JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ০৫:১২ পিএম
Breaking
BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিম... চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০ CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার KunalGhosh: চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় পুজো কমিটিকে দায়ী করলেন কুণাল ঘোষ পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ BookStall: বুলডোজার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ, যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল, কিনলেন বিম... চোরবাগান সর্বজনীনে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ১৯ জনের তালিকা প্রকাশ করল পুলিশ Chandannagar Police : ভিড় সামলাতে বাড়তি তৎপরতা, হুগলির পুজো মণ্ডপে কড়া নজরদারি FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০ CPM Book Stall : যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ঘিরে উত্তেজনা, ফিরে গেল বুলডোজার KunalGhosh: চোরবাগান পুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় পুজো কমিটিকে দায়ী করলেন কুণাল ঘোষ পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ

পেয়েছিলেন 'বীর চক্র', আকাশযুদ্ধের সেই ‘নায়ক’ অভিনন্দন এ বার অন্য ককপিটে

পেয়েছিলেন 'বীর চক্র', আকাশযুদ্ধের সেই ‘নায়ক’ অভিনন্দন এ বার অন্য ককপিটে

নিউজ ডেস্ক:২০১৯ সালের সেই আকাশযুদ্ধের কথা এখনও দেশবাসীর স্মৃতিতে টাটকা। পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানকে আকাশে গুলি করে নামানোর পর নিজেও পাক সেনার হাতে বন্দি হয়েছিলেন ভারতীয় বায়ুসেনার তৎকালীন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। সেই সাহসী সেনা-অফিসারই এ বার পাড়ি দিলেন একেবারে এক অন্য জগতে। ভারতীয় বায়ুসেনা থেকে আগাম অবসর নিয়ে বেসরকারি বিমান সংস্থায় বাণিজ্যিক পাইলট হিসাবে নতুন কেরিয়ার শুরু করেছেন তিনি। একটি নামী সংবাদ সংস্থা সূত্রে খবর, গোয়ার আঞ্চলিক বিমান সংস্থা FLY91-এ যোগ দিয়েছেন প্রাক্তন গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন। সূত্রের দাবি, অগাস্টেই নতুন সংস্থায় যোগ দিয়েছেন তিনি।

প্রায় ২২ বছর ভারতীয় বায়ুসেনায় কাজ করেছেন অভিনন্দন। তবে এ বার সামরিক পোশাক খুলে বাণিজ্যিক বিমানের ককপিটে বসার সিদ্ধান্ত। অভিনন্দনের নতুন কর্মজীবন নিয়ে এখনও পর্যন্ত তাঁর তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। অন্যদিকে বিমান সংস্থাটির মুখপাত্রও কর্মীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ করতে অস্বীকার করেছেন। ২০২৪ সালের মার্চে পরিষেবা শুরু করা এই বিমান সংস্থার বর্তমানে ৬টি ATR 72-600 বিমান রয়েছে। গোয়া ও হায়াদ্রাবাদ, এই দুই শহরকে ঘাঁটি করে পরিষেবা চালায় সংস্থাটি।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়ার পর পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মহম্মদের প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা চালায় ভারত। তার পরের দিন পাল্টা হামলা চালায় পাকিস্তান। এই পরিস্থিতিতে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছিল। সেই সংঘাতের সবচেয়ে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন অভিনন্দন। ২৭ ফেব্রুয়ারি আকাশযুদ্ধে তাঁর মিগ-২১ বাইসন বিমানটি ভেঙে পড়ার আগে তিনি পাকিস্তানের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছিলেন বলে ভারতীয় সূত্রে দাবি করা হয়। পরে বিমান থেকে বেরিয়ে পাকিস্তানের মাটিতে পড়েন তিনি এবং পাক সেনার হাতে বন্দি হন।

