JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ০১:৫৩ এএম
Breaking
Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপিষ্টে মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক... SaptamiCrowd: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে বিপর্যয়! ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের অংশ, অস... Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপিষ্টে মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক... SaptamiCrowd: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে বিপর্যয়! ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের অংশ, অস...

হঠাৎ বিপত্তি,ভারত-চীন সীমান্তের কাছে যোগাযোগ সংকটে

হঠাৎ বিপত্তি,ভারত-চীন সীমান্তের কাছে যোগাযোগ সংকটে

নিউজ ডেস্ক: সবকিছু চলছিল স্বাভাবিক ছন্দেই। প্রত্যন্ত পাহাড়ি এলাকার মানুষের কাছে নদীর উপর তৈরি সেতুটিই ছিল বাইরের দুনিয়ার সঙ্গে যোগাযোগের অন্যতম ভরসা। হঠাৎ সেই পথেই দেখা গেল বিপত্তি। মুহূর্তের মধ্যে বদলে গেল পরিস্থিতি। একের পর এক গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া নিয়ে তৈরি হল উদ্বেগ। কোথাও আবার জরুরী পরিষেবা নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা।

অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলার লোহিত নদীর ওপর একটি গুরুত্বপূর্ণ সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় ভারত-চীন সীমান্তের কাছে বেশ কয়েকটি প্রত্যন্ত গ্রামের যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর মধ্যে রয়েছে কাহো, মুসাই এবং ডং গ্রাম। 

সূত্র: https://x.com/sompura_preeti/status/2095095224225894656

কিবিথু সার্কেলের ক্রৌতি এলাকায় অবস্থিত কেকেজি-বিএসবি সেতুটি ওই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানা গিয়েছে। প্রত্যন্ত গ্রামগুলির যোগাযোগের ক্ষেত্রে এই সেতুটি মূলত একটি 'জীবন রেখা' হিসেবে কাজ করে। ফলে, সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকেই স্বাভাবিকভাবে এই অঞ্চলে যাতায়াত ব্যবস্থায় বড়সড় ধাক্কা লেগেছে।

ভারত চীন সীমান্তের কাছে অবস্থিত কাহো, দেশের অন্যতম পূর্বাঞ্চলীয় সীমান্ত গ্রাম। দুর্গম ভৌগোলিক অবস্থার কারণে এমনিতেই এই এলাকার যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট চ্যালেঞ্জিং। তারওপর গুরুত্বপূর্ণ সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়েছে। ইতিমধ্যেই বিষয়টি সমাজমাধ্যমে আলোচনায় এসেছে। 

সেতুটির ওপর দিয়ে ট্রাক বা ভারী যান চলাচল নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। কেউ কেউ দাবি করেছেন সেতুটির বহন ক্ষমতা সম্পর্কে নিশ্চিত না হয়ে ভারী যানচলাচল হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। তবে, সেতুটি ঠিক কি কারনে এবং কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তা নিয়ে বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়।

এই অবস্থায় দ্রুত সেতুটির পরিস্থিতি পরীক্ষা করে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পথ বা পরিবহনের ব্যবস্থা করা প্রয়োজন বলে মনে করেছেন স্থানীয় বাসিন্দারা। কারণ সীমান্তবর্তী এই দুর্গম এলাকাগুলিতে একটি সেতু শুধুমাত্র যাতায়াতের মাধ্যম নয়। খাদ্য ও নিত্য প্রয়োজনী সামগ্রী পৌঁছনো থেকে শুরু করে জরুরী পরিষেবা সবকিছুর সঙ্গেই এই যোগাযোগ ব্যবস্থা জড়িয়ে আছে। ফলে, দ্রুত সেতুটি মেরামত না করা হলে স্থানীয় মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে মনে করা হয়েছে। এখন অপেক্ষা প্রশাসনের পরবর্তী পদক্ষেপে।

32 Views 0 Likes 0 Comments

Related News

Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক তরজা
দেশ

Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে র...

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া সংক্ষিপ্ত ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, সভার মঞ্চের সামনে লাল রঙের চেয়ারের দীর্ঘ সারি পাতা রয়েছে, কিন্তু তার সিংহভাগই ফাঁকা। মঞ্চে নেতারা বক্তব্য রাখলেও দর্শকদের জন্য নির্দিষ্ট অংশে উপস্থিতির হার ছিল একেবারেই হাতে গোনা। বিরোধী শিবির এবং নেটিজেনদের একাংশ দৃশ্যটিকে ‘অনুষ্ঠান শেষের পর বিয়ের বাড়ির ফাঁকা মণ্ডপ’-এর সঙ্গে তুলনা করে খোঁচা দিতে ছাড়েননি।

১৭ অক্টো ২০২৬, ০৯:৪১ পিএম · 2 মিনিট
Abhijeet Dipke:'শান্তিভঙ্গ করবেন না', শর্তসাপেক্ষে জামিন পেলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
দেশ

Abhijeet Dipke:'শান্তিভঙ্গ করবেন না', শর্তসাপেক্ষে জামিন পেলেন সিজেপি প্রতিষ্ঠাতা...

নিউজ ডেস্ক: অবশেষে জামিন পেলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। শর্তসাপেক্ষে তাঁকে জামিন দিল দিল্লির আদালত। জামিনে মুক্তি দেওয়ার আগে একটি বন্ড পেপারে সই করতেও বলা হয়েছে তাঁকে। সূত্রের খবর, মুচলেকা দিতে হবে সি...

১৭ অক্টো ২০২৬, ০৬:১৪ পিএম · 2 মিনিট
PrakashRaj:  “গুণ্ডাবাহিনী পাঠাচ্ছেন তো?” কালিকটের সৈকতে প্রতিবাদের ডাক, কেন্দ্রকে নিশানা প্রকাশ রাজের
দেশ

PrakashRaj: “গুণ্ডাবাহিনী পাঠাচ্ছেন তো?” কালিকটের সৈকতে প্রতিবাদের ডাক, কেন্দ্রকে...

সামাজিক মাধ্যমে এক বিস্ফোরক বার্তায় শাসকপক্ষকে উদ্দেশ্য করে কটাক্ষের সুরে তিনি লিখেছেন, “বন্ধু, পারলে এবার এখানে তোমাদের গুণ্ডা পাঠাও…”। একই সঙ্গে তাঁর বার্তা,আজ দিল্লির যন্তর মন্তরের প্রতিবাদী রূপ ধারণ করেছে কালিকটের ঐতিহাসিক সৈকত, আর গণতন্ত্র রক্ষার এই লড়াইয়ে তিনি স্বশরীরে শামিল হচ্ছেন।

১৭ অক্টো ২০২৬, ০৫:৪৫ পিএম · 2 মিনিট
Dhruv Rathi : লন্ডনে ধ্রুব রাঠীর প্রতিবাদের ডাক, নজরে প্রবাসী ভারতীয়রা
দেশ

Dhruv Rathi : লন্ডনে ধ্রুব রাঠীর প্রতিবাদের ডাক, নজরে প্রবাসী ভারতীয়রা

নিউজ ডেস্ক ‌: দেশের সীমানা পেরিয়ে এবার আন্তর্জাতিক মঞ্চে পৌঁছতে চলেছে ভারতের এক রাজনৈতিক বিতর্ক। সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী স্বচ্ছতা এবং ভোটার তালিকা সংশোধন নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সেই আবহে এব...

১৭ অক্টো ২০২৬, ০৪:৩৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.