JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ০৫:১২ পিএম
Breaking
BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিম... চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০ CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার KunalGhosh: চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় পুজো কমিটিকে দায়ী করলেন কুণাল ঘোষ পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিম... চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০ CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার KunalGhosh: চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় পুজো কমিটিকে দায়ী করলেন কুণাল ঘোষ পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ

আপনার ঘরের আশপাশেই কোন মশা লুকিয়ে, চিনবেন কী ভাবে?

আপনার ঘরের আশপাশেই কোন মশা লুকিয়ে, চিনবেন কী ভাবে?

বিশেষ প্রতিবেদন: বর্ষা নামলেই আতঙ্কের দুই নাম- ডেঙ্গু ও ম্যালেরিয়া। একটির বাহক এডিস, অন্যটির অ্যানোফিলিস। আবার রাত নামলে ফাইলেরিয়া ও এনসেফেলাইটিসের আশঙ্কা বাড়ায় কিউলেক্স। দেখতে প্রায় একই রকম হলেও তিন মশার স্বভাব, চলাফেরা, কামড়ানোর সময় এবং ডিম পাড়ার জায়গা- সবই আলাদা। কোন মশা কখন কামড়ায়? কোথায় জন্মায়? কী ভাবে চিনবেন? জানাচ্ছেন স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের পতঙ্গবিদ্যার প্রাক্তন প্রধান ডাঃ হিরন্ময় মুখোপাধ্যায়।

এডিস, দিনের আলোতেই বিপদ

ডেঙ্গু, জিকা ও চিকুনগুনিয়ার অন্যতম প্রধান বাহক এডিস। এই মশা মূলত দিনের বেলাতেই সক্রিয় থাকে। বিশেষ করে সূর্যোদয়ের পর এবং সূর্যাস্তের আগে কামড়ানোর প্রবণতা বেশি। খুব বেশি উঁচুতে উড়তে পারে না বলে সাধারণত পা, গোড়ালি কিংবা কোমরের নীচের অংশে কামড়ায়। এডিসের আর একটি ভয়ঙ্কর বৈশিষ্ট্য রয়েছে—‘ট্রান্স-ওভারিয়ান ট্রান্সমিশন’। অর্থাৎ, কোনও সংক্রমিত স্ত্রী মশার শরীরে থাকা ভাইরাস তার ডিমের মধ্যেও পৌঁছতে পারে। সেই ডিম থেকে জন্ম নেওয়া মশার শরীরেও ভাইরাস থাকতে পারে। ফলে পরবর্তী প্রজন্মের মশার ভাইরাস বহনের সম্ভাবনা তৈরি হয়। এডিসের ডিমের আরও একটি বিশেষত্ব—জলে না থাকলেও শুকনো অবস্থায় দীর্ঘ সময়, প্রায় এক বছর পর্যন্ত টিকে থাকতে পারে। তাই বাড়ির আশপাশের সামান্য জল জমার জায়গাও বিপদের কারণ হতে পারে।

অ্যানোফিলিস—রাত নামলেই সক্রিয়

ম্যালেরিয়ার বাহক অ্যানোফিলিসের চরিত্র সম্পূর্ণ আলাদা। এটি মূলত নিশাচর। সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত বেশি সক্রিয় থাকে। চেনার একটি সহজ উপায়ও রয়েছে। বসার সময় অ্যানোফিলিস শরীরের পিছনের অংশটি প্রায় ৪৫ ডিগ্রি কোণে উপরের দিকে তুলে রাখে। প্রজননের জন্য সাধারণত অপেক্ষাকৃত পরিষ্কার, প্রাকৃতিক জলাশয় পছন্দ করে। ধানজমি, ঝোরা বা এমন ধরনের জল তার পছন্দের জায়গা। তাই শুধু নোংরা নর্দমা দেখেই মশার প্রজননস্থল ধরে নিলে চলবে না। বাড়ির আশপাশের জলজ পরিবেশের দিকেও নজর রাখা জরুরি।

কিউলেক্স—নোংরা জলেই সংসার

ফাইলেরিয়া ও কিছু ধরনের এনসেফেলাইটিসের বাহক কিউলেক্স মশাও মূলত রাতের অন্ধকারে বেশি সক্রিয়। সূর্যাস্তের পর এর আক্রমণ বাড়ে। শহুরে পরিবেশে নোংরা, পচা জল, জৈব বর্জ্য মিশ্রিত নর্দমা, ডোবা কিংবা সেপটিক ট্যাঙ্ক কিউলেক্সের পছন্দের প্রজননস্থল। দিনের বেলায় ঘরের অন্ধকার কোণ, খাটের নীচে কিংবা ঝুলন্ত কাপড়ের পিছনেও লুকিয়ে থাকতে পারে। অর্থাৎ, মশা মানেই এক রকম নয়। দিনে যে মশা কামড়াচ্ছে, রাতের মশা তারই মতো দেখতে হলেও তার স্বভাব সম্পূর্ণ আলাদা হতে পারে।

তাহলে সাধারণ মানুষের করণীয় কী?

