JAZZBAAT 24 BANGLA
১৯ অক্টো ২০২৬, ০৪:৫৬ এএম
Breaking
উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা উৎসবের ভিড়ে নিরাপত্তায় জোর প্রশিক্ষণ ও সমন্বয়ে, কী বললেন প্রাক্তন পুলিশকর্তা কল্যাণ মুখ... ঢাকার গুলশান-বনানী পুজোমণ্ডপে এবার দুর্গাপুজোর থিম ‘জলজ; জীবন-সৃষ্টি, পরম শক্তির মহাজাগতিক... উৎ - 'শব' মুখর তিলোত্তমা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতা, আহত ২ অবশেষে খুলল টালা প্রত্যয় পুজো মণ্ডপ Jammu Kashmir: প্রতিরক্ষার তথ্য হাতানোর কৌশল চিনা গুপ্তচরদের Rahul Gandhi: ‘ভোট চুরি’ ইস্যুতে মোদী-শাহকে নিশানা রাহুলের Kolkata Police : চোরবাগান কাণ্ডের পর কড়া কলকাতা পুলিশ, পুজোয় ১১ দফা নির্দেশিকা

সুযোগ হাতছাড়া শ্রীলঙ্কার, মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ভারতই, কোন কোন মাঠে হবে ম্যাচ?

সুযোগ হাতছাড়া শ্রীলঙ্কার, মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ভারতই, কোন কোন মাঠে হবে ম্যাচ?

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার বদলে আগামী ২০২৭ সালের মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে চলেছে ভারতে। বুধবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বোর্ডের বৈঠকে নতুন আয়োজক হিসেবে চূড়ান্ত করা হল ভারতের নাম। ইতিহাসে এই প্রথমবার আয়োজিত হতে চলেছে মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফি। 

আগামী ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এই ৬ দলীয় প্রতিযোগিতাটি। ম্যাচগুলির জন্য বেছে নেওয়া হয়েছে মুম্বইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া এবং ভদোদরার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে। অন্যদিকে দ্বীপরাষ্ট্রে ক্রিকেট প্রশাসন নিয়ে তৈরি হওয়া জটিলতার জেরেই আয়োজনের সুযোগ হাতছাড়া করল তারা।

আইসিসি জানিয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেটকে গত জুলাইয়ের বার্ষিক সম্মেলনে যে সংস্কারমূলক পদক্ষেপের কথা বলা হয়েছিল, সেগুলি এখনও সম্পূর্ণ করতে হবে। সেই কারণেই বিকল্প আয়োজক খোঁজার সিদ্ধান্ত নেয় আইসিসি। বাংলাদেশ, ভারত এবং দক্ষিণ আফ্রিকা, এই তিন দেশকে নির্দিষ্ট আয়োজক-মানদণ্ডের ভিত্তিতে যাচাই করা হয়। 

যেহেতু পাকিস্তান এই প্রতিযোগিতা খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। তাই শেষ পর্যন্ত ভারতের পরিকাঠামো এবং আয়োজনের সক্ষমতাকেই সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয়েছে। আইসিসি বোর্ড সেই সুপারিশে সিলমোহর দেওয়ার পরই ভারতের মাটিতে প্রথম মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের পথ পরিষ্কার হয়ে যায়।

ছয় দলের এই প্রতিযোগিতায় আয়োজক ভারত ছাড়াও খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা। উল্লেখ্য, গত ৬ জুলাইয়ের আইসিসি মহিলা টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতেই দলগুলি যোগ্যতা অর্জন করেছে। পাকিস্তান এই সময় প্রথম ছয়ে ছিল না। 

অন্যদিকে পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এখানে নকআউট পর্বে সরাসরি যাওয়ার ব্যবস্থা থাকছে না। প্রথমে ছয়টি দল একে অপরের বিরুদ্ধে রাউন্ড-রবিন লিগে খেলবে। লিগ শেষে পয়েন্ট তালিকার প্রথম দুই দল মুখোমুখি হবে ফাইনালে। ২৮ ফেব্রুয়ারি হবে সেই বহুল প্রতীক্ষিত খেতাবি লড়াই।

