সম্ভাব্য ভারত বিরোধী কার্যকলাপের সঙ্গে কোনও যোগসূত্র রয়েছে কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।
২০ অক্টো ২০২৬, ১১:২৪ এএম · 2 মিনিট