JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০৮:৩৫ পিএম
Breaking
নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন

আত্মার শান্তি হল চুঁচুড়ায় নিহত অতনু সরকারের

আত্মার শান্তি হল চুঁচুড়ায় নিহত অতনু সরকারের

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বামীকে জানিয়ে দেওয়ার জেরে খুন হতে হয়েছিল এক যুবককে। ২০১৯ সালের সেই নৃশংস হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রেমিককে মৃত্যুদণ্ডের আদেশ দিল আদালত। চুঁচুড়া আদালতের প্রথম দায়রা বিচারক রিন্টু সুর গতকাল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করার পর আজ এই ফাঁসির সাজা ঘোষণা করেন। আদালত সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম অজয় মন্ডল। আর এই হামলায় নিহত যুবকের নাম অতনু সরকার।

মামলার বিবরণ অনুযায়ী, ঘটনার সূত্রপাত ২০১৯ সালের জুলাই মাসে। চুঁচুড়ার আনন্দমঠ এলাকার এক বিবাহিত মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল অভিযুক্ত অজয় মন্ডলের। কিন্তু সেই পরকীয়ার বিষয়টি জেনে ফেলেন চুঁচুড়া ঝিলপাড়ের বাসিন্দা অতনু সরকার ও সুরজিৎ মাল। সামাজিক দায়বদ্ধতা থেকেই হোক বা অন্য কোনো কারণে, তাঁরা মহিলার স্বামীকে পুরো বিষয়টি জানিয়ে দেন। নিজের গোপন সম্পর্কের কথা ফাঁস হয়ে যাওয়ায় অতনু ও সুরজিতের ওপর চরম আক্রোশ তৈরি হয় অজয়ের মনে।

সেই আক্রোশের বশবর্তী হয়েই ২০১৯ সালের ১১ জুলাই গভীর রাতে অতনু ও সুরজিতের ওপর আচমকা চড়াও হয় অজয়। ধারালো অস্ত্র দিয়ে তাঁদের দুজনকে এলোপাতাড়ি কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করা হলেও, পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অতনু সরকারের। সুরজিৎ ভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেলেও গুরুতর জখম হন।

বিচারপ্রক্রিয়া চলাকালীন অভিযুক্তকে হেফাজতে রেখেই চার্জ গঠন করা হয়। মামলার মুখ্য সরকারি আইনজীবী শংকর গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় সরকারি আইনজীবী দেবেন্দ্র তেওয়ারী অত্যন্ত দক্ষতার সাথে আদালতে সওয়াল-জবাব চালান। মামলাটিতে মোট ১৯ জন সাক্ষ্য দেন। সমস্ত তথ্যপ্রমাণ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখে আদালত এই অপরাধকে ‘বিরল থেকে বিরলতম’ আখ্যা দিয়ে অপরাধী অজয় মন্ডলকে ফাঁসির দড়িতে ঝোলানোর নির্দেশ দেয়। আদালতের এই রায়ে স্বস্তি প্রকাশ করেছে নিহতের পরিবার ও আইনজ্ঞ মহল।

43 Views 0 Likes 0 Comments

Related News

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘিরে চাঞ্চল্য
রাজ্য

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকি...

বর্ধমান: পেশায় ছিলেন ওটি টেকনিশিয়ান। কিন্তু অভিযোগ, সেই পরিচয় বদলে গিয়ে কেউ হয়ে উঠেছিলেন চিকিৎসক। শুধু রোগী দেখাই নয়, ভুয়ো MBBS সার্টিফিকেটের ভিত্তিতে দিনের পর দিন অস্ত্রোপচারও করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে এমনই চাঞ্চল্...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চ...

হাসনাবাদ: ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তৃণমূল নেতার। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফত...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট
তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে
রাজ্য

তল্লাশির নামে চরম হেনস্থা! শিক্ষিকাদের গোপনাঙ্গে হাত দেওয়ার অভিযোগ সাঁকরাইলে

হাওড়া, নিউজ ডেস্ক: পরীক্ষার হলে ঢোকার আগে তল্লাশির নামে চরম হেনস্থা। এমন অভিযোগ উঠেছে হাওড়ার সাঁকরাইল গার্লস স্কুলে। অভিযোগ, প্রাথমিকের কয়েকজন শিক্ষিকাকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়। এমনকি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.