ভারতের জন্য এই আয়োজন নিঃসন্দেহে বাড়তি তাৎপর্যের। গত বছর দেশের মাটিতেই মহিলা ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল এবং প্রথমবারের মতো খেতাব জেতে হরমনপ্রীত কৌরের উইমেন ইন ব্লু। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই ফের একটি বড় আইসিসি প্রতিযোগিতার দায়িত্ব চাপল কাঁধে। 

আইসিসি চেয়ারম্যান জয় শাহের কথায়, মহিলা চ্যাম্পিয়ন্স ট্রফি মহিলা ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করবে। তাঁর মতে, প্রতি বছর একটি করে বড় আইসিসি মহিলা প্রতিযোগিতা হলে বিশ্বজুড়ে মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা এবং প্রতিযোগিতার ধারাবাহিকতা আরও বাড়বে।

29 Views 0 Likes 0 Comments

Related News

Lionel Messi: মেসির নামে নতুন ফুলের নামকরণ, নীল-সাদা পাপড়িতে ফুটে উঠল আর্জেন্টিনার জার্সির রং
ময়দান

Lionel Messi: মেসির নামে নতুন ফুলের নামকরণ, নীল-সাদা পাপড়িতে ফুটে উঠল আর্জেন্টিনা...

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে বিদায় নিলেও তাকে নিয়ে উন্মাদনা কমেনি বিশ্বজুড়ে। ফুটবল কিংবদন্তী লিওনেল মেসি এবার পেয়েছেন অন্যরকম এক সম্মাননা। লাতিন আমেরিকার দেশ পেরুর বিজ্ঞানীরা মেসির নামে নামকরণ করেছেন নতুন এ...

১৭ অক্টো ২০২৬, ০৪:১৬ পিএম · 2 মিনিট
Real Madrid: গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা প্রেসিডেন্ট তেবাসের পদত্যাগ দাবি রিয়াল মাদ্রিদের
ময়দান

Real Madrid: গোয়েবলসের সঙ্গে তুলনা, লা লিগা প্রেসিডেন্ট তেবাসের পদত্যাগ দাবি রিয়াল...

নিউজ ডেস্ক: স্প্যানিশ ফুটবলে নতুন করে বিতর্কের ঝড়। লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসের পদত্যাগ দাবি করল রিয়াল মাদ্রিদ। ক্লাবের সংবাদমাধ্যমের কাজের ধরনকে নাৎসি জার্মানির প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের প্রচারপদ্ধতির সঙ্গে...

১৭ অক্টো ২০২৬, ০৪:১২ পিএম · 2 মিনিট
Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ নেট বোলার
ময়দান

Shubman Gill: নিউজিল্যান্ড সফরের আগে বড় প্রস্তুতি গিলের, নিজের খরচে নিচ্ছেন পাঁচ...

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ড সফরে কঠিন লাল বলের ক্রিকেটের চ্যালেঞ্জ। তার জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। সফরের আগে চার থেকে পাঁচ জন নেট বোলারকে সঙ্গে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ...

১৭ অক্টো ২০২৬, ০২:৩৪ পিএম · 2 মিনিট
Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সে বড় রদবদল, কোচের পদ ছাড়লেন জয়বর্ধনে
ময়দান

Mumbai Indians: মুম্বই ইন্ডিয়ান্সে বড় রদবদল, কোচের পদ ছাড়লেন জয়বর্ধনে

স্পোর্টস ডেস্ক: আইপিএলের আগামী মরসুমের আগে মুম্বই ইন্ডিয়ান্সে বড় পরিবর্তনের ইঙ্গিত। প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ালেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। শনিবার সমাজমাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ফ্র্যাঞ্...

১৭ অক্টো ২০২৬, ০২:২৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.