JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০১:৩৫ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

ডায়েট করছেন, তবু ওজন দেখে হতাশ? ভুলটা হতে পারে সময়েই!

ডায়েট করছেন, তবু ওজন দেখে হতাশ? ভুলটা হতে পারে সময়েই!

ডায়েট শুরু করলেই অনেকের প্রথম লক্ষ্য থাকে ওজন কমানো। আর সেই কারণেই প্রায় প্রতিদিনই ওজন মাপার যন্ত্রে উঠে দাঁড়ান অনেকেই। কিন্তু বিশেষজ্ঞদের মতে, সব সময় ওজন মাপলে সঠিক ফলাফল পাওয়া যায় না। দিনের নির্দিষ্ট কিছু সময়ে শরীরের স্বাভাবিক পরিবর্তনের কারণে ওজন বেশি বা কম দেখাতে পারে। তাই ভুল ফলাফল দেখে অযথা হতাশ বা অতিরিক্ত খুশি হওয়ার কোনও কারণ নেই।

চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, খাওয়াদাওয়ার পর কখনও ওজন মাপা উচিত নয়। খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই শরীরের ওজন সাময়িকভাবে বেড়ে যায়। এই বাড়তি ওজন শরীরে জমে থাকা মেদের জন্য নয়, বরং খাবার ও তরলের ওজনের কারণে। তাই এই সময়ে ওজন মাপলে প্রকৃত ফলাফল জানা যায় না।

কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগলেও ওজন মাপা এড়িয়ে চলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। দীর্ঘ সময় মলত্যাগ না হলে শরীরে অতিরিক্ত বর্জ্য জমে থাকে। এর প্রভাব ওজনের উপর পড়তে পারে এবং যন্ত্রে প্রকৃত ওজনের তুলনায় বেশি সংখ্যা দেখা যেতে পারে।

মহিলাদের ক্ষেত্রে ঋতুস্রাবের আগে বা চলাকালীন সময়েও ওজন সাময়িকভাবে বেড়ে যেতে পারে। এই সময় শরীরে হরমোনের পরিবর্তনের কারণে জল জমে থাকে এবং পেট ফেঁপে যাওয়ার প্রবণতা দেখা দেয়। ফলে ওজন স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি দেখানো অস্বাভাবিক নয়।

রাতে পর্যাপ্ত ঘুম না হলেও ওজনের উপর তার প্রভাব পড়তে পারে। ঘুমের অভাব শরীরে প্রদাহ বাড়াতে পারে। পাশাপাশি আগের রাতে অতিরিক্ত নোনতা বা কার্বোহাইড্রেটযুক্ত খাবার খেলে শরীরে জল ধরে রাখার প্রবণতা বাড়ে। এর ফলেও ওজন সাময়িকভাবে বেড়ে যেতে পারে।

অনেকেই বেড়াতে গিয়ে ইচ্ছেমতো খাওয়াদাওয়া করার পর বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে ওজন মাপেন। বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস ঠিক নয়। ভ্রমণের সময় খাদ্যাভ্যাস ও দৈনন্দিন রুটিন বদলে যাওয়ায় ওজন কিছুটা বাড়তে পারে। তবে নিয়মিত জীবনযাত্রায় ফিরে আসার ৭ থেকে ১০ দিনের মধ্যে সেই বাড়তি ওজন অনেকটাই স্বাভাবিক হয়ে যায়।

সঠিক ওজন জানতে চাইলে সকালে ঘুম থেকে উঠে প্রাতঃকৃত্য সেরে, কিছু খাওয়া বা পান করার আগে ওজন মাপাই সবচেয়ে ভালো। একই ওজন মাপার যন্ত্র ব্যবহার করা এবং একই সময়ে ওজন মাপলে ফলাফল তুলনা করা সহজ হয়। বিশেষজ্ঞদের পরামর্শ, প্রতিদিন ওজন না মেপে সপ্তাহে এক দিন বা ১৫ দিনে এক বার ওজন মাপাই যথেষ্ট। এতে শরীরের প্রকৃত পরিবর্তন বোঝা যায় এবং অকারণ মানসিক চাপও কম থাকে।

51 Views 0 Likes 0 Comments

Related News

কিনছেন এয়ার ফ্রায়ার? জেনে নিন পরিষ্কারের কৌশল
জীবনধারা

কিনছেন এয়ার ফ্রায়ার? জেনে নিন পরিষ্কারের কৌশল

নিউজ ডেস্ক: এয়ার ফ্রায়ার কিনেছেন? ঠিক কেমনভাবে ব্যবহার করবেন? আর যদিও বা ব্যবহার করতে পারলেন-কিন্তু যদি কোন সমস্যা দেখা দেয়,কি করবেন তখন? আর  এই কারণেই আপনাকে জানতে হবে, এয়ার ফায়ার কেমন ভাবে পরিষ্কার করা উচিত। ত...

১২ সেপ্টে ২০২৬, ০৭:১২ পিএম · 2 মিনিট
বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী মিষ্টি, জন্মাষ্টমীতে বানান মনমোহন পিঠে
জীবনধারা

বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী মিষ্টি, জন্মাষ্টমীতে বানান মনমোহন পিঠে

কলকাতা, নিউজ ডেস্ক: জন্মাষ্টমী উপলক্ষে বানিয়ে নিন সুস্বাদু মিষ্টি। কথিত আছে, শ্রীকৃষ্ণ মিষ্টি দ্রব্যের প্রতি বিশেষ আকর্ষিত ছিলেন। আর তাই তার জন্মের এই পুণ্য তিথিতে তাকে নিবেদন করুন  প্রাচীন ঐতিহ্যবাহীএক বিশেষ মিষ্ট...

০৪ সেপ্টে ২০২৬, ০৬:৪২ পিএম · 1 মিনিট
আপনার ঘরের আশপাশেই কোন মশা লুকিয়ে, চিনবেন কী ভাবে?
জীবনধারা

আপনার ঘরের আশপাশেই কোন মশা লুকিয়ে, চিনবেন কী ভাবে?

ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিসের চরিত্র সম্পূর্ণ আলাদা। এটি মূলত নিশাচর। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত বেশি সক্রিয় থাকে। চেনার একটি সহজ উপায়ও রয়েছে। বসার সময় অ্যানোফিলিস শরীরের পিছনের অংশটি প্রায় ৪৫ ডিগ্রি কোণে উপরের দিকে তুলে রাখে।

০৩ সেপ্টে ২০২৬, ০২:১৯ পিএম · 2 মিনিট
ত্বক উজ্জ্বল রাখতে কী খাবেন? জেনে নিন চিকিৎসকের ৫ পরামর্শ
জীবনধারা

ত্বক উজ্জ্বল রাখতে কী খাবেন? জেনে নিন চিকিৎসকের ৫ পরামর্শ

নিউজ ডেস্ক: সামনেই দুর্গাপুজো। আর উৎসব মানেই সাজগোজ,প্যান্ডেল হপিং, জমাটি আড্ডার মেজাজ। কিন্তু,সকলের কাছেই পুজোর সাজ খুব গুরুত্বপূর্ণ। পুজোয় জেল্লাদার ত্বক পেতে চান? ত্বকে জেল্লা আনতে মেনে চলুন এই টোটকা।বিশেষজ্ঞদের মতে, ...

২৯ আগস্ট ২০২৬, ০৯:৪০ পিএম · 1 মিনিট

Top Comments (0)

No approved comments yet.