বিশেষজ্ঞের পরামর্শ, মশা মারার পাশাপাশি তার জন্ম বন্ধ করাই সবচেয়ে জরুরি। বাড়ির আশপাশে কোথাও জল জমতে দেওয়া যাবে না। ফুলের টব, এসি বা ফ্রিজের ট্রে, পরিত্যক্ত পাত্র—যে কোনও ছোট পাত্রেই এডিসের বংশবিস্তার হতে পারে।
জমে থাকা জল নিয়মিত ফেলে পরিষ্কার করতে হবে। বিশেষ করে তিন দিন অন্তর বাড়ির ভিতর ও চারপাশে কোথাও জল জমেছে কি না, তা খতিয়ে দেখা দরকার। 

রাতে অ্যানোফিলিস ও কিউলেক্সের হাত থেকে বাঁচতে মশারি ব্যবহার অত্যন্ত জরুরি। প্রয়োজনে লার্ভিসাইড ব্যবহার এবং বাড়ির চারপাশ পরিষ্কার রাখাও মশার বংশবিস্তার কমাতে সাহায্য করবে। কারণ মশা ছোট হলেও বিপদটা ছোট নয়। একটু জমা জল, একটি ফুলের টব কিংবা নোংরা নর্দমা, বর্ষার মরসুমে সেখান থেকেই শুরু হতে পারে অসুস্থতার গল্প।

41 Views 0 Likes 0 Comments

Related News

পুজোর ভোজে বাঙালি পদ, বাড়িতেই বানিয়ে ফেলুন পাঁচ রকমের সুস্বাদু খাবার
জীবনধারা

পুজোর ভোজে বাঙালি পদ, বাড়িতেই বানিয়ে ফেলুন পাঁচ রকমের সুস্বাদু খাবার

দুর্গাপুজো মানেই ঠাকুর দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা আর জমিয়ে খাওয়াদাওয়া। প্যান্ডেল হপিংয়ের পাশাপাশি বাঙালির পুজোর আনন্দ অনেকটাই জড়িয়ে থাকে পছন্দের খাবারের সঙ্গে। রেস্তরাঁর খাবারের বদলে বাড়িতেও সহজ উপায়ে তৈরি করা যায় বেশ ...

১৭ অক্টো ২০২৬, ০৮:০৬ পিএম · 2 মিনিট
পুজো প্যান্ডেল অতিরিক্ত ভিড়, ঘাম আর ধুলোবালি থেকে ত্বক বাঁচাবেন কীভাবে? জেনে নিন সহজ উপায়
জীবনধারা

পুজো প্যান্ডেল অতিরিক্ত ভিড়, ঘাম আর ধুলোবালি থেকে ত্বক বাঁচাবেন কীভাবে? জেনে নিন...

দুর্গাপুজো মানেই ঠাকুর দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা আর জমিয়ে খাওয়া দাওয়া। তবে দীর্ঘক্ষণ রাস্তায় থাকা, ধুলোবালি, ঘাম ও আর্দ্র আবহাওয়ার প্রভাব পড়তে পারে ত্বকে। তাই প্যান্ডেল হপিংয়ের আনন্দ উপভোগ করার পাশাপাশি ত্বকের যত্ন নেও...

১৭ অক্টো ২০২৬, ০৩:০৫ পিএম · 2 মিনিট
ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না
জীবনধারা

ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না

গরম বা আর্দ্র আবহাওয়ায় ভ্রমণের সময় ছোট পোর্টেবল ফ্যান বেশ কাজে আসতে পারে। বিমানবন্দরে অপেক্ষা করা, দীর্ঘ যাত্রার পর নিজেকে একটু সতেজ করে নেওয়া কিংবা হোটেলে বিশ্রামের সময় ব্যক্তিগত ব্যবহারের এই ফ্যান স্বস্তি দিতে পারে। আকারে ছোট হওয়ায় ক্যাবিন ব্যাগে রাখতেও বিশেষ সমস্যা হয় না।

১১ অক্টো ২০২৬, ০৯:৩৭ পিএম · 2 মিনিট
Breakup: সম্পর্ক শেষ, তবু প্রাক্তনের প্রোফাইলে নজর রাখছেন! কেন এমন হয় জানালেন মনোবিদ
জীবনধারা

Breakup: সম্পর্ক শেষ, তবু প্রাক্তনের প্রোফাইলে নজর রাখছেন! কেন এমন হয় জানালেন মনোব...

সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। যোগাযোগও নেই। তারপরও মাঝেমধ্যেই অজান্তে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সোশ্যাল মিডিয়া প্রোফাইল খুলে ফেলছেন?

০৮ অক্টো ২০২৬, ১১:৫২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.