JAZZBAAT 24 BANGLA
১৯ অক্টো ২০২৬, ০৪:৫৮ এএম
Breaking
উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

মার্কিন হামলায় ইরানে নিহত ১১, পাল্টা জবাবে হুঁশিয়ারি তেহরানের

মার্কিন হামলায় ইরানে নিহত ১১, পাল্টা জবাবে হুঁশিয়ারি তেহরানের

ইরান, নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যে ফের তীব্র সংঘাত। মার্কিন হামলায় ইরানে নিহত ১১, পাল্টা আঘাতের হুঁশিয়ারি তেহরানের। আমেরিকা ও ইরানের মধ্যকার পাল্টাপাল্টি সামরিক হামলায় আবারও উত্তাল হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। ইরানের অভ্যন্তরে মার্কিন বাহিনীর সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১১ জন নিহত হওয়ার খবর জানিয়েছে দেশটির সরকারি সংবাদমাধ্যম।

এ ঘটনায় কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ওই অঞ্চলে অবস্থিত মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হেনেছে তেহরান। ইরানি গণমাধ্যম আইআরএনএ-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের তিনটি পৃথক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। ওই প্রদেশের নিরাপত্তা বিষয়ক উপ-গভর্নর জানান, এ হামলায় সাতজন নিহত এবং আটজন আহত হন।

এর আগে দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টিতে একটি বিয়ের অনুষ্ঠান লক্ষ্য করে চালানো হামলায় এক শিশুসহ চারজন প্রাণ হারান এবং আহত হন আরও অর্ধশতাধিক ব্যক্তি বলে জানিয়েছে ইরানি রেড ক্রিসেন্ট। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওর সূত্রে এটিকে তাদের লক্ষ্যভিত্তিক সামরিক অভিযান হিসেবে উল্লেখ করেছে।

সংঘাতের এই নতুন ধাপ শুরু হয় গত ৩০ আগস্ট মার্কিন বাহিনীর হামলার মধ্য দিয়ে। দীর্ঘ কয়েক সপ্তাহ পর এটাই ছিল ইরানি লক্ষ্যবস্তুতে ওয়াশিংটনের প্রথম আক্রমণ। এর জবাবে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটিগুলোর পাশাপাশি হরমুজ প্রণালীতে চলাচলরত বাণিজ্যিক তেলবাহী জাহাজে হামলা চালায় ইরান। এই পরিস্থিতিতে তেহরান স্পষ্ট জানিয়েছে, মার্কিন আগ্রাসনের পরিণাম হবে "ভয়াবহ"।

23 Views 0 Likes 0 Comments

Related News

ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক বন্দনা’
বিদেশ

ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির ম...

হাবিবুর রহমান, ঢাকা : জীবন, সৃষ্টি ও প্রকৃতির সঙ্গে জলের নিবিড় সম্পর্ককে উপজীব্য করে রাজধানী ঢাকার অভিজাত পল্লি গুলশান–বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপূজার থিম হলো- ‘জলজ: জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক বন্দনা’। জলজ জীববৈ...

১৮ অক্টো ২০২৬, ১০:৫৭ পিএম · 3 মিনিট
FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক ১২০০
বিদেশ

FranceProtests: রণক্ষেত্র ফ্রান্স! শিক্ষা ও দ্রব্যমূল্য নিয়ে বিক্ষোভে হিংসা, আটক...

কয়েক সপ্তাহ ধরে চলা মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের আন্দোলন শনিবার ভিন্ন মাত্রা পায়, যখন তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং ২০১৮ সালের ঐতিহাসিক ‘ইয়েলো ভেস্ট’ বা হলুদ জ্যাকেট আন্দোলনের কর্মীরা। মূলত শিক্ষক সংকট, ভেঙে পড়া অবকাঠামো এবং নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির ক্ষোভ একসঙ্গে রাজপথে আছড়ে পড়ে। শিক্ষামন্ত্রী সম্প্রতি তিন হাজার অস্থায়ী শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তা আন্দোলনকারীদের শান্ত করতে পারেনি।

১৮ অক্টো ২০২৬, ০৩:০৯ পিএম · 2 মিনিট
Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ
বিদেশ

Toxic Boss: পানীয়ের বদলে এক ঘণ্টা দেরিতে কাজে আসার পরামর্শ

নয়াদিল্লি: অফিসে কাজের ফাঁকে এক কাপ কফি খেতে চান? সে উপায়ও নেই! শুধু কফি মেশিন থেকে পানীয় নেওয়া নয়, বাড়ি থেকে থার্মসে করে কফি আনা কিংবা দোকান থেকে ক্যানবন্দি কফি কিনে খাওয়াও নিষিদ্ধ। কারণ, তাতে নাকি কাজে ব্যাঘাত ঘটতে পা...

১৮ অক্টো ২০২৬, ০২:০৮ পিএম · 3 মিনিট
Bangladesh News: ঢাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
বিদেশ

Bangladesh News: ঢাকায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে সরাসরি মাঠে নামলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এক হাতে আগ্নেয়াস্ত্র, অন্য হাতে মাইকের মুখ নিয়ে সন্দেহভাজন কয়েক জনকে ধাওয়া করার সেই দৃশ্য ছড়িয়ে...

১৮ অক্টো ২০২৬, ০১:৫৭ পিএম · 3 মিনিট

Top Comments (0)

No approved comments yet.