JAZZBAAT 24 BANGLA
১৮ অক্টো ২০২৬, ০১:৫৪ এএম
Breaking
Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপিষ্টে মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক... SaptamiCrowd: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে বিপর্যয়! ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের অংশ, অস... Abhishek Banerjee: 'অপরাধী ভাইপোকে জেলে কবে ঢোকাচ্ছেন...? চোরবাগানকাণ্ডে মুখ্যমন্ত্রী তোপ... MamataBanerjee: চোরবাগান পুজোমণ্ডপে পদপিষ্টের ঘটনা, আহতদের আরোগ্য কামনা মমতা বন্দ্যোপাধ্যা... Narendra Modi: চোরবাগান সর্বজনীনে মৃত্যু মিছিল, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর Chorbagan: চোরবাগানে দুর্ঘটনা, শোকপ্রকাশ অমিত শাহের, বাংলায় স্থগিত সমস্ত কর্মসূচি চোরবাগানে ভয়াবহ দুর্ঘটনা! পদপিষ্টে মৃত কমপক্ষে ১৭, হাসপাতালে মুখ্যমন্ত্রী AmitShah: পুজোর আবহে কলকাতায় অমিত শাহ, বেলুড় মঠ থেকে শোভাবাজার রাজবাড়ি যাওয়ার কর্মসূচি Varanasi Rally: বারাণসীতে যোগীর সভায় ফাঁকা চেয়ার! ৬৬% জনপ্রিয়তার সমীক্ষা ঘিরে রাজনৈতিক... SaptamiCrowd: সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে বিপর্যয়! ভিড়ের চাপে ভাঙল মণ্ডপের অংশ, অস...

নেপালে নিখোঁজদের খোঁজে ডিএনএ পরীক্ষা, আশা আর আশঙ্কার দোলাচল!

নেপালে নিখোঁজদের খোঁজে ডিএনএ পরীক্ষা, আশা আর আশঙ্কার দোলাচল!

নেপাল, নিউজ ডেস্ক - পাহাড়ের সৌন্দর্য চিরদিনেরই পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। এই সৌন্দর্যের টানে প্রতিবছর বহু মানুষ ছুটে যায় পাহাড়ের কোলে। কয়েকমুহূর্ত শান্ত ও নিরিবিলি পরিবেশ উপভোগ করতে পাহাড়ের বিকল্প হয় না। কখনও পাহাড়ের নীরবতা, কখনও অচেনা পথের টান, ভ্রমণের আনন্দ নিয়েই শুরু হয়েছিল এমনই এক যাত্রা। কিন্তু সেই আনন্দের সফরই এখন একাধিক পরিবারের কাছে পরিণত হয়েছে ভয়াবহ উদ্বেগ আর অপেক্ষার গল্পে। ফোনের ওপারে পরিচিত কন্ঠস্বর শোনার আশায় বার বার মোবাইলের দিকে তাকিয়ে রয়েছেন পরিজনেরা। দিনের পর দিন কেটে গেলও প্রিয়জনের কোনও খোঁজ না মেলায় বাড়ছে উৎকণ্ঠা। আকস্মিক ভয়াবহ দুর্ঘটনার পর নেপালের মাটিতে আটকে রয়েছে বেশ কয়েকটি প্রশ্ন, যার উত্তর এখনও মিলেনি।

সূত্রে খবর, নেপাল সফরে গিয়ে এখনও বেশ কিছু ভারতীয় পর্যটকের সন্ধান পাওয়া যায়নি। তাঁদের পরিবারের সদস্যদের নেপালে নিয়ে গিয়েছে 'চলো যাই' ট্রাভেল এজেন্সি। নিখোঁজ পর্যটকদের পরিবারের সদস্যরা সেখানে গিয়ে উদ্ধার হওয়া মৃতদেহগুলির মধ্যে তাঁদের পরিজন রয়েছে কি না, তা সনাক্তকরণ প্রক্রিয়ায় অংশ নেবেন। পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করে উদ্ধার হওয়া মৃতদেহের সঙ্গে মিলিয়ে নেওয়া হবে বলে জানা গিয়েছে।