প্রায় ৩ দিন পাকিস্তানের হেফাজতে থাকার পর ২০১৯ সালের ১ মার্চ রাতে দেশে ফেরেন অভিনন্দন। বিমান থেকে বেরোনোর সময় তিনি আহতও হয়েছিলেন। তাঁর সাহস, কর্তব্যনিষ্ঠা এবং অসাধারণ বীরত্বের স্বীকৃতি হিসাবে সেই বছরই তাঁকে দেশের তৃতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন বীরত্ব পদক ‘বীর চক্র’ দেওয়া হয়। এ বার সেই যুদ্ধবিমান-চালকই সামরিক জীবনের ইতি টেনে যাত্রীবাহী বিমানের পাইলট হিসাবে নতুন অধ্যায় শুরু করছেন। আকাশের যুদ্ধ থেকে বাণিজ্যিক উড়ান। অভিনন্দনের কেরিয়ারে বদল এলেও ককপিটের সঙ্গে তাঁর সম্পর্ক যে অটুট থাকছে, তা বলাই যায়।

 

 

48 Views 0 Likes 0 Comments

Related News

পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে
দেশ

পাল্টা ৬৩ দিনের বকেয়া মেরামতির হিসাব এক্সেল শিটে সাজিয়ে জবাব দিলেন Gen Z ভাড়াটে

নয়াদিল্লি: ভাড়া দিতে এক দিন দেরি হলেই জরিমানা! অথচ বাড়ির মেরামতির আবেদন দিনের পর দিন উপেক্ষিত হলেও কোনও জবাবদিহি নেই বাড়িওয়ালার। এই বৈষম্যের অভিযোগ তুলেই অভিনব পাল্টা চাল দিলেন এক Gen Z ভাড়াটে। সরাসরি ঝগড়া বা তর্কে...

১৮ অক্টো ২০২৬, ০২:১১ পিএম · 3 মিনিট
Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক তরজা
দেশ

Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে র...

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সংক্ষিপ্ত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, সভার মঞ্চের সামনে লাল রঙের চেয়ারের দীর্ঘ সারি পাতা রয়েছে, কিন্তু তার সিংহভাগই ফাঁকা। মঞ্চে নেতারা বক্তব্য রাখলেও দর্শকদের জন্য নির্দিষ্ট অংশে উপস্থিতির হার ছিল একেবারেই হাতে গোনা। বিরোধী শিবির এবং নেটিজেনদের একাংশ দৃশ্যটিকে ‘অনুষ্ঠান শেষের পর বিয়ের বাড়ির ফাঁকা মণ্ডপ’-এর সঙ্গে তুলনা করে খোঁচা দিতে ছাড়েননি।

১৭ অক্টো ২০২৬, ০৯:৪১ পিএম · 2 মিনিট
Abhijeet Dipke:'শান্তিভঙ্গ করবেন না', শর্তসাপেক্ষে জামিন পেলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
দেশ

Abhijeet Dipke:'শান্তিভঙ্গ করবেন না', শর্তসাপেক্ষে জামিন পেলেন সিজেপি প্রতিষ্ঠাতা...

নিউজ ডেস্ক: অবশেষে জামিন পেলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিল দিল্লির আদালত। জামিনে মুক্তি দেওয়ার আগে একটি বন্ড পেপারে সই করতেও বলা হয়েছে তাঁকে। সূত্রের খবর, মুচলেকা দিতে হবে সি...

১৭ অক্টো ২০২৬, ০৬:১৪ পিএম · 2 মিনিট
PrakashRaj:  “গুণ্ডাবাহিনী পাঠাচ্ছেন তো?” কালিকটের সৈকতে প্রতিবাদের ডাক, কেন্দ্রকে নিশানা প্রকাশ রাজের
দেশ

PrakashRaj: “গুণ্ডাবাহিনী পাঠাচ্ছেন তো?” কালিকটের সৈকতে প্রতিবাদের ডাক, কেন্দ্রকে...

সামাজিক মাধ্যমে এক বিস্ফোরক বার্তায় শাসকপক্ষকে উদ্দেশ্য করে কটাক্ষের সুরে তিনি লিখেছেন, “বন্ধু, পারলে এবার এখানে তোমাদের গুণ্ডা পাঠাও…”। একই সঙ্গে তাঁর বার্তা,আজ দিল্লির যন্তর মন্তরের প্রতিবাদী রূপ ধারণ করেছে কালিকটের ঐতিহাসিক সৈকত, আর গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে তিনি স্বশরীরে শামিল হচ্ছেন।

১৭ অক্টো ২০২৬, ০৫:৪৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.