এদিকে, গোটা পরিস্থিতি নিয়ে ভারত সরকারের তরফেও 'চলো যাই' ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে সূত্রের খবর। নিখোঁজ পর্যটকদের বিষয়ে পাওয়া তথ্য এবং তাঁদের সন্ধানকার্যে চলা তৎপরতা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় করা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, 'চলো যাই' এজেন্সি বহু বছর ধরে নেপালের স্থানীয় একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে সমন্বয় করে মানস-কৈলাস ট্যুর পরিচালনা করে আসছে। এই রুটে দীর্ঘদিন ধরে পর্যটকদের নিয়ে যাওয়া হলেও অতীতে কোনও বড় ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়নি বলে জানা গিয়েছে। ফলে, এবারের ঘটনায় ট্রাভেল সংস্থার কাছেও পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের।

নিখোঁজদের পরিবারের সদস্যরা এখনও নেপালেই রয়েছেন বলে জানা গিয়েছে। নিখোঁজদের সন্ধানে চলা তল্লাশি এবং উদ্ধার হওয়া দেহগুলির ডিএনএ পরীক্ষার ফলাফল, এই দুইদিকে তাকিয়ে রয়েছে পরিবারগুলি। তাঁদের প্রিয়জনদের ফেরার অপেক্ষার আশা যেন এখনও ক্ষীন ভাবে জ্বলছে। তবে, শেষপর্যন্ত কি উত্তর মিলবে, তা এখনও অজানা।i

179 Views 0 Likes 0 Comments

Related News

Donald Trump: গ্রাহাম আইনে ছাড়, স্বস্তি ভারত-চিনের, ইউক্রেন যুদ্ধ ঘিরে ওয়াশিংটনের নীতিতে নতুন মোড়
বিদেশ

Donald Trump: গ্রাহাম আইনে ছাড়, স্বস্তি ভারত-চিনের, ইউক্রেন যুদ্ধ ঘিরে ওয়াশিংটনের...

নয়াদিল্লি: রাশিয়ার কাছ থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস কেনা দেশগুলির উপর বিপুল শুল্ক চাপানোর পথ খুলে দিয়েছিল আমেরিকার নতুন আইন। লক্ষ্য ছিল, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালানোর জন্য মস্কোর আর্থিক জোগান কমানো এবং রুশ জ্বালানি কেন...

১৭ অক্টো ২০২৬, ০৩:৫৩ পিএম · 6 মিনিট
Hindu Temple Threat : আমেরিকায় হিন্দু মন্দিরে হামলার ছক  মার্কিন যুবককে ঘিরে চাঞ্চল্য
বিদেশ

Hindu Temple Threat : আমেরিকায় হিন্দু মন্দিরে হামলার ছক মার্কিন যুবককে ঘিরে চাঞ্চ...

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই যুবক তার সহকর্মীদের কাছে ভারতীয়দের খুন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলে অভিযোগ।

১৬ অক্টো ২০২৬, ০২:১৯ পিএম · 2 মিনিট
আমেরিকার স্কুলে ঢুকে বন্দুক হামলা, শিশু সহ নিহত চার
বিদেশ

আমেরিকার স্কুলে ঢুকে বন্দুক হামলা, শিশু সহ নিহত চার

নিউজ ডেস্ক: ফের আমেরিকায় স্কুলে বন্দুকবাজের হামলা। বন্দুক হামলায় তিন শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। এখনও স্কুলের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। ...

১৬ অক্টো ২০২৬, ১১:৪১ এএম · 1 মিনিট
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে দ্রুত ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধের নির্দেশ আদালতের
বিদেশ

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে দ্রুত ৬৬৬ কোটি টাকা আয়কর পরিশোধের নির্দেশ আদালতের

হাবিবুর রহমান, ঢাকা: রেহাই মিলল না, ৬৬৬ কোটি টাকা  আয়কর পরিশোধ করতে হবে গ্রামীণ কল্যাণকে। বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কো...

১৫ অক্টো ২০২৬, ০৯:৪১